সুতোয় ঝুলছে লাখো জীবন, ধ্বস, বৃষ্টিতে যেখানে দাঁড়িয়ে হিমাচল

Himachal Pradesh Rains: বিশ্ব উষ্ণায়ণের ফলে রোজ একটু একটু করে গলে গিয়েছে হিমবাহ। বেড়েছে সমুদ্রের জলস্তর। আর তার মাশুলই কি এভাবে মিলছে হাতেনাতে। প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি।

Sohini Das
৩ মিনিট
সুতোয় ঝুলছে লাখো জীবন, ধ্বস, বৃষ্টিতে যেখানে দাঁড়িয়ে হিমাচল

ফের বিপর্যয়ের বিপর্যয়ের মুখে স্বপ্নরাজ্য হিমাচল। রবিবার রাতে হঠাৎ করেই পাহাড়ি এই জনপদে নেমে আসে হড়পা বান। সোলানে শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি। আচমকা জলের তোড়ে ভেসে গিয়েছেন অনেকেই। নেমেছে ধসও। ভেঙে গিয়েছে রাস্তা। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। রবিবার রাত থেকে বৃষ্টিতে তড়তড়িয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত হিমাচল বিপর্যয়ে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। লাগাতার পরিবেশ দূষণ, বৃক্ষছেদনের ফলে গোটা পৃথিবী জুড়েই ভারসাম্য হয়েছে প্রাকৃতিক ভারসাম্য। বাড়ছে উষ্ণায়ন। পৃথিবী এগোচ্ছে ধ্বংসের দিকে। আর তারই ক্ষতিপূরণ দিচ্ছে কি হিমাচল প্রদেশ?

পাহাড়, বরফ, নদীর মতো একগুচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু দিয়ে ঠাসা উত্তরভারতের এই রাজ্য। প্রায় সব ঋতুতেই পর্যটকের ভিড় এই স্বপ্নরাজ্যে। পাহাড়ি এলাকা মানেই তা ঠিক যতটাই সুন্দর, ততখানি বিপদসংকূল। ধস, হড়পা বান এসব নিত্যসঙ্গী পাহাড়ি মানুষদের। হিমাচলও তার বাইরে নয়। প্রায়শই দুর্ঘটনার খবর কানে আসে সেখান থেকে। দিন কয়েক আগেই হিমাচলে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান হিন্দি ছোটপর্দার পরিচিত মুখ বৈভবী উপাধ্যায়। কখনও পাহাড়ি পথে খাদে পড়ে যায় গাড়ি, তো কখনও ধস নেমে বড়সড় দুর্ঘটনা। তার সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় তো লেগেই রয়েছে। আর এ সবের নেপথ্যে কি আদৌ মানুষের সর্বব্যপী আকাঙ্ক্ষা, নগরায়নের নেশা লুকিয়ে নেই কোথাও! প্রশ্নটা বোধহয় থেকেই যায়।

সাম্প্রতিক এই বিপর্যয়ে বড় ক্ষতি হয়েছে হিমাচলের। হড়পা বানের দাপটে শিমলার সামার হিল এলাকায় ধসে গিয়েছে মন্দির। মন্দিরের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ গিয়েছে অন্তত ৯ জনের। অন্যদিকে সোলানে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে জাদন গ্রাম। ওই ঘটনায় মারা গিয়েছেন অন্তত ৭ জন। সময় যত এগোবে, তত বাড়তে থাকবে মৃতের সংখ্যা। সোমবারই শিমলার সামারহিলে যেখানে মন্দিরটি ভেঙে পড়ে, সেই স্থান পর্যবেক্ষনে যান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু । শিমলার ফাগলি এলাকায় হড়পা বানে ভেসে গিয়েছে বহু ঘরদোর। ভূমিধ্বসে চাপাও পড়েছে বহু। সেই জায়গাটিও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। একবার-দু'বার নয়, লাগাতার ধস নেমেই চলেছে হিমাচল জুড়ে। যার ফলে কার্যত জনজীবন ব্যাহত রাজ্যজুড়ে। নিরাপত্তার খাতিরে বেশ কিছু রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ধসের জেরে মোট ৪৫২টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে হিমাচলে। এরমধ্যে শুধু মান্ডি জেলাতেই বন্ধ হয়ে গিয়েছে ২৩৬টি রাস্তা । সিমলায় ৫৯টি ও বিলাসপুরে ৪০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ধসের জেরে। শিমলা এবং চণ্ডীগড়ের সংযোগকারী শিমলা-কালকা জাতীয় সড়কে ধসের কারণে গত দু’সপ্তাহ ধরেই যান চলাচল ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক বিপর্যয়ে ধস নেমেছে ঋষিকেশ-চম্বা জাতীয় সড়কেও। জলস্তর ক্রমাগত বাড়ছে বিপাশা নদীর। পরিস্থিতির দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

मंडी - मझयाली में बादल फटने से भारी तबाही, क़ुदरत क़े क़हर क़े आगे सब कुछ हो रहा पस्त, तबाही का लाइव वीडियो

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়াবহ বন্যায় অস্তিত্বের সঙ্কটে তাজমহল, ৪৫ বছরে প্রথম সৌধ ছুঁল যমুনার জল

Tajmahal Yamuna River Flood: বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে যমুনার জল। ইতিমধ্যেই সে ছুয়ে ফেলেছে লালকেল্লা ও তাজমহলের মতো পৃথিবীর তাবড় দুই ঐতিহাসিক সৌধকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বৃষ্টিতে, মৃত্যুতে ভেসে যাচ্ছে হিমাচল! ভারতের পাহাড় কি ধ্বংসের মুখে?

Himachal Pradesh Flood: ভারতের কিছু অঞ্চলে, যেখানে চরম বৃষ্টিপাত বেড়েছে সেগুলি এমনই জায়গা যেখানে 'অরোগ্রাফিক লিফটিং’-এর কারণেই বৃষ্টিপাত হয়৷

— Gaurav Kumar (@gaurav1307kumar)

শুধু হিমাচলেই নয়, আবহাওয়া খারাপ উত্তরাখণ্ডেও। সেখানে রেড অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। সতর্ক করা হয়েছে পুলিশ ও এসডিআরএফ টিমকেও। বেশ কিছুদিন ধরেই ভারী বৃষ্টির কবলে উত্তরাখণ্ড। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতিরও। দেহরাদুনে ইতিমধ্যেই ভেঙে পড়েছে একটি কলেজের বিল্ডিং। বিপদসীমার উপর দিয়ে বইছে নদী মন্দাকিনী। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে চামোলি জেলার বাঁশবারা গ্রাম সংলগ্ন রুদ্রপ্রয়ায়-গৌরীকুণ্ড ন্যাশনাল হাইওয়েটি।

হিমাচল প্রদেশ ও উত্তরাণ্ডে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরাখণ্ডে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে। সব মিলিয়ে গোটা উত্তর ভারত জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দিতে পারছেনা না আবহবিদেরা। বিপজ্জনক এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের উপরেও জারি করা হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। পরিস্থিতি বিবেচনা করে বি-এড এবং স্নাতকোত্তর শ্রেণির সমস্ত পরীক্ষা আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে মাত্র কয়েকটা দিনেই হিমাচল ও উত্তরাখণ্ডের জনজীবন কার্যত অচল করে দিয়েছে আকস্মিক এই মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে।

লাগাতার প্লাস্টিক ব্যবহার, গাছ কেটে ফেলার ফলে ক্রমশ বেড়েছে বিশ্ব উষ্ণায়ন। যদিও 'গ্লোবাল ওয়ার্মিং' শব্দটাতেই গোড়াতে আমল দিতে চাননি বিশ্বের তাবড় নেতারা। বিশ্ব উষ্ণায়নের ফলে রোজ একটু একটু করে গলে গিয়েছে হিমবাহ। বিশ্ব উষ্ণায়ণের ফলে রোজ একটু একটু করে গলে গিয়েছে হিমবাহ। বেড়েছে সমুদ্রের জলস্তর। আর তার মাশুলই কি এভাবে মিলছে হাতেনাতে। প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। তাকে নষ্ট করার, শ্বাসবায়ুকে ক্রমাগত ফুরিয়ে যাওয়ার বদলা নিচ্ছে সর্বশক্তিমান। কিছুদিন আগেই প্রবল বৃষ্টিতে ভেসেছিল দিল্লি, আগ্রা-সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। যমুনা নদীর জলস্তর এতটাই বেড়ে গিয়েছিল যে তা ছুঁয়ে ফেলে তাজমহলের পাঁচিল। ৪৫ বছরে প্রথম বার। তার স্মৃতি ফিকে হতে না হতেই ফের প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের মুখে হিমাচল, উত্তরাখণ্ড-সহ উত্তরভারতের একাধিক পার্বত্য এলাকা। অচিরেই যার ছায়া পড়তে চলেছে পঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতেও।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।