মাত্র ২২ বছর বয়সে শহিদ বিজয়ন্ত! ছেলের স্মরণে প্রতি বছর কার্গিল যাত্রা বাবার

Captain Vijayant Thapar Kargil: যুদ্ধ ট্যাঙ্কের নামানুসারে তাঁর নামকরণ করা হয়েছিল "বিজয়ন্ত"।

Sangita Ghorai
২ মিনিট
মাত্র ২২ বছর বয়সে শহিদ বিজয়ন্ত! ছেলের স্মরণে প্রতি বছর কার্গিল যাত্রা বাবার

ছেলের স্মরণে প্রতি বছর কার্গিল যান বাবা। মাত্র ২২ বছর বয়সে কার্গিল যুদ্ধে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন বিজয়ন্ত থাপার। ছেলেকে দেওয়া প্রতিশ্রুতি রাখতেই প্রতি বছর দ্রাসে যান শহিদ ক্যাপ্টেনের গর্বিত বাবা। সম্প্রতি সমাজমধ্যমে ভাইরাল হয়েছে তাঁর ছবি। যেখানে তাঁকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এইয়ারপোর্টে একটি ট্রলি এবং দু'টি সুটকেসসহ দেখা যাচ্ছে। তিনি হলেন কার্গিল যুদ্ধে শহিদ বিজয়ন্ত থাপার বাবা কর্নেল বীরেন্দর থাপার। ছুটি কাটাতে বা বিজনেস ট্রিপের জন্য নয়। ছেলেকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে তাঁর বিমান যাত্রা।

১৯৯৯ সালের মে-জুন মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়। টেলিভিশনে সম্প্রচারিত এটিই ছিল ভারতের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে ৫২৭ জন ভারতীয় সৈন্য শহিদ হন। তাঁদের মধ্যে ছিলেন ১২ রাজপুতানা রাইফেলসের একজন তরুণ অফিসার, বীরেন্দ্র থাপারের পুত্র ক্যাপ্টেন বিজয়ন্ত থাপার।

১৯৭৬ সালের ২৯ ডিসেম্বর পাঞ্জাবের নাঙ্গালে জন্ম ক্যাপ্টেন বিজয়ন্ত থাপারের। তিন প্রজন্মের সেনা পরিবারের সন্তান তিনি। যুদ্ধ ট্যাঙ্কের নামানুসারে তাঁর নামকরণ করা হয়েছিল "বিজয়ন্ত"। ১৯৯৮ সালের ডিসেম্বরে ইন্ডিয়ান মিলিটারি আকাডেমি থেকে স্নাতক হন তিনি এবং ১২ রাজপুতানা রাইফেলসে যোগদান করেন।

১৯৯৯ সালের ২৫ মে, তাঁর ইউনিটকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়, তাঁদের দায়িত্ব ছিল দ্রাস-কারগিল-বাটালিক চূড়া দখলকারী পাকিস্তানি সৈন্যদের হটানো। এক সপ্তাহ পরই ক্যাপ্টেন থাপারের অভিযান ছিল থ্রি পিম্পলস, নোল এবং লোন হিলে আক্রমণ। তাঁর আক্রমণকারী দলের সদস্যসংখ্যা ছিল ১২ জন। এটিই ছিল তাঁর শেষ অভিযান।১৯৯৯ সালের ২৯ জুন দ্রাস সাব-সেক্টরের নোল কমপ্লেক্স দখলের অভিযানে মাত্র ২২ বছর বয়সে শহিদ হন বিজয়ন্ত। এই বীরত্বের জন্য মরণোত্তর বীরচক্র প্রদান করা হয় তাঁকে।

শেষ অভিযানে যাওয়ার আগে, পরিবারকে একটি বিদায়ী চিঠি লিখেছিলেন ক্যাপ্টেন থাপার। যেখানে তিনি লিখেছিলেন,

“প্রিয় বাবা মা ও ঠাকুমা, তোমরা যখন এই চিঠি পাবে, তখন আমি আকাশ থেকে অপ্সরাদের আতিথেয়তা উপভোগ করতে করতে তোমাদের সকলকে দেখব।” তিনি আরও লেখেন, “আমার কোনো অনুশোচনা নেই। এমনকি আমি যদি আবারও মানুষ হয়ে জন্মাই, আমি সেনাবাহিনীতেই যোগ দেব এবং দেশের জন্য লড়ব। তোমাদের ভবিষ্যত সুরক্ষিত করতে ভারতীয় সেনা কোথায় লড়াই করেছিল, দয়া করে এসে দেখে যেও।”

তারপর থেকেই প্রতিবছর এই সময় দ্রাস ভ্রমণে যান বিজয়ন্ত থাপারের বাবা কর্নেল বীরেন্দর থাপার। ছেলের জীবনী নিয়ে একটি বইও লেখেন তিনি। আরেক কার্গিল শহিদের মেয়ে নেহা দ্বিবেদীর সাথে যৌথভাবে লিখেছেন সেই বই, যার নাম “বিজয়ন্ত অ্যাট কার্গিল: দ্য বায়োগ্রাফি অফ আ ওয়ার হিরো।”

বইটিতে বিজয়ন্তের শৈশব থেকে ভারতীয় সামরিক অ্যাকাডেমি পর্যন্ত, তাঁর জীবনের নানান কাহিনী বর্ণনা করা হয়েছে। ক্যাপ্টেন বিজয়ন্ত তাঁর পরিবারকে একটি অনাথ আশ্রমে অর্থ দান করতে এবং রুকসানা নামে একটি মেয়েকে প্রতি মাসে ৫০ টাকা করে দিতে বলেছিলেন। এমনকি তিনি তাঁর অঙ্গদান করার জন্যও বলেছিলেন।

দ্রাস যাত্রার সময় আইজিআই এয়ারপোর্টে বিজয়ন্তের বাবার ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমধ্যমে। যা দেখে আবেগপ্রবণ হয়েছেন নেটিজেনরা। পহেলগাঁও হামলা ও 'অপরেশন সিঁদুর' নিয়ে কর্নেল বীরেন্দর থাপার বলেন, "আমাদের সৈন্যদের জন্য গর্বিত, যাঁরা শুধু দেশকে রক্ষা করেনি, বোনের সিঁদুরের জন্য তাঁদের জীবনও উৎসর্গ করেছে।"

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।