গাজা প্রসঙ্গে ১০০-রও বেশি অবসরপ্রাপ্ত আমলার খোল চিঠি! ইজরায়েল প্রশ্নে 'পক্ষপাতদুষ্ট' অবস্থানের নিন্দা যে ভাষায়

Gaza Genocide: যখন প্যালেস্টাইনের গাজার প্রায় ৭৭ শতাংশ এলাকা ইজরায়েল বাহিনী দখল করে নিয়েছে, ঠিক সেই সময়ে এই অত্যাধুনিক হাতিয়ারের বরাত ভারতীয় সংস্থাকে দিয়েছিল ইজরায়েল।

inscript
৩ মিনিট
গাজা প্রসঙ্গে ১০০-রও বেশি অবসরপ্রাপ্ত আমলার খোল চিঠি! ইজরায়েল প্রশ্নে 'পক্ষপাতদুষ্ট' অবস্থানের নিন্দা যে ভাষায়

ভারতের ১১১ জন অবসরপ্রাপ্ত আমলা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশেমন্ত্রীকে গাজার গণহত্যা নিয়ে খোলা চিঠি পাঠিয়েছেন। তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। চিঠিতে তাঁরা অভিযোগ করেছেন, গাজার গণহত্যা নিয়ে ভারতের অবস্থান দুর্বল, দ্বিমুখী এবং নিষ্ঠুর। গাজার নাগরিকদের সুরক্ষার বিষয়ে রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবে ভারত অনুপস্থিত ছিল। এই নিয়ে সম্প্রতি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও বলেন এই ঘটনা 'লজ্জাজনক' ও 'হতাশাজনক'।

গাজায় টানা ২২ মাস ধরে ইজরায়েলি বাহিনী নির্বিচার হামলা চালাচ্ছে। সংঘর্ষে প্রায় ৬২ হাজার মানুষ নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার মধ্যে অন্তত ১৮ হাজার ৮৮৫ জনই শিশু। এই পরিস্থিতিতে বিশ্বের নানা প্রান্ত থেকে গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদ করা হচ্ছে। এমনকি পশ্চিমা বিশ্ব, যারা দীর্ঘদিন ধরে ইজরায়েলকে সমর্থন করে এসেছে, তারাও চাপে পড়ে সমালোচনা করছে। কিন্তু ব্যতিক্রম ভারত। বারে বারে অভিযোগ উঠছে, ভারত গাজা ও প্যালেস্টাইনের ইস্যু নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না। বিশ্লেষকদের অনেকেই দাবি করেন, তার অন্যতম কারণ ভারত এখন ইজরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা।

অভিযোগ, ভারত থেকে অত্যাধুনিক ইউনিভার্সাল রকেট লঞ্চার কিনেছে ইজরায়েল। ভারতের বিখ্যাত প্রতিরক্ষা সংস্থাগুলির অন্যতম এনআইবিই লিমিটেড। আর কিছু মাস আগেই ইজরায়েলকে নিয়ে বড় ঘোষণা করেছিল এই প্রতিষ্ঠান। ইউনিভার্সাল রকেট লঞ্চার সরবরাহের জন্য বরাত দেয় ইজরায়েলের একটি টেক জায়ান্ট সংস্থা। চুক্তি অনুযায়ী, ১ কোটি ৭৫ লক্ষ ২০ হাজার ডলার পাবে এনআইবিই লিমিটেড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০.৬২ কোটি টাকা। বিশ্বের অত্যাধুনিক হাতিয়ারগুলির তালিকায় রয়েছে এর নাম। ভারতে তৈরি এই অস্ত্র আগে কখনও বাইরের দেশে বিক্রি করা হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ত্রাণ দেখিয়ে প্রাণ নেওয়া? যা চলছে গাজায়

Gaza: গাজার ২৩ লাখ মানুষ পুরোপুরি ত্রাণে নির্ভরশীল। আর সমস্যা হল ত্রাণ আসে ইজরায়েল হয়ে। গাজার প্রায় প্রতিটি পরিবারই ঘরছাড়া। এখন গাজার মানুষ প্রয়োজনের তুলনায় খুবই কম খাবার পাচ্ছেন।

ইজরায়েলি সংস্থার থেকে বরাত পাওয়ার পরই ভারতীয় প্রতিরক্ষা সংস্থা বিবৃতি দিয়েছিল, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ ও ‘মেক ইন ইন্ডিয়া’র লক্ষ্যকে মাথায় রেখে আমরা এগিয়ে চলেছি। ভারতীয় ফৌজকে অত্যাধুনিক হাতিয়ার সরবরাহ করে যেতে চাই। পাশাপাশি, আমাদের আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন রয়েছে। ইজরায়েলি সংস্থার বরাত মেলায় সেই রাস্তায় পা ফেলার সুযোগ পেলাম আমরা।’’ কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে তাৎপর্যপূর্ণ হতে চায় ভারত?

যখন প্যালেস্টাইনের গাজার প্রায় ৭৭ শতাংশ এলাকা ইজরায়েল বাহিনী দখল করে নিয়েছে, ঠিক সেই সময়ে এই অত্যাধুনিক হাতিয়ারের বরাত ভারতীয় সংস্থাকে দিয়েছিল ইজরায়েল। তখন গাজায় গ্রাউন্ড অপারেশন আরও তীব্র করার পরিকল্পনা করছিল আইডিএফ।

গুরুত্বপূর্ণ হল, ১৯৪৮ সালে রাষ্ট্রপুঞ্জের নিয়ম মেনে ইজরায়েল তৈরি হলেও ইজরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায়নি ভারত। ওই সময়ে প্যালেস্টাইনের পক্ষে ভারত ভোট দিয়েছিল। পরে ১৯৫০ সালে ইজরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয় কেন্দ্র। কিন্তু ১৯৯০ সালের আগে অবধিও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ওয়াকিবহাল মহল মনে করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই ইজরায়েলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। এ দেশের প্রথম যে প্রধানমন্ত্রী ইজরায়েল সফরে গিয়েছিলেন, সেটিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে মুনাফা লুটছে মাইক্রোসফট, অ্যালফাবেট?

Gaza: প্রতিবেদনে আরও লেখা হয়, মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজন ইজরায়েলকে তাদের ক্লাউড ও এআই-এর বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দিচ্ছে।

আবার সম্প্রতিক কালে ভারতের সঙ্গে পাকিস্তানের যখন যুদ্ধ চলছিল ভারত নাকি ইজরায়েলের সাহায্য নিয়েছিল। ভারতের সঙ্গে সংঘর্ষবিরতির পর পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, ‘অপারেশন সিঁদুর’-এ ইজরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েক জন উচ্চপদস্থ আধিকারিক অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, সংঘর্ষ চলাকালীন নাকি তাঁরা নয়াদিল্লিতেই ছিলেন। যদিও তাঁর ওই দাবি নস্যাৎ করেছিল ভারত ও তেল আভিভ।

তবে সংঘাত শুরু হতেই ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়ে দিয়েছিলেন তাঁরা সব রকম সাহায্য করবেন। গত কয়েক বছরে আবার ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়ে একাধিক হাতিয়ার তৈরি করেছে ইজরায়েলের একাধিক সংস্থা। এমনকি ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনা সেই অস্ত্রও ব্যবহার করেছে বলে জানা গিয়েছিল। যেমন ‘স্কাইস্ট্রাইকার’ ড্রোন। ইজরায়েলি সংস্থা এলবিট সিকিউরিটি সিস্টেমের সঙ্গে মিলিতভাবে বেঙ্গালুরুভিত্তিক আদানি গোষ্ঠীর আলফা ডিজাইন এটি তৈরি করেছে। এ ছাড়া ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে বারাক-৮ নামের একটি ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ও তৈরি করেছে ভারত। এমনকি, জম্মু-কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহারের পর সেখানে লগ্নিও করেছে ইহুদী রাষ্ট্রটি।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা আবার এও মনে করেন যে মোদি সরকারের মুসলিমবিরোধী মনোভাব ইজরায়েলকে সমর্থন করার অন্যতম কারণ। ভারতের শাসক দল বিজেপির মুসলিমবিরোধী অবস্থান ইজরায়েলের প্যালেস্টাইনবিরোধী নীতির সঙ্গে মিলে যায়। ফলে কেবল সামরিক বাণিজ্যই নয়, মতাদর্শগত ঘনিষ্ঠতাও ভারত ইজরায়েলকে কাছাকাছি এনেছে।

প্রশ্ন উঠছে, সত্যি কি মুসলিমবিদ্বেষ ও অস্ত্র চালাচালি দুই দেশের সম্পর্ককে মজবুত করছে? এভাবেই কি তাৎপর্যপূর্ণ হতে চায় ভারত? প্রশ্ন এও উঠছে, আর কত দিন অন্ধকারে থাকবে প্যালেস্টাইনবাসী?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।