বিপুল ভোটে দুর্দান্ত জয়, হরিয়ানায় কংগ্রেসের মুখ রাখলেন কুস্তিগির বিনেশই

Vinesh Phogat: কংগ্রেস আশাজনক ফল না করতে পারলেও নিরাশ করেননি বিনেশ। নির্বাচন কমিশনের ওয়েবলাইট অনুযায়ী, হরিয়ানার জুলানা আসনে ৬৫ হাজার ৮০টি ভোট পান এই কুস্তিগির।

inscript
২ মিনিট
বিপুল ভোটে দুর্দান্ত জয়, হরিয়ানায় কংগ্রেসের মুখ রাখলেন কুস্তিগির বিনেশই

অলিম্পিকের মঞ্চে সর্বশক্তি দিয়ে লড়ার পরেও, এমনকী প্রাথমিক ভাবে জয়ের পরেও ভাগ্যের ফেরে ফিরতে হয়েছিল তাঁকে খালি হাতে। কপালে জোটেনি পদক। তবে ফেরাল না তাঁকে রাজনীতির মঞ্চ। এই বছর হরিয়ানার বিধানসভা ভোটে কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন কুস্তিগির বিনেশ ফোগট। হরিয়ানার জুলানা আসন থেকে প্রায় ৬ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন ভূমিকন্যা বিনেশ।

কুস্তির রিংয়ে প্রথম থেকেই সিদ্ধহস্ত বিনেশ। তবে এই প্রথম বার রাজনীতির আখরায় নেমেছিলেন তিনি। শেষ অলিম্পিকে ওজন বেড়ে যাওয়ার কারণে শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে ছিটকে যান বিনেশ। অলিম্পিকের সেই ব্যর্থতা ভুলে এবার হরিয়ানা থেকে ভোটে দাঁড়ান তিনি। এবারে এক্সিট পোলকে কার্যত মিথ্যা করে হরিয়ানায় পিছিয়ে পড়ে কংগ্রেস। কংগ্রেস আশাজনক ফল না করতে পারলেও নিরাশ করেননি বিনেশ। নির্বাচন কমিশনের ওয়েবলাইট অনুযায়ী, হরিয়ানার জুলানা আসনে ৬৫ হাজার ৮০টি ভোট পান এই কুস্তিগির। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির যোগেশ কুমার পেয়েছেন ৫৯ হাজার ৬৫টি ভোট। আইএনএলডির সুরেন্দর লাথার এই আসনে ১০ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। আর দুষ্মন্ত চৌটালার জেজেপি এবং আম আদমি পার্টি যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে ছিল সেখানে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গণনা শুরু হতেই খেই হারাল কংগ্রেস, হরিয়ানাতে তৃতীয় বারেও ফুটতে চলেছে পদ্মই?

Haryana Assembly Election Result 2024: কিন্তু মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই সব হিসেবে গণ্ডগোল শুরু হয়ে যায়। ইভিএম খুলতেই ক্রমশ এগিয়ে যেতে থাকে গেরুয়া শিবির।

হরিয়ানায় সামগ্রিক ফলাফল কংগ্রেসের খারাপ হলেও বিনেশের জয় যে সেই ক্ষতে খানিকটা প্রলেপের মতো কংগ্রেসের জন্য, তাতে সন্দেহ নেই। সকাল থেকেই হরিয়ানার এই আসনটিতে এগিয়েছিলেন বিনেশ। অবশেষে ঝুলিতে এল বহু কাঙ্ক্ষিত জয়ও। গত প্যারিস অলিম্পিকে ফাইনালে উঠেও শেষপর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে যান বিনেশ ফোগট। জেতা ব্রোঞ্জ পদকটিও বাতিল হয়ে যায় তাঁর। বহু আদালতের দ্বারস্থ হয়েও লাভের লাভ হয়নি কিছু। বরং ভাঙা বুক নিয়েই প্যারিস থেকে দেশে ফিরতে হয় তাঁকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চুল কেটে, পোশাক ছোট করেও শেষরক্ষা হল না! কেন রাতারাতি ওজন বেড়ে গেল বিনেশের?

Vinesh Phogat: নির্ধারিত ওজনের থেকে ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় বাদ পড়েন বিনেশ। তবে এক রাতের মধ্যে কীভাবে বাড়ল তাঁর ওজন? এ ব্যাপারে কী বলছেন চিকিৎসকেরা।

সেখান থেকে ফিরেই রাজনীতির ময়দানে নেমে আসেন বিনেশ। যোগ দেন কংগ্রেসে। হরিয়ানা বিধানসভা ভোটে জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থীও করে তাঁকে। অলিম্পিকের আগেই বিজেপিক প্রাক্তন সাংসদ তথা কুস্তি ফেডারেশনের দুর্নীতিগ্রস্ত মাথা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের পথে হেঁটেছিলেন বিনেশরা। সেই থেকেই ক্ষমতাসীন সরকার তথা বিজেপির সঙ্গে তেমন সৌহ্রার্দ্যের সম্পর্ক নই বিনেশদের। যদিও প্য়ারিস অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর প্রধানমন্ত্রী মোদি তাঁকে ফেন করেছিলেন বলে শোনা যায়। তবে সেই ফোনে সাড়া দেননি বিনেশ। বিজেপির বিরুদ্ধে বারবারই আক্রমণাত্মক ভঙ্গিতেই দেখা গিয়েছে এই হরিয়ানা-কন্য়াকে।

গোটা হরিয়ানায় কংগ্রেসের ফলাফল খারাপ হলেও মুখ রেখেছেন বিনেশ। বিনেশের এই জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর কুস্তির ময়দানের সহযোদ্ধা বজরং পুনিয়া। প্রসঙ্গত একই দিনে কংগ্রেসের পতাকা কাঁধে তুলে নিয়েছিলেন এই দুই পদকজয়ী কুস্তিগির। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে পুনিয়া জানান, এই লড়াই শুধুমাত্র একটি জুলানা আসনের জন্য ছিল। তাঁর এই লড়াই ছিল দেশের সবচেয়ে শক্তিশালী অত্যাচারীর বিরুদ্ধে। আর তাতেই জয়ী হয়েছেন বিনেশ। এ জন্য তাঁকে শুভেচ্ছা। বিজেপির বিরুদ্ধে হরিয়ানা ভোটে বেশ আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে বিনেশকে। ভোটেও অব্যাহত রইল সেই ধারা। তাঁর সেই আক্রমণাত্মক মেজাজ কি হরিয়ানার পরে গোটা দেশেই ভারী কাজের জিনিস হয়ে উঠতে চলেছে কংগ্রেসের জন্য? হরিয়ানায় বিপুল ভোটে জিতে যাওয়া বিনেশের কাঁধে কোন গুরুদায়িত্ব সঁপতে চলেছে কংগ্রেস? নজর থাকবে সেদিকেও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।