কেন এত বিখ্যাত প্যালেস্তাইনের সাদা-কালো স্কার্ফ! কেফিয়াহর বিশেষ প্রতীকের অর্থ অবাক করবে

Keffiyeh Scarf of Palestine : কেফিয়াহ বা কুফিয়া আসলে একটি বর্গাকার আকৃতির সুতির কাপড়। আরব বিশ্বের অনেক জায়গারই মানুষ এই চেক প্যাটার্নের স্কার্ফ দিয়ে মাথা ঢাকেন।

Madhurima Dutta
৪ মিনিট
কেন এত বিখ্যাত প্যালেস্তাইনের সাদা-কালো স্কার্ফ! কেফিয়াহর বিশেষ প্রতীকের অর্থ অবাক করবে

প্যালেস্তাইন। যুদ্ধবিধ্বস্ত এক অঞ্চল। জীবনের দাম নেই, শিশুদের ভবিষ্যৎ নেই। ঠাসাঠাসি ভিড় করে থাকেন লক্ষ লক্ষ মানুষ। একমাসের উপর হয়ে গেল সেখানে যুদ্ধ চলছে। ১৪ হাজার মানুষ মরে গেছে, অধিকাংশই শিশু। হামাস নামে এক জঙ্গিগোষ্ঠীকে নিকেশ করতে চেয়ে প্রতিশোধমূলক যুদ্ধে আসলে গাজাকেই গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েল। এইটুকু এখন খবর, সোশ্যাল মিডিয়ার দৌলতে জানেন সবাই। কিন্তু প্যালেস্তাইন মানে শুধু এটুকুই না। হ্যাঁ, যুদ্ধ প্যালেস্তাইনের রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। মিশে রয়েছে যুদ্ধ থেকে পালিয়ে সুস্থভাবে বাঁচতে চাওয়ার আকুতি। রয়েছে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে ওঠা স্বপ্ন। প্যালেস্তিনিয় মানুষদের রোজের যাপনেই রয়েছে প্রবল প্রতিরোধের ঘ্রাণ। প্যালেস্তাইনকে চিনতে গেলে তাই এর মাটিকে চিনতে হবে, চিনতে হবে এর শিকড়কে, এর প্রতীককে। প্যালেস্তাইনের একটি নির্দিষ্ট জিনিস অনেকেই হামেশাই দেখেন, একটি সাদা কালো স্কার্ফ। বিখ্যাত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফতের কথা মনে করুন। এই স্কার্ফ ছিল তাঁর ব্যক্তিগত প্রতীক যেন। প্যালেস্তাইনের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে মিশে রয়েছে এই প্রতীক, কেন?

ফিলিস্তিনি ভাষায় এই স্কার্ফকে বলে কেফিয়াহ। বিশ্বব্যাপী যত যত দেশে, শহরে বিক্ষোভকারীরা গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সকলেই এই প্রতীকী কালো-সাদা ফিলিস্তিনি কেফিয়াহ ব্যবহার করেছে। অনেক বিক্ষোভকারীরা বড় বড় চাবি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। অনেকে জলপাই নিয়ে এসেছেন। আসলে এই সব প্রতীকই ফিলিস্তিনিদের প্রতীক, ভিন্ন ভিন্ন পথে প্যালেস্তাইনেরই প্রতিনিধিত্ব করে এই স্কার্ফ, চাবি বা জলপাই। ফিলিস্তিনিদের আত্মপরিচয় এবং ইজরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক এগুলি।

কেফিয়াহ বা কুফিয়া আসলে একটি বর্গাকার আকৃতির সুতির কাপড়। আরব বিশ্বের অনেক জায়গারই মানুষ এই চেক প্যাটার্নের স্কার্ফ দিয়ে মাথা ঢাকেন। অনেকেরই এই প্রসঙ্গে সলমান খানের কথা মনে পড়তে পারে। একটি কালো-সাদা চেক স্কার্ফ দিয়ে মাঝে মাঝেই নায়কের চরিত্রটিকে প্রকাশ করা হয়। কিন্তু সেই স্কার্ফের সঙ্গে ফারাক রয়েছে প্যালেস্তিনিও কেফিয়াহের। ফিলিস্তিনি পুরুষ এবং মহিলারা যে সাদা-কালো কেফিয়াহ পরেন তা স্ব-নিয়ন্ত্রণ, ন্যায়বিচার এবং স্বাধীনতার জন্য ফিলিস্তিনি সংগ্রামের প্রতীক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইজরায়েল গাজা যুদ্ধে ভারত কী চায়? উত্তর লুকিয়ে ৭৩ বছর আগের এই ঘটনায়...

India Supports Israel : ভারত আর ইজরায়েলের এত ভাব হলো কীভাবে? ভারত তো ইজরায়েলের জন্ম হোক তাই চায়নি এককালে!

এই স্কার্ফে জলপাই-পাতার নকশা করা থাকে। অধ্যবসায়, শক্তি এবং সহনশীলতার প্রতীক এই পাতা। এই স্কার্ফেই মাছের জালের মতো জে চেক নকশা থাকে তা ফিলিস্তিনি জেলে এবং ভূমধ্যসাগরের সঙ্গে এখানকার মানুষের সংযোগকেই তুলে ধরে। বোল্ড প্যাটার্নগুলি ফিলিস্তিনের বাণিজ্য পথের প্রতীক।

কেফিয়াহ পোশাকটি মূলত সূর্যের চড়া রোদ থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যের মানুষরাই ব্যবহার করত। ১৯৩০-এর দশকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আরব বিদ্রোহের সময় এই কেফিয়াহ জনপ্রিয়তা অর্জন করে। এই কেফিয়াহ প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফতের এক ব্যক্তিগত প্রতীকও হয়ে ওঠে। ইয়াসির আরাফত এই স্কার্ফটিকে ত্রিভুজ আকারে ভাঁজ করে কাঁধের উপর দিয়ে মাথা ঢেকে রাখতেন।

সেই কেফিয়াহই এখন ফিলিস্তিনিদের নিজস্ব প্রতীক। ফিলিস্তিনিদের সমর্থনে সারা বিশ্বের মানুষই এই স্কার্ফ ব্যবহার করেন। ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনি কৃষকরাই আগে এই স্কার্ফ পরতেন। অটোমান আমলে কেফিয়াহ পরতেন গ্রামীণ মানুষই, শহুরে মানুষরা পরতেন টারবুশ।

কালো এবং সাদা কেফিয়াহ ১৯৩০-এর আরব বিদ্রোহের সময় ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠে। ১৯৩৮ সালে কেফিয়াহের জনপ্রিয়তা শীর্ষে পৌঁছয়। শহুরে মানুষও টারবুশের বদলে কেফিয়াহ পরতে শুরু করেন। এই পদক্ষেপের উদ্দেশ্যই ছিল, ঐক্য তৈরি করা যাতে বিদ্রোহীরা যখন শহরে প্রবেশ করছে, সকলেই এক দেখতে হয়ে ওঠে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইজরায়েলের ডানপন্থী সরকার প্যালেস্তাইনের হামাস, দুইয়ের পতন চাই

Israel Palestine War 2023 : সন্ত্রাসবাদ আসলে তো ফ্যাসিবাদ এবং ছদ্ম-ধর্মীয় মৌলবাদের পছন্দের অস্ত্র। সন্ত্রাস চিরকালই জাতীয় মুক্তি ও বিপ্লবের শত্রু।

১৯৬০-এর দশকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সূচনা ঘটে। ফিলিস্তিনি রাজনীতিবিদ ইয়াসির আরাফত কেফিয়াহকে আরও জনপ্রিয় করে তোলে। কালো-সাদা ফিশনেট প্যাটার্নের কেফিয়াহই আরাফতের প্রতীক হয়ে ওঠে। সবসময় এই কেফিয়াহ পরতেন ইয়াসির। প্রবল ঠান্ডায় কেবল রাশিয়ান-স্টাইলের উশাঙ্কা টুপি পরতেন তিনি। আরাফাত কেফিয়াহ পরতেন ফিউশন স্টাইলে। প্রথম দিকে, ফিলিস্তিনের দাবি করা ভূখণ্ডের রূপরেখার সঙ্গে মিল রেখে খানিকটা ত্রিভুজের আকারে সাজিয়ে শুধুমাত্র ডান কাঁধে স্কার্ফ রাখতেন ইয়াসির।

কেফিয়াহ পরতেন লীলা খালেদও। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ ফিলিস্তিনের সশস্ত্র শাখার সদস্য লীলা। TWA ফ্লাইট 840 এবং ডসন'স ফিল্ড হাইজ্যাকিংয়ের পর খালেদের বেশ কিছু ছবি সংবাদপত্রে আসে। এই ছবিগুলিতে প্রায়ই খালেদকে একজন মুসলিম মহিলার হিজাবের মতো করে কেফিয়াহ পরতে দেখা যায়। বিষয়টি সেই সময় ছিল ছক ভাঙা। সাধারণত কেফিয়াহ আরব পুরুষদেরই পরতে দেখা যেত। খালেদ তাঁকে নিজের ফ্যাশন স্টেটমেন্ট করে তোলেন। ঐতিহ্যগত কালো এবং সাদা কেফিয়াহ ফাতাহ-র সঙ্গে যুক্ত হয়ে পড়ে। পরে, লাল এবং সাদা কেফিয়াহ ব্যবহার করতেন পিএফএলপি-র মতো ফিলিস্তিনি মার্কসবাদীরাও।

২০০৬ সালে স্পেনের প্রধানমন্ত্রী, হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরো ইজরায়েলের কঠোর সমালোচনা করে একটি বক্তৃতা দেন। তারপর দর্শকদের কাছ থেকে একটি কেফিয়াহ নিয়ে তা পরেন। সেই সময় এই ঘটনাটি বিশ্ব রাজনীতিতে ভীষণ হইচই ফেলে। এরপর টপশপ, এএসওএস, সিসিলি কোপেনহেগেন, বোহো বা ইজরায়েলি ব্র্যান্ড ডোডো বার অর-এর মতো ব্র্যান্ডের ফ্যাশনে কেফিয়াহ প্রিন্টটি বহুবার ব্যবহার করা হয়েছে।

মজার বিষয় হচ্ছে, ফিলিস্তিনি পরিচয়ের এই প্রতীকটি এখন মূলত চিন থেকে আমদানি করা হয়। ২০০০-এর দশকে স্কার্ফের জনপ্রিয়তা বাড়তে থাকলে চিন এই বাজার ধরতে শুরু করে এবং ফিলিস্তিনিদেরই এই ব্যবসা থেকে বের করে দেয়। পাঁচ দশক ধরে, ইয়াসির হিরবাউই ছিলেন একমাত্র ফিলিস্তিনি কেফিয়াহ প্রস্তুতকারক। হেবরনের হিরবাউই টেক্সটাইল ফ্যাক্টরিতে ১৬ টি তাঁতে কেফিয়াহ তৈরি হতো। ১৯৯০ সালে এই ১৬ টি তাঁতে প্রতিদিন প্রায় ৭৫০ টি কেফিয়া তৈরি হতো। ২০১০ সাল নাগাদ, মাত্র ২টি তাঁত ব্যবহার করা হতো, প্রতি সপ্তাহে মাত্র ৩০০ কেফিয়াহ তৈরি করা হতো। হিরবাউই সুতির কেফিয়াহ বানাত, চিন কিন্তু তা করে না।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।