ব্রিজ ভূষণের বিরুদ্ধে প্রতিবাদই কাল? কেন ৪ বছরের জন্য বহিষ্কৃত কুস্তিগীর বজরং পুনিয়া?

Bajrang Punia Suspended: প্রভাবশালী ব্রিজ ভূষণের বিরুদ্ধে প্রতিবাদ করেই কি একে একে নিজেদের কেরিয়ারে কোণঠাসা হয়ে যাচ্ছেন সাক্ষ্মী, ভিনেশ, পুনিয়ারা?

inscript
২ মিনিট
ব্রিজ ভূষণের বিরুদ্ধে প্রতিবাদই কাল? কেন ৪ বছরের জন্য বহিষ্কৃত কুস্তিগীর বজরং পুনিয়া?

ভারতীয় কুস্তিগীরদের নিয়ে একের পর এক বিতর্ক সামনে আসছে। প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটের চূড়ান্ত পর্ব থেকে বাতিল হওয়া, তার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগের রেশ কাটতে না কাটতেই আবার শিরোনামে এসেছেন অন্য এক বিখ্যাত কুস্তিগীর বজরং পুনিয়া। ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA) কুস্তিগীর বজরং পুনিয়াকে চার বছরের জন্য বহিষ্কার করেছে। গত ১০ মার্চ জাতীয় দল নির্বাচনের ট্রায়ালের সময় ডোপ টেস্টের জন্য নমুনা দিতে অস্বীকার করেছিলেন বজরং। এরই শাস্তি হিসেবে চার বছরের জন্য 'সাসপেন্ড' করা হলো তাঁকে। টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ীকে গত ২৩ এপ্রিল NADA প্রাথমিকভাবে সাসপেন্ড করেছিল। এরপরে কুস্তির বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) নিজস্ব নীতিতে বজরং পুনিয়াকে বহিষ্কার করে। সত্যিই কি ডোপিং নীতিতেই এত বড় সিদ্ধান্ত?

বজরং পুনিয়া আগে তাঁর বিরুদ্ধে অস্থায়ী স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন। এর ফলে NADA-এর অ্যান্টি-ডিসিপ্লিনারি ডোপিং প্যানেল (ADDP) ৩১ মে এটি প্রত্যাহার করে কিন্তু NADA-এর নোটিশ জারি করা পর্যন্ত তা মুলতুবি ছিল। পরবর্তীকালে, NADA ২৩ জুন কুস্তিগীর পুনিয়াকে নোটিশ পাঠায়। বজরং পুনিয়া সম্প্রতিই তাঁর সহখেলোয়াড় কুস্তিগীর ভিনেশ ফোগাটের সঙ্গে কংগ্রেসে যোগদান করেছেন। এই মুহূর্তে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের দায়িত্বে নিযুক্ত হয়েছেন বজরং। গত ১১ জুলাই লিখিতভাবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগটিকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। এই বিষয়ে শুনানি হয় গত ২০ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শিরদাঁড়া ছিল, তাই ষড়যন্ত্র করেই বাদ দেওয়া হলো ভিনেশে ফোগাটকে?

Vinesh Phogat: কেন মনে হচ্ছে ভিনেশ ফোগাট ষড়যন্ত্রের শিকার? কেন নীতা আম্বানি, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে?

অ্যান্টি-ডিসিপ্লিনারি ডোপিং প্যানেল মনে করে, ক্রীড়াবিদ পুনিয়াকে ১০.৩.১ ধারার অধীনে নিষিদ্ধ করা এবং ৪ বছরের জন্য বহিষ্কার করা উচিত। বহিষ্কৃত থাকার ফলে বজরং পুনিয়া কোনও প্রতিযোগিতামূলক কুস্তিতে অংশ নিতে পারবেন না। এমনকী বিদেশে কোথাও কুস্তি শেখানোর জন্য কোচ হিসেবে আবেদনও করতে পারবেন না। যেহেতু পুনিয়াকে আগে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল, তাই সেই অনুযায়ী ৪ বছরের জন্য বহিষ্কৃত থাকার মেয়াদ শুরু হবে বিজ্ঞপ্তিটি পাঠানোর তারিখ থেকে অর্থাৎ ২৩.০৪.২০২৪ থেকে। সাময়িক স্থগিতাদেশ তুলে নেওয়া হলেও ৩১.০৫.২০২৪ থেকে ২১.০৬.২০২৪ পর্যন্ত সময়টি চার বছরের পর্বের মধ্যে ধরা হবে না।

বজরং পুনিয়া ধারাবাহিকভাবে দাবি করেছেন, ডোপিং নিয়ন্ত্রণে এর আগেও তাঁকে নিশানা করা হয়েছে কারণ তিনি প্রাক্তন ডব্লিউএফআই সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন। শাসকদলের ঘনিষ্ঠ তথা মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণের বিরুদ্ধে যাওয়াতেই একাধিক অন্যায় আচরণের সম্মুখীন হয়েছেন বলে দাবি বজরংয়ের। ব্রিজ ভূষণের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সত্ত্বেও তাঁর ছেলে করণ ভূষণ সিংকে চলতি বছরের লোকসভা নির্বাচনে কায়সারগঞ্জ থেকে টিকিট দিয়েছিল বিজেপি। কায়সারগঞ্জের বিশাল প্রভাবশালী বিধায়ক ছিলেন ব্রিজ ভূষণ।

পুনিয়া আরও বলেছেন, তিনি কখনই ডোপিং টেস্টের জন্য নমুনা দিতে অস্বীকার করেননি। তবে তিনি একটি স্পষ্ট উত্তর চেয়েছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে নমুনা সংগ্রহের জন্য মেয়াদোত্তীর্ণ কিট কেন পাঠানো হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলে NADA-কে মেল করে জবাব চেয়েছিলেন তিনি। উত্তরে পেলেন 'সাসপেনশন'। ভিনেশ ফোগাটের অলিম্পিকের চূড়ান্ত মূহূর্তে বাদ পড়ার সময়েও ব্রিজ ভূষণ সিং-এর বিরুদ্ধে তাঁর প্রতিবাদের প্রসঙ্গটি উঠে আসে। প্রভাবশালী ব্রিজ ভূষণের বিরুদ্ধে প্রতিবাদ করেই কি একে একে নিজেদের কেরিয়ারে কোণঠাসা হয়ে যাচ্ছেন সাক্ষ্মী, ভিনেশ, পুনিয়ারা?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?