লাশের স্তূপ মর্গে! ৮,০০০ ফিলিস্তিনিকে হত্যা করে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ ঘোষণা ইজরায়েলের

Gaza Children Death Toll : সঠিক অ্যানাস্থেসিয়া ছাড়াই অঙ্গচ্ছেদ এবং অস্ত্রোপচার করা হচ্ছে। মর্গে মৃতদেহ স্তূপ হয়ে যাচ্ছে।

inscript
২ মিনিট
লাশের স্তূপ মর্গে! ৮,০০০ ফিলিস্তিনিকে হত্যা করে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ ঘোষণা ইজরায়েলের

মারের বদলা মার, হামলার বদলা হামলা, ১ এর বদলা ১০০, হাজারের বদলা লাখ- যুদ্ধে তো নির্দিষ্ট কোনও নিয়ম হয় না। যুদ্ধে সব কিছু 'ফেয়ার'। ১৪০০ মৃত্যুর বদলা নিতে ৮০০০ মানুষকে খুন করেছে ইজরায়েল। এই ৮,০০০ এর মধ্যে শিশুর নিথর দেহ কত? প্রায় অর্ধেক। গুনতে গুনতে মানবিকতার প্রতি আস্থা হারানোও অপরাধ নয়! গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হামাস-ইসরায়েল সংঘর্ষে ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা ৮,০০০ ছাড়িয়েছে। এই আট হাজার মৃতের বেশিরভাগই মহিলা এবং শিশু। এই এত এত লাশের উপর দিয়েই ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আরও ট্যাঙ্ক এবং সেনা বাহিনী মোতায়েন করেছেন। ৮,০০০ মৃত্যুর পর যুদ্ধের 'দ্বিতীয় পর্যায়' ঘোষণা করেছেন।

গাজার বাসিন্দারা জানাচ্ছেন, তিন সপ্তাহ ধরে যুদ্ধ চলছে গাজায়। তার মধ্যে সবচেয়ে তীব্র হামলা চলছে গত সপ্তাহান্তে। এই বোমাবর্ষণের নৃশংসতার কোনও তুলনা হয় না। শুক্রবার গাজায় ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ইজরায়েল। গাজার ২.৩ মিলিয়ন মানুষের বেশিরভাগেরই বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার ভোরে গাজার কিছু অংশে ফের ইন্টারনেট চালু করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজায় সাদা ফসফরাস ছড়াচ্ছে ইজরায়েল! কতটা মারাত্মক এই 'নিষিদ্ধ অস্ত্র'?

Israel White Phosphorus Attack : সাদা ফসফরাস মানুষকে সম্পূর্ণ জ্বালিয়ে দিতে পারে, এমনকী হাড় পর্যন্ত পুড়িয়ে ফেলতে পারে কারণ এটি অত্যন্ত দ্রবণীয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ মানবাধিকার সংস্থাগুলি জানাচ্ছে, গাজাতে ইন্টারনেট বিচ্ছিন্ন করে আসলে যুদ্ধের নৃশংসতাকে বাকি বিশ্বের থেকে আড়াল করা হচ্ছে। যুদ্ধে যে যে পদক্ষেপ করা হচ্ছে, কীভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে, তা যেন কোনওভাবেই বাকি বিশ্ব দেখতে না পায় সেই চেষ্টাই করেছে ইজরায়েল। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে প্রতিশোধ নিতে এই ২.৩ মিলিয়ন ফিলিস্তিনিদের বাঁচার মৌলিক সুযোগগুলি কেড়ে নিয়েছে ইজরায়েল। খাদ্য নেই, জল নেই, বিদ্যুৎ নেই। ইজরায়েলি সেনাবাহিনীর তীব্র বোমাবর্ষণের মধ্যে থাকা এই নিরস্ত্র বাসিন্দারা আহত হয়ে ওষুধ অবধি পাচ্ছেন না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের রকেট হামলা! গাজার হাসপাতালের পর এবার টার্গেট চার্চ!

Israel-Hamas war: বৃহস্পতিবার রাতে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে সেন্ট পরফিরাস গ্রিক অর্থোডক্স চার্চ ক্যাম্পাস। বিশ্বের প্রাচীনতম গির্জার মধ্যে একটি এটি।

“গাজার পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও মারাত্মক হয়ে উঠছে। আমি দুঃখিত যে আন্তর্জাতিক গোষ্ঠী প্রয়োজনীয় মানবিক বিরতির কথা বললেও তাতে কান না দিয়ে ইজরায়েল তার সামরিক অভিযান আরও জোরদার করেছে,” বলছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই দুঃখপ্রকাশ, এই বাকি বিশ্বের ভূমিকাহীন অবস্থানে গাজাজুড়ে ঘটতে থাকা চিত্র কিন্তু বদলাচ্ছে না। কোথাও ইজরায়েলি বোমা হামলায় আহত ফিলিস্তিনিদের গাজা উপত্যকার দক্ষিণে দেইর আল বালাহ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘর হারা শিশু সামলাচ্ছে অন্য একরত্তি ভাইবোনদের। যে হাসপাতালে সে ঠাঁই নিয়েছে যে কোনও মুহূর্তে সেখানে ইজরায়েলের রকেট এসে পড়তে পারে। সব জেনেও বাঁচার কী মরিয়া চেষ্টা।

আর এসবের মাঝে শিশুর লাশ সরাতে সরাতে স্থবির হয়ে যাচ্ছেন স্বজনরা, গাজার আম নাগরিকরা। গাজা উপত্যকায় ইজরায়েলি বোমা হামলায় গুঁড়িয়ে যাওয়া বাড়িগুলোর নীচ থেকে বের করা সাদা কাপড়ে মোড়া শিশুর দেহ দেখছে বিশ্ব। লাশের তো স্রেফ নম্বর হয়, সেই নম্বরই ১ থেকে ১০০ হয়ে ১০০০ ছাড়িয়ে ৮০০০। আল জাজিরার প্রতিবেদন বলছে, গাজায় ২০,০০০ এরও বেশি মানুষ গুরুতর আহত৷ হাসপাতালে ওষুধ নেই, পরিকাঠামো ভেঙে গেছে। তারই মধ্যে প্রাণ বাঁচাতে সঠিক অ্যানাস্থেসিয়া ছাড়াই অঙ্গচ্ছেদ এবং অস্ত্রোপচার করা হচ্ছে। মর্গে মৃতদেহ স্তূপ হয়ে যাচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।