দ্রৌপদীর ডিনারে নিরামিষ 'ভারত', শেষপাতে 'মধুরিমা'

G20 Summit 2023: বিশ্বনেতাদের খাতিরদারিতে চেষ্টার ত্রুটি রাখেননি রাষ্ট্রপতি। যাকে বলে এলাহি আয়োজন! সূত্রের খবর রূপোর থালায়, রূপোর গ্লাসে অতিথিদের পরিবেশন করা হয়েছে নৈশভোজ।

Sohini Das
২ মিনিট
দ্রৌপদীর ডিনারে নিরামিষ 'ভারত', শেষপাতে 'মধুরিমা'

জি-২০ সম্মেলনের ঠিকানা এবার এদেশের রাজধানী। দেশ-বিদেশ থেকে জড়ো হয়েছেন তাবড় সব রাষ্ট্রনেতা ও দূত। হাজির বিভিন্ন দেশের সংবাদমাধ্যমকর্মীরা। এমন এক মুহূর্তে জি-২০ সম্মেলনে আগত রাষ্ট্রনেতাদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি। সেখানে দেশবিদেশের রাষ্ট্রনেতারা তো থাকবেনই, থাকবেন প্রধানমন্ত্রী এবং দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। কথায় বলে, 'The way to a man's heart is through his stomach'। তা তাবড় রাষ্ট্রনেতাদের মনের হদিশ পেতে কী কী রাখা হল এদিনের খাবারের মেনুতে?

কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেবেন, কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীই বা কৌশলে এড়ালেন আমন্ত্রণ, তা নিয়ে দিনভর চর্চা চলেছে। অবশেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে এলাহি ভোজে যোগ দিলেন বাইডেন, ঋষি সুনক কিংবা পুতিনের মতো প্রথম বিশ্বের একগুচ্ছ দেশের নেতৃত্বরা। তাঁদের খাতিরদারিতে চেষ্টার ত্রুটি রাখেননি রাষ্ট্রপতি। যাকে বলে এলাহি আয়োজন! সূত্রের খবর রূপোর থালায়, রূপোর গ্লাসে অতিথিদের পরিবেশন করা হয়েছে নৈশভোজ। আমন্ত্রিত অতিথি বলে কথা।

জানা গিয়েছে, অতিথিদের খাবারের মেনুতে ছিল মরসুমি সবজির বাহার। তবে আমিষপ্রেমী অতিথিদের জন্য এদিনের মেনু একটু হতাশাব্যাঞ্জক তো ছিলই। কারণ এদিন অতিথিবরণ করা হয়েছে নানাবিধ নিরামিষ পদে। তবে আয়োজন যে এলাহি, তা মানতে হবেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইন্ডিয়া নয়, ভারতেই জোর মোদির! জি-২০ তে স্পষ্ট হচ্ছে যেসব ইশারা

G20 Prime Minister of Bharat : ৯ সেপ্টেম্বর সকাল থেকেই ভারতের টুইটার ট্রেন্ডিং তালিকায় প্রথম স্থান অধিকার করে রয়েছে 'Prime Minister of Bharat'।

প্রথমেই শরবৎ দিয়ে স্বাগত জানানো হয় অতিথিদের। যেখানে এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল, তার নাম দেওয়া হয়েছে ভারত মণ্ডোলপম। এবারে জি-২০ সম্মেলনের বিষয়ভাবনা 'ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার'। অর্থাৎ কিনা 'এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ'। 'বসুদেব কুটুম্বকম' এই মন্ত্রই ভারতীয় সংস্কৃতির বীজ। এদিনের মেনুকার্ডেও তার ছোঁয়াচ ছিল প্রথমেই। মোট চারটি পর্বে অতিথিদের খাবার পরিবেশন করা হয়।

গোড়াতেই ছিল স্টার্টার, যাকে 'পাত্রম: এক মুঠো টাটকা নিঃশ্বাস' বলে বর্ণনা করা হয়েছে মেনুকার্ডে। সেখানে ফক্সটেইন মিলেট বা কাওন চালের তৈরি এক ধরনের পদ পরিবেশন করা হয়। সেই খাবারের খাদ্যগুণ থেকে ক্যালোরির পরিমাপ সবই উল্লেখ করা ছিল মেনুকার্ডেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি বিরোধিতার স্পষ্ট বার্তা? রাষ্ট্রপতির ডাকা জি-২০ নৈশভোজ কেন এড়াচ্ছেন বিরোধী-মুখ্যমন্ত্রীরা?

G-20 Dinner: রাষ্ট্রপতির আমন্ত্রণে দিল্লিতে জি-২০ নৈশভোজের আসর। অন্তত ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপস্থিত থাকতে চলেছেন সেই আয়োজনে। আর সেই সবকটি রাজ্যেরই গদি নাকি রয়েছে বিরোধীদের দখলে।

এর পরেই অতিথিরা ঢুকে পড়েন মেন কোর্সে, মেনু কার্ডে যাকে 'বনবর্ণম:মাটির শক্তি' বলে বর্ণনা করা হয়েছে। সেখানে এঁচোর ও মাশরুম, বাজরা ও কারিপাতা দিয়ে তৈরি আরেকটি পদ পরিবেশন করা হয়।

এরপরে ছিল ভারতের রুটির বাহার। সেখানে ছিল মুম্বই পাও ও বাখারখানি। আর তার পরে মেনুকার্ড অতিথিদের পৌঁছে দেয় সোজা ডেজার্টে, যাকে মেনুকার্ডে উল্লেখ করা হয়েছে 'মধুরিমা: সোনার পাত্র' নামে। সেখানে ছিল পুডিং-সহ নানাবিধ মিষ্টি পদ।

পানীয় হিসেবে কাশ্মীরি কাওয়া, ফিল্টার কফি ও ভারতেক ঐতিহ্যশালী দার্জিলিং চা। এবং মুখশুদ্ধি হিসেবে ছিল পানের সুগন্ধ যুক্ত চকলেট।

মোটামুটি এই ছিল জি-২০ নৈশভোজের লম্বা মেনুকার্ড। এদিনের নৈশভোজে বিশেষ ভাবে বাজরার উপরে জোর দেওয়া হয়েছিল। তবে তার নেপথ্যের কারণ ঠিক স্পষ্ট নয়। এই এলাহি আয়োজন এবং বৈচিত্রময় খাবারদাবার অতিথিদের তুষ্ট করতে পেরেছে কিনা, তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।