আবগারি দুর্নীতির টাকা কোথায়? আদালতে হাঁড়ি ভাঙবেন কেজরি?

Delhi Liquor Policy, Arvind Kejriwal: কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৭৩ হাজার টাকা খুঁজে পেয়েছে ইডি। দিল্লির মুখ্যমন্ত্রী আপাতত ইডি হেফাজতে। গত দু'বছর ধরেই ওই মামলায় একাধিক বার অভিযান চালিয়েছে ইডি।

Sohini Das
৩ মিনিট
আবগারি দুর্নীতির টাকা কোথায়? আদালতে হাঁড়ি ভাঙবেন কেজরি?

লোকসভা ভোটের আর দেরি নেই। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে দিনক্ষণও। প্রায় সমস্ত দলের প্রার্থীতালিকাই তৈরি। আর ঠিক এ সময়েই আবগারি মামলায় গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আগামী ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতেই থাকতে হবে তাঁকে। তেমনই নির্দেশ দিয়েছে আদালত। সেই মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। ওই দিনই তাঁকে ফের আদালতে তোলার কথা। আদৌ মুক্তি পাবেন কিনা কেজরিওয়াল, তা নিয়ে সংশয় রয়েছে। তবে বৃহস্পতিবার আদালতে যে ধামাকা হতে চলেছে, তার ইঙ্গিত দিয়েছেন কেজরিপত্নী সুনীতা।

২০২১ সালের নভেম্বরে, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লি সরকার শহরে অ্যালকোহন বিক্রিতে আধুনিকতার ছোঁয়া আনতে নতুন একচি আবগারী নীতি চালু করে। ২০২২ সালের জুলাইয়ে দিল্লির মুখ্যসচিব নরেশ কুমার লেফটেন্যান্ট গভর্নরের কাছে ওই মামলাটি নিয়ে নীতি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেন। সেই মামলায় সিবিআই তদন্তেরও আর্জি ওঠে। কেজরি-সরকারের নয়া নীতির জেরে সরকারি কোষাগারের ৫৮০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে অভিযোগ। তদন্তে নেমে অরবিন্দ কেজরিওয়াল-সহ বেশ কয়েক জন আপ নেতাকে কাঠগড়ায় তোলে ইডি। তার আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া-সহ তিন আপ নেতার বাড়িতে তল্লাশিও চালায় সিবিআই। সিসৌদিয়া-সহ মোট ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআরও। ওই বছরেরই মার্চ মাসে ইডি জানিয়েছিল, অন্তত ২৯২ কোটি টাকার কেলেঙ্কারি এই আবগারি মামলা। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত অন্তত ন'বার কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে ইডি। সম্প্রতি দিল্লি হাইকোর্টের কাছে সুরক্ষা চেয়ে প্রত্যাখ্যাত হন কেজরি। আর তার পরেই ইডি-র হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেজরিওয়ালের পরে কে? ইডি-সিবিআই অস্ত্রের নিশানায় এবার কারা?

Arvind Kejriwal: বিভিন্ন অবিজেপি রাজ্যে বিরোধীস্বরকে রুখতে নয়া অস্ত্র যেন ইডি-সিবিআই। প্রথমে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার পরেই খাঁড়া এসে নামল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাঁধে।

কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৭৩ হাজার টাকা খুঁজে পেয়েছে ইডি। দিল্লির মুখ্যমন্ত্রী আপাতত ইডি হেফাজতে। গত দু'বছর ধরেই ওই মামলায় একাধিক বার অভিযান চালিয়েছে ইডি। মণীশ সিসৌদিয়া থেকে শুরু করে সঞ্জয় সিং ও সত্যেন্দ্র জৈনের বাড়িতেও চলে তল্লাশি অভিযান। গোড়া থেকেই নিজেকে নির্দেশ বলে দাবি করে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দেখানো পথেও হাঁটেননি কেজরি। যতক্ষণ না অভিযোগ প্রমাণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পদত্যাগের প্রশ্ন নেই বলেও জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই ইডি হেফাজতে থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা শুরু করেছেন কেজরি। নিকাশি থেকে শুরু করে দিল্লির জলসমস্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন জেল থেকেই। দিল্লির জলমন্ত্রী অতীশীকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। জেল থেকেই রাজ্যবাসীর উদ্দেশে একটি খোলা চিঠি পাঠিয়েছিলেন কেজরিওয়াল। যার তাঁর পক্ষ থেকে পাঠ করেছিলেন কেজরি-পত্নী সুনীতা। বুধবার ফের প্রকাশ্যে এলেন সুনীতা। জানালেন, বৃহস্পতিবার আদালতে এই কেলেঙ্কারির পর্দা ফাঁস করবেন কেজরিওয়াল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেজরিওয়ালের গ্রেফতারির নেপথ্যেও নির্বাচনী বন্ড! কীভাবে?

Arvind Kejriwal Arrest and Electoral Bond: পিনাকা শরৎ চন্দ্র রেড্ডি ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ৬২ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। যে অনুদানের ৪৪.৫ কোটি টাকাই পেয়েছে বিজেপি।

সুনীতা জানিয়েছেন, ২৮ মার্চ আদালতে কেজরি তথ্য়প্রমাণ-সহ জানাবেন, আবগারি কেলেঙ্কারির সমস্ত অর্থ কোথায় আছে? দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি করে ৭৩ হাজার টাকা উদ্ধার হওয়ায় কার্যত অবাক হয়েছিলেন ইডি আধিকারিকেরাই। বুধবার অরবিন্দ-পত্নী জানিয়েছেন, "অরবিন্দজি আমায় বলেছেন, গত দু'বছর ধরে কেন্দ্রীয় এজেন্সি ২৫০ জায়গায় রেড করেছে। এই স্ক্যাম থেকে টাকা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে এখনও পর্যন্ত একটা টাকাও উদ্ধার করতে পারেনি ED। ওরা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে রেড করেছেন। রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছেন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বাড়িতেও পৌঁছে যায় এজেন্সি। কিন্তু, একটা টাকাও উদ্ধার করতে পারেনি তারা।" তাহলে কোথায় গেল এই আবগারি দুর্নীতি মামলার টাকা? সুনীতার কথায়, 'অরবিন্দজি সমস্তটাই আদালতে প্রকাশ্যে আনবেন। গোটা দেশ সেই ঘটনার সাক্ষী থাকবে। দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। আমার স্বামী বলেছেন, তিনি হয়তো শারীরিকভাবে জেলে রয়েছেন, কিন্তু, তাঁর আত্মা রয়েছে দিল্লিবাসীর সঙ্গেই।'

সামনেই লোকসভা ভোট। ভোটের আগে প্রতিদ্বন্দ্বী সরাতে উদ্দেশ্যপ্রণদিত ভাবেই অবিজেপি রাজ্যগুলির প্রধান নেতা-মন্ত্রীদের পিছনে কেন্দ্রীয় সংস্থা লাগাচ্ছে বিজেপি। এমন অভিযোগ রয়েছে গোড়া থেকেই নানা মহলে। তবে কি সত্যিই বড় কোনও তথ্য়প্রমাণ রয়েছে কেজরিওয়ালের হাতে। গ্রেফতার, ইডি হেফাজত- সব কিছু সত্ত্বেও গোড়া থেকেই আত্মবিশ্বাসী দেখিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে কি তাঁর আস্তিনে লোকানো রয়েছে বড় কোনও তুরুপের তাস? যা বৃহস্পতিবার আদালতে পেশ করার পর হতে চলেছে বড়সড় ধামাকা। অন্তত কেজরি-পত্নীর কথা থেকে তেমনই ইঙ্গিত মিলেছে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।