রকেটের পর রকেট হামলা! কেন বারবার ইজরায়েলের নিশানায় গাজার হাসপাতাল?

Israel-Hamas war: গাজার সবচেয়ে বড় হাসপাতাল কমপ্লেক্স আল শিফায় সম্প্রতি আরও একটি হামলা চালিয়েছে ইজরায়েল। যেখানে আশ্রয় নিয়েছিলেন হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী।

Sohini Das
৩ মিনিট
রকেটের পর রকেট হামলা! কেন বারবার ইজরায়েলের নিশানায় গাজার হাসপাতাল?

দেখতে দেখতে ৩৫ দিন কেটে গিয়েছে, গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এ যেন এক পক্ষের লড়াই। সেই ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী হামাস। তারপরেই গাজার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যুদ্ধঘোষণা করে দেয় ইজরায়েল। সেই থেকে গাজাকে ছাড়খার করে দিয়েছে নেতানিয়াহু সেনা। বারবার নিশানা করা হয়েছে হাসপাতাল, শরণার্থী শিবিরের মতো জায়গাগুলিকে। এখনও পর্যন্ত গাজার তিনটি হাসপাতালকে নিশানা করেছে। প্রতিটি ক্ষেত্রেই অসংখ্য অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে রোগীর পরিজন থেকে শুরু করে অসংখ্যা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর। হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছিলেন বহু বাস্তুচ্য়ুত ফিলিস্তিনি। ভয়ঙ্কর রকেট হামলায় মৃত্যু হয়েছে তাঁদেরও। ইজরায়েলের নিশানায় থাকা তিন হাসপাতালের মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল কমপ্লেক্স আল শিফায় সম্প্রতি আরও একটি হামলা চালিয়েছে ইজরায়েল। যেখানে আশ্রয় নিয়েছিলেন হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী।

ফলে ক্ষয়ক্ষতির সংখ্যাটা আন্দাজ করা অসম্ভব নয়। সম্প্রতি চার ঘণ্টা করে যুদ্ধবিরতি দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে ইজরায়েল। যাতে ওই সময়টুকুতে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পান বাসিন্দারা। যদিও ইজরায়েলের এই আংশিক যুদ্ধবিরতিতে সায় ছিল না আমেরিকার। বরং যুদ্ধ জারি রাখার পক্ষেই রায় জো বাইডেন সরকারের। তবে এই চার ঘণ্টা যুদ্ধবিরতির অছিলায় এবার হামলার বেগ আরও বাড়াবে না তো ইজরায়েলি সেনা! সেই আতঙ্কটাই ঘুরে বেড়াচ্ছে গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের মনে-মাথায়।

মুখে আংশিক যুদ্ধবিরতির ভরসা দিলেও যেভাবে আল শিফা হাসপাতালে অতর্কিতে রকেট হেনেছে ইজরায়েলি সেনা, তাতে সেই আশঙ্কাই আরও ঘনীভূত হয়েছে। যদিও ইজরায়েল বাহিনীর দাবি, হামাসদের খতম করতেই হাসপাতালে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই হাসপাতালের প্রবেশদ্বার থেকে শুরু করে একটি বিস্তৃত সুরঙ্গ বিছিয়ে রেখেছে হামাসরা ওই হাসপাতালের ভিতরে। বেশ কয়েকজন হামাস কম্যান্ডার লুকিয়ে ছিল ওই হাসপাতালেই। সেখান থেকেউ কম্যান্ড সেন্টার পরিচালনা করত জঙ্গি সংগঠন হামাস। তাকে ধুলোয় মিশিয়ে দিতে ইজরায়েলের এই অভিযান। যদিও হামাসদের উপস্থিতির কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রোজ চার ঘণ্টা গাজায় যুদ্ধ থামাবে ইজরায়েল! কী হবে এই চার ঘণ্টায়?

Israel Hamas War in Gaza : ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলি হামলায় কমপক্ষে ১০,৮১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্নান-খাওয়ার জলটুকুও নেই! দূষিত সমুদ্রের জলেই বাঁচছে গাজার শরণার্থী শিশুরা

Gaza Refugee Families : সমুদ্রের জলও দূষিত। দূষণ এবং সমুদ্রে সাঁতার কাটার কারণে শিশুরা ডায়রিয়া, কাশি ও সর্দিতে আক্রান্ত হচ্ছে।

কোল্যাটারাল ড্যামেজের নাম করে একের পর এক নিরপরাধ গাজাবাসীকে হত্যা করে গিয়েছে ইজরায়েল। ইতিমধ্যেই ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে গাজায় নিহতের সংখ্যা। যার মধ্যে প্রায় অর্ধেকটা অংশ জুড়েই রয়েছে শিশুরা। আল শিফা হাসপাতালের এই হামলাও তার ব্যতিক্রম নয়। আল শিফা হাসপাতালের ডিরেক্টর জেনারেল মহম্মদ আবু সালমিয়া জানান, ঠিক যেখানে এসে আঘাত হেনেছিল ইজরায়েলের রকেটটি, সেখানে সাধারণ নাগরিকদের পাশাপাশি ছিলেন কয়েক জন সাংবাদিকও। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখন হন। হামলার সময় হাসপাতাল চত্বরে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। ফলে বড়সড় হতাহতের সম্ভাবনা ছিল। তবে রকেটটি হাসপাতাল লাগোয়া একটি জায়গায় এসে আঘাত হানায় ক্ষয়ক্ষতি কিছুটা এড়ানো গিয়েছে। ইচ্ছা করেই হাসপাতাল সংলগ্ন এলাকায় বারবার রকেট হামলা চালাচ্ছে ইজরায়েল। অভিযোগ স্থানীয়দের।

একের পর এক হামলায় ভেঙে পড়েছে হাসপাতালের একাধিক জানলার কাচ। যে কোনও সময় রকেট এসে কেড়ে নিতে পারে প্রাণ। এমন একটা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন হাসপাতালে ভর্তি রোগী থেকে শুরু করে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালতে নিরাপদ ভেবে যারা আশ্রয় নিয়েছিলেন সেখানে, তাদের অবস্থাও তথৈবচ। এভাবে আর কতদিন! কবে এই ভয়াবহ যুদ্ধ থেকে পিছু হাঁটবে ইজরায়েল। ক্রমে ইজরায়েলের এই যুদ্ধটা যেন হাসপাতালের বিরুদ্ধে হয়ে দাঁড়িয়েছে। ঠিক যেমন ভাবে এ যুদ্ধটা নিরিহ নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে। রক্তে ভাসছে হাসপাতালের আনাচকানাচ। সব জায়গা থেকে ভেসে আসছে জখম মানুষের চিৎকার। এই মুহূর্তে ইজরায়েলে এমন কোনও জায়গা নেই, যা ইজরায়েলের নিশানার বাইরে। যেখানে হাসপাতালের মতো জায়গাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া প্রয়োজন, সেখানে তাকেই চাঁদমারি বানিয়ে বসে আছে নেতানিয়াহু সেনা। গত সপ্তাহে হাসপাতালের বাইরে দাঁড়ানো একটি অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে রকেট হামলা চালায় ইজরায়েল। ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছিল। কিছু দিন আগে গাজার একটি মেডিক্যাল কমপ্লেক্সের সোলার প্যানেল উড়িয়ে দেয় ইজরায়েলিরা। যাতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় গোটা হাসপাতাল।

এভাবেই হামাস খতমের নামে এক ভয়াবহ গণহত্যার মঞ্চ গাজা জুড়ে সাজিয়ে চলেছে ইজরায়েল। রীতিমতো পরিকল্পনা করে চালানো হচ্ছে হামলা। প্রতিটা পদক্ষেপ কার্যত হিসেব নিকেশ করে নিচ্ছে ইজরায়েল, যাতে গাজাকে শেষ করে দেওয়া যায় একেবারে। আর কোনওদিন মাথা তুলে না দাঁড়াতে পারে গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা। আর কেউ কখনও যেন হামাসদের মতো ইজরায়েলের দিকে চোখ তুলে তাকানোর স্পর্ধাটুকুও না করে। আর চোখ-কান বুজে সেই ভয়ঙ্কর আগ্রাসনকে সমর্থন করে চলেছে আমেরিকা, ব্রিটেনের মতো প্রথম বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতারা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।