দুই আঙুলের ফাঁকে গুঁজে মগজাস্ত্রে ধোঁয়া দিচ্ছেন, জানেন 'সিগারেট'-কে বাংলায় কী বলে?

Bengali Meaning of Cigarette : কিন্তু হঠাৎ যদি প্রশ্ন আসে, সিগারেটের বাংলা মানে কী? কী উত্তর দেবেন? মগজাস্ত্রে ধোঁয়া দিলেও মনে পড়ছে না?

inscript
২ মিনিট
দুই আঙুলের ফাঁকে গুঁজে মগজাস্ত্রে ধোঁয়া দিচ্ছেন, জানেন 'সিগারেট'-কে বাংলায় কী বলে?

সিনেমাহল হোক বা মোবাইল-ল্যাপটপে ওটিটি প্ল্যাটফর্ম – যে কোনও সিনেমা শুরুর আগেই একটি নিষেধাজ্ঞা শোনা যায়। ‘ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যানসার হয়।’ কেবল ভারত নয়, গোটা বিশ্বজুড়ে বিভিন্ন সচেতনতার উদ্যোগও নেওয়া হয়েছে। ডাক্তাররা প্রতিদিন সতর্ক করছেন। কিন্তু ধূমপায়ীদের সংখ্যা এতটুকুও কমছে না। বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়ার যে কাজ ফেলুদা, ব্যোমকেশরা শুরু করেছিলেন, সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছে আজকের মানুষজন। বিভিন্ন দোকানে সিগারেটের প্যাকেটের রমরমা, নিত্যনতুন প্যাকেটের আমদানি সেই ছবিটাই দেখায়।

যত দিন যাচ্ছে, সিগারেট বিক্রির সংখ্যা বাড়ছে। সিগারেটপ্রেমীরাও নিজেদের ‘প্রেম’ ছাড়তে পারছেন না। দুই আঙুলের ফাঁকে ওই ছোট্ট একটি জিনিসই তাঁদের কাছে ‘স্বর্গ’। সিগারেটের প্যাকেটেও বিধ্বস্ত ফুসফুসের ছবি থাকে। তবুও সিগারেট খাওয়ার প্রবণতা কমছে না। ফলে বাড়ছে ফুসফুসের ক্যানসার। কেবল ফুসফুস নয়, হৃদপিণ্ড, লিভার সহ শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাক্তারদের বক্তব্য, সিগারেটের ভেতর প্রায় ৭০০০ রকমের রাসায়নিক রয়েছে। সেবন করলে সেসব আমাদের শরীরেই যায়। সেখান থেকে শুরু হয় বিভিন্ন রোগ। পরিসংখ্যান বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী সিগারেটখোরদের সংখ্যা ৮০ লক্ষের গণ্ডি পেরোবে!

  • আপনার জন্য আরও কিছু লেখা
তরকারি থেকে চাটনি, টমেটো ছাড়া ফ্যাকাসে লাগে স্বাদ, জানেন এর বাংলা প্রতিশব্দ?

Bengali meaning of Tomato : টমেটো শব্দটি বাংলায় বহুল ব্যবহৃত হলেও এটি একটি ইংরেজি শব্দ। ইংরেজি শব্দের চাপে অবশ্য ব্যবহারিক জীবন থেকে একেবারেই হারিয়ে গিয়েছে বাংলা প্রতিশব্দটি, জানুন সেটি

এতক্ষণ ধরে একটা শব্দই উচ্চারণ করা হল – ‘সিগারেট’। উঠতে বসতে, দোকানে ভিড় লাগিয়ে কেনার সময়ও আমাদের বাঙালিদের মুখে একটাই শব্দ থাকে, সিগারেট। আচ্ছা, কখনও ভেবে দেখেছেন, এই যে এতবার সিগারেট উচ্চারণ করা হয়, এর বাংলা কী? বাংলা ভাষায় এত শব্দ আছে, এত সুন্দর অর্থ রয়েছে, সিগারেটের কি কোনও মানে নেই?

অবশ্য ছোটবেলা থেকে আমরা জেনেছি, দৈনন্দিন ব্যবহৃত বেশকিছু শব্দের কোনও বাংলা হয় না। চলতি ভাষায় সেই বাংলা খুব একটা ব্যবহারও করা হয় না। যেমন ধরুন চেয়ার, টেবিল, কাপ, ফ্যান, লাইট ইত্যাদি ইত্যাদি। বাস্তবে তো আমরা চেয়ার-ই বলি, ‘কেদারা’ শব্দটি অনেকেই হয়তো জানেন না। ঠিক তেমনই সিগারেট শব্দটিও আমাদের প্রতিদিনের শব্দ। রাস্তাঘাটে সব জায়গায় এটাই শোনা যায়। কিন্তু হঠাৎ যদি প্রশ্ন আসে, সিগারেটের বাংলা মানে কী? কী উত্তর দেবেন? মগজাস্ত্রে ধোঁয়া দিলেও মনে পড়ছে না? চাকরির পরীক্ষায় এমনই প্রশ্ন চলে আসে মাঝে মধ্যে। জানলে অবাক হবেন, সিগারেটেরও বাংলা অর্থ আছে। কিন্তু ব্যবহারের অভাবে সেটি এখন প্রায় বিলুপ্ত। তাহলে আসুন, ঝালিয়ে নিয়ে যাক একবার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলায় দেদার চল কচুরি, লুচি এবং পুরির, জানেন আসলে কী তফাৎ এই তিনটি খাবারের?

Interesting Facts About Luchi : বাহ্যিক দিক দিয়ে বিচার করতে গেলে অবশ্য লুচি, পুরী আর কচুরী তিনটে প্রায় একই। কিন্তু অভ্যন্তরীণ দিক দিয়ে বিচার করতে গেলে ভিন্ন ভিন্ন

সিগারেটের আগে বাংলায় প্রচলিত ছিল আরও একটি শব্দ – ‘চুরুট’। যদিও চুরুট আর সিগারেটের মধ্যে রকমফের রয়েছে। তবুও অনেকেই একে ‘ছোট চুরুট’ বলে অভিহিত করেছেন। তবে শব্দার্থ খুঁজতে গেলে সামনে আসবে দুটি অর্থ।

১. ধূমপান দণ্ড বা ধোঁয়াকাঠি। সিগারেটের সবথেকে প্রচলিত বাংলা অর্থ। যদিও এগুলি আক্ষরিক অর্থে ‘প্রচলিত’-র তকমা হারিয়েছে। ধোঁয়াকাঠি সেভাবে এখন কেউ বলেও না। কিন্তু ছোট্ট, কাঠির মতো দেখতে হওয়ায় এমন নামকরণ যে সার্থক তা বলা যায়।

২. আরও একটি বাংলা অর্থ রয়েছে সিগারেটের – ‘চুরুটিকা’। একদম প্রথমে যে ছোট চুরুট শব্দটি এসেছিল, তারই আরও ভারিক্কি নাম হল এইটি। সংসদের বাংলা অভিধানে এই অর্থটি পাওয়া যায়। ব্যবহারের অভাবে এই শব্দগুলি এখন হারিয়ে গিয়েছে। জায়গা করে নিয়েছে ইংরেজি শব্দটি। সেটিই এখন প্রচলিত। কিন্তু বাংলাটিও জানতে দোষ কোথায়!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।