কেন নিম্মবর্গকে না জানলে অজানাই থাকে ভারতের ইতিহাস? যে দরজা খুলে গেলেন রণজিৎ গুহ...

Historian Ranajit Guha Passes Away: কলকাতায় এসে রণজিৎ জড়িয়ে পড়েন কমিউনিস্ট আন্দোলনে। সিপিআই-এর সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন।

inscript
২ মিনিট
কেন নিম্মবর্গকে না জানলে অজানাই থাকে ভারতের ইতিহাস? যে দরজা খুলে গেলেন রণজিৎ গুহ...

হাঙ্গেরিতে সোভিয়েত অনুপ্রবেশ মানতে পারেননি। ছাত্রাবস্থা থেকে যে দল ছিল তাঁর চেতনার খোলা আসমান, সেই আকাশ থেকে নিজেকে সরিয়ে নিলেন। অথচ আজীবন কাজ করে গেলেন শ্রেণিচেতনা, শ্রেণি দ্বন্দ্ব এবং সমাজ যাদের 'নিম্নবর্গ' করে দাগিয়ে রেখেছে সেই মানুষদের নিয়ে। আর প্রায় মাস খানেক পরেই শতবর্ষ ছুঁতেন। তার আগেই মৃত্যু ছুঁল তাঁকে। প্রয়াত হলেন ঐতিহাসিক রণজিৎ গুহ, অস্ট্রিয়ায় নিজের বাসভবনেই।

১৯২৩ সালের ২৩ মে বাংলাদেশের বরিশালের বাখরগঞ্জের সিদ্ধকাটি গ্রামে জন্ম৷ চিরস্থায়ী বন্দোবস্তের সূত্রে তালুকদার ছিল তাঁর পরিবার। বয়স যত বেড়েছে শ্রেণি-পরিচিতির গ্লানি কুরে কুরে খেয়েছে রণজিৎ হগুহকে। সম্ভবত সেই গ্লানি থেকেই সাবঅল্টার্ন ইতিহাস নিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন তিনি। কলকাতায় এসে রণজিৎ জড়িয়ে পড়েন কমিউনিস্ট আন্দোলনে। সিপিআইয়ের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন। প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র হিসেবে ১৯৪৭ সালে প্যারিসে বিশ্ব ছাত্র সম্মেলনেও যোগ দেন। তারপর সাইবেরিয়া, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও চিন বিপ্লব স্বচক্ষে দেখেন, দলের প্রতিনিধি হিসেবে। চিরস্থায়ী বন্দোবস্তের নেপথ্যে তাত্ত্বিক ভাবনা নিয়ে লিখতে থাকেন ধারাবাহিক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হোমার থেকে শেক্সপীয়র, কালের যাত্রায় চিরতরে হারিয়ে গিয়েছে যে বিখ্যাত বইগুলি

Famous Books Lost Completely : বহু পুরনো সেই বইগুলির মূল পাণ্ডুলিপিই এখন আর পাওয়া যাবে না। এরকমই কিছু বইয়ের দিকে একবার ফিরে দেখা যাক…

১৯৮০ সালে সাবঅল্টার্ন তথা নিম্নবর্গের মানুষ বিষয়ে তত্ত্ব হাজির করেন রণজিৎ গুহ, অক্সফোর্ড থেকে তা প্রকাশিত হলো। রণজিৎ গুহর মতে, ভারতীয় ইতিহাস যেভাবে লিখিত হয়েছে তাতে উচ্চবর্গকে স্বতঃসিদ্ধ আলোচনার বিষয় হিসেবে ধরে নেওয়া হয়। নিম্নবর্গের দিকে কানাকড়ি আলোও পড়ে না। অথচ ঐতিহাসিক যদি সেই দিক দিয়ে দেখেন, অন্য কাহিনি উঠে আসবে৷ রণজিৎ গুহ আশির দশকে চূড়ান্ত রাজনৈতিক সাবঅল্টার্ন মুখপত্রগুলি সম্পাদনার ভার নেন। গ্রামশি, ফুকো, রলা বার্ত ও ক্লদ লেভি স্ত্রসের গঠনবাদের ভিত্তিতে, নিজের কিছু বিষয় যোগ করে, অসম ক্ষমতা-সম্পর্কের একটি কাঠামো তৈরি করেন৷ এই কাঠামোর প্রেক্ষিতেই ঔপনিবেশিক ভারতের ইতিহাসকে খুঁড়ে দেখতে চান রণজিৎ। ভারতে কৃষক অভ্যুত্থানের গঠনতাত্ত্বিক ব্যাখ্যা নিয়ে লিখলেন রণজিৎ৷ উৎসকে সত্য হিসেবে না ধরে একটি বয়ান হিসেবে পড়তে শেখালেন রণজিৎ, শেখালেন ইতিহাস দর্শন।

নব্বই দশকের আগেই নৃতত্ত্ব পড়াতে ক্যানবেরায় চলে যান রণজিৎ গুহ। ভাষাদর্শন নিয়ে আগ্রহী হয়ে পড়েন তিনি, ঘেঁটে দেখতে থাকেন প্রাচীন ভারতীয় ভাষাতত্ত্ব, হাইডেগারের প্রপঞ্চদর্শন ও হেগেলের ভাববাদ। তার বহু বছর পর সাসেক্সে গবেষণা করতে চলে যান রণজিৎ, সেখান থেকেই প্রকাশিত হয় তাঁর গবেষণা 'আ রুল অব প্রপার্টি'। রণজিৎ গুহের মতে, সাম্রাজ্যবাদীরা যে বিশ্ব সাম্রাজ্য তৈরির খোয়াব দেখেছিল, সেই চিন্তাভাবনা উপনিবেশের ছকভাঙা পরিস্থিতিতে খাটেনি। বুর্জোয়া শ্রেণি তৈরির বদলে তৈরি হয়েছিল স্বত্বভোগী পরভৃৎ-জমিদার শ্রেণি।

ঔপনিবেশিক ভারতে কৃষক বিদ্রোহ নিয়ে তাঁর লেখা বইতে এ দেশের গণতান্ত্রিক বোধে কৃষকের ভূমিকা তুলে ধরেন রণজিৎ। সত্তরের দশকের শুরুতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নকশালপন্থী ছাত্রদের সংস্পর্শে আসেন তিনি। ‘বিশ শতকের সবচেয়ে সৃজনশীল ভারতীয় ঐতিহাসিক' ভারতীয় ইতিহাসকে দেখেছিলেন সাবঅল্টার্ন দর্শনে, এদেশের শিকড়ে খুঁজে পেতে চেয়েছিলেন সত্য ঘ্রাণ, নিম্নবর্গের ঘাম। রণজিৎ নেই, তবু, তারই পথে ইতিহাস দর্শনের একাধিক দরজা খুলে দিয়েছেন তারই ছাত্রছাত্রী, গবেষকরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।