চারাগাছ নিয়ে বাড়ি ফেরে ভিক্ষুক, ছোটো স্টেশনে গমগম করে ওঠে দেশগাঁয়ের ছবি

Village Small Stations: ইস্টিশনের নাম বেহুলা। সকালবেলার রেলগাড়ি। নতুন ধান মেলা আছে।

Jagannathdeb Mondal
২ মিনিট
চারাগাছ নিয়ে বাড়ি ফেরে ভিক্ষুক, ছোটো স্টেশনে গমগম করে ওঠে দেশগাঁয়ের ছবি

জগদানন্দপুরে নবান খেতে গেছিলাম। এখন বাড়ি এলাম। শীতের রাত। চারিদিক ছমছমে নিঝুম। কুয়াশার ধোঁয়া চারিদিকে। শৃগাল ঘুরছে। অন্নপূর্ণা দেখতে দেখতে, ঝোলা কাঁধের ভিক্ষাহাত মেলা মহাদেব দেখতে দেখতে কত কথা মনে পড়ছে। মনে হচ্ছে, মাটিতে হাঁটু পেতে দিন ও রাতের কাছে ক্ষমা চাই অপারাধহীন স্বচ্ছ ক্ষমা। ভুলে যাওয়া দিনরাত আমায় মাটি থেকে তুলে বুকে নিক।

আমার চোখ সারাক্ষণ পুরনো মানুষদের খুঁজে মরে। কারও থুতনির সঙ্গে সামান্য মিল পেয়ে, চুলের ঢালের একাকার দেখে চমকে ওঠে প্রাণ। পাঁজরের কাছে পেতে ইচ্ছে করে খুব। হাতের ভিতর খুঁজে নিতে চায় হাত। ওগো, নিঠুর দরদি, নতুন চালের গন্ধে, ফল-সবজি খেতে খেতে গতকথা মনে আসে। বুক ফুঁপিয়ে ওঠে। দৃশ্যের পাপড়ি থরে থরে খুলে যায়। এক অলীক ঘুরিয়ে ফিরিয়ে ডুবিয়ে মারে। এমনি এমনিই গানের দেবীর কাছে মাটির হারমোনিয়াম মানত করে এলাম।

তারপর ট্রেনে ধরে আবার অন্য কোথাও, অন্য কোনওখানে। ইস্টিশনের নাম বেহুলা। সকালবেলার রেলগাড়ি। নতুন ধান মেলা আছে। চিঁড়ে ভাজা,গরম ছোলা, কান খোঁচানোর পিতলকাঠি, কাঁঠালিকলা, ঘুগনি গরম, ডিমসেদ্ধ, লাল চা, হিজড়ের হাততালি আর লবানের গাঁ গেরাম পার করা পুঁচকে ভিক্ষের হাত ছাপিয়ে গান আসছে। কে গাইছে অমন করে। একখানা লাইন ধরে খেলিয়ে খেলিয়ে গাইছে। উঁচু গলা। ঈষৎ সর্দি মেশানো। কত্তালের মৃদু টুং টুং।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হেমন্তে ছিল আলো তৈরির পাঠশালা! কালীপুজোর প্রদীপ যেভাবে তৈরি হত হাতে হাতে

Kali Puja 2022: পুজোর কয়েকদিন আগে থেকে চলত সলতে পাকানো পর্ব, আলো তৈরির পাঠশালা।

সাদা ধুতি ফতুয়া পরা। হাওয়াই চটি। আপনমনে গাইতে গাইতে এগোচ্ছে। কামরা গমগম করছে। কেউ ভিক্ষা দিচ্ছে, কেউ দিচ্ছে না। লোকটি হাতে একটা কলাগাছ আঁকড়ে আছে। ছোট চারা। নতুন গন্ধ গাছে। ভিক্ষা সামলে গাছ নিয়ে বাড়ি যাচ্ছে।

জ্যোৎস্নায় ধুয়ে যাবে চরাচর। ছাতিমের গন্ধ। বাবা কলাবউ তৈরি করত, নৌকা, তাতে গোলা,পঞ্চশস্য রাখার জন্য। মৃত্যুর আগে ঠাকুমা গড়ত। পুববাঙলার ফরিদপুরে নদীর ধারে নারকেলগাছ ছাওয়া বাড়িতে পুজো হত রাত জেগে। ঘোমটা টানা মেয়ের দল উনুনের পাড়ে বসে খইয়ে পাক দিচ্ছে, নারকেল নাড়ু, তিলনাড়ু তালুতে ঘুরছে। শিয়ালদা স্টেশনে শরণার্থী হয়ে থাকার সময় আর রিফিউজি ক্যাম্পে বোধ করি বন্ধ ছিল কিছু বৎসর। তখন কোথায় গাছ! কোথায় বাসা!

নিলীয়মান সে ত্রস্ত বাংলা অনেক মুছে গেলেও দুব্বোঘাসে শিশির, রাত হিম পড়ে গেল, মশারির বাইরে সুপুরিবাগান, বন্ধু বাসরাস্তা ছেড়ে ট্রেনে উঠতেই চোখে টলোমলো জল।

যে বুড়োবুড়ি শেষদিন অবধি, নাভিশ্বাস ওঠার ক্ষণ অবধি মনে করেছে নিজের দেশগাঁয়ে ফেরার কথা, লক্ষ্মীপ্রতিমার রূপ দেখেছিল কোজাগরীর কীর্তিনাশাজলে; এই কলাগাছের নৌকা মনে মনে ভাসিয়ে দেওয়া হল ওঁদের জন্যেই, পঞ্চশস্য নৌকা চলেছে ভেসে, শোলার মকুট আকাশে, হাল ধরে বসে আছে আমাদের ভবা, ঋত্বিক ঘটক... এই যে কলাগাছ দেখতে দেখতে বহুদূর পিছিয়ে গেলাম এটি অবিরত চলে। চাল ধুতে ধুতে মনে পড়ল ভুখা মিছিল।তালুতে লেগে থাকা চালে ভিজে শীত হাতখান।

আমি ঝোলা কাঁধে মেলায় বেরলাম। বেরনোর এই হল প্রাক ভূমিকা।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেতকী কুশারী ডাইসনের গবেষণায় রবীন্দ্রনাথের বর্ণান্ধতা: কবির দেখা রঙের পৃথিবীটা কেমন ছিল?

Ketaki Kushari Dyson about Rabindranath Tagore color blindness: ডাইসনের ক্ষেত্রে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ‘রঙের রবীন্দ্রনাথ’-এর ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। তরুণ বয়সে তাঁর নিজের দৃষ্টিশক্তি গুরুতর সংকটের মুখে পড়েছিল। ডাইসনের নিজের বিবরণ অনুযায়ী ১৯৫৯-৬০ সালে তাঁর চোখে দুটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়।

‘ভারতের সঙ্গে খাপ খায় না ধর্মনিরপেক্ষতা’: মোহন ভাগবতের দাবি কতটা সত্য?

Mohan bhagwat's anti secularism: উজ্জয়নীর যুব ধর্ম সংসদে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ধর্মনিরপেক্ষতা পশ্চিমা ধারণা, ভারতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর সঙ্গে এটি খাপ খায় না। সত্যিই কি তাই? মোহন ভাগবতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর যুক্তি এবং আরএসএসের ধর্মনিরপেক্ষতা নিয়ে অবস্থানের প্রেক্ষিতে নিবেদিতা মেননের ‘মিসডিরেকশন’ তত্ত্ব কী প্রশ্ন তুলছে?

পাতে মাছ, হাতে ‘সনাতনী’ সার্টিফিকেট, কোনটা চায় বাঙালি?

Dhirendra Shastri fish meat controversy: বিতর্কের সূত্রপাত বাগেশ্বর ধামের ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যে। তিনি সম্প্রতি বাংলায় এসে দুর্গাপুজোর সময় হিন্দু বাঙালিদের মাছ-মাংস না খাওয়ার আহ্বান জানান। আমিষাশী হিন্দু বাঙালিদের ‘পাখণ্ডী’ বিশেষণ উপহার দেন।

ছবির পরিকল্পনা থেকে পলিফোনিক সুর: মণিদার যে কাজগুলি শেষ পর্যন্ত হলো না

Gautam Chattopadhyay: একদিন মণিদা বলল, ‘চল তো, জয়ন্ত বোসের বাড়ি যাব। ওকে দিয়ে ছবিতে একটা পলিফোনিক আবহ সংগীত তৈরি করাব।’ তখন আমরা দূরদর্শনের জন্য ‘মহুয়া সুন্দরী’ তৈরি করছি—ময়মনসিংহ গীতিকার একটি জনপ্রিয় লোকপালা।

এক রাজকন্যার স্মৃতি যেভাবে হয়ে উঠল রাঢ় বাংলার মেয়েদের নিজস্ব উৎসব

Bhadu Festival: অবিভক্ত মানভূম জেলার পঞ্চকোটের রাজা নীলমণি সিংহদেবের অপরূপা কন্যা ভদ্রেশ্বরী দেবীর অনূঢ়া অবস্থায় অকালে মৃত্যু ঘটে। রাজকন্যার এই আকস্মিক প্রয়াণে রাজার সঙ্গে প্রজাসাধারণও শোকস্তব্ধ হয়ে পড়ে। কন্যার স্মৃতি অমলিন রাখতে শোকার্ত রাজা রাজ্যজুড়ে এক বিশেষ উৎসব পালনের নির্দেশ দেন।

আলো দিয়ে অন্ধকার দেখাতেন, ব্যঙ্গ দিয়ে সমাজের মুখোশ খুলে দিতেন গগনেন্দ্রনাথ ঠাকুর

Gaganendranath Tagore: আধুনিক ভারতীয় শিল্পের প্রেক্ষাপটে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান বুঝতে হলে তাঁকে কেবল ‘ঠাকুরবাড়ির মানুষ’ হিসেবে দেখলে চলবে না; বিচার করতে হবে একজন অনুসন্ধিৎসু ও আধুনিক শিল্পী হিসেবে।

বুদ্ধের হাত, বিশ্বকর্মার যন্ত্র! ইলোরার ১০ নম্বর গুহায় আসলে কে বসে আছেন?

The caste history of vishwakarma's: ইলোরার 'সুতারের ঝোপড়ি' থেকে আধুনিক কারিগরের কর্মশালা, বিশ্বকর্মার হাজার বছরের যাত্রা আজও অব্যাহত। ইলোরার দশ নম্বর গুহায় বুদ্ধের মূর্তিকে ভক্তরা ডাকেন বিশ্বকর্মা বলে, যিনি কারিগরদের পূর্বপুরুষ, দেবতাদের স্থপতি। ঋগ্বেদের 'সর্বকর্তা' থেকে পুরাণের 'দেবশিল্পী', ব্রাহ্মণত্বের দাবি থেকে ওবিসি সংরক্ষণ—বিজয়া রামাস্বামী, জ্যান ব্রাউয়ার ও কিরিন নারায়ণের গবেষণায় উন্মোচিত হয়েছে, বিশ্বকর্মাদের ঘিরে গড়ে ওঠা বর্ণবাদ, কারিগরি ও ক্ষমতাকাঠামোর জটিল ইতিহাস।

লেপচাদের দার্জিলিং যেভাবে হয়ে উঠল ব্রিটিশদের শৈলশহর

Darjeeling history: ভারতের প্রথম ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন’ (জিআই) ট্যাগ প্রাপ্ত পণ্য বিশ্বখ্যাত ‘দার্জিলিং টি’। অথচ এই চা গাছ কিন্তু দার্জিলিং-এর ‘ভূমিপুত্র’ নয়। সাহেবরা নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডে শান দিতেই এখানকার আদি বাস্তুতন্ত্রের খোলনলচে বদলে দিয়েছিল। দেশীয় বনভূমি ধ্বংস করে পাইন আর চা রোপণের মাধ্যমেই জন্ম নিয়েছিল আধুনিক পর্যটন মানচিত্রের এই ‘খাদের ধারের দার্জিলিং’।