ইউটিউব দেখে গুলি চালানোর শিক্ষা! বাবা সিদ্দিকীকে যেভাবে খুনের পরিকল্পনা করা হলো

Baba Siddique Murder: শ্যুটাররা ইউটিউব টিউটোরিয়াল দেখে বন্দুক চালানো শিখেছে। হত্যার আগে অভিযুক্তরা মুম্বইয়ের কুরলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিল।

inscript
৩ মিনিট
ইউটিউব দেখে গুলি চালানোর শিক্ষা! বাবা সিদ্দিকীকে যেভাবে খুনের পরিকল্পনা করা হলো

কোন বন্দুক ব্যবহার হবে, খুন করে কীভাবে পালানো হবে এই নিয়ে নিখুঁত পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। যদিও নিখুঁত হয়নি শেষ অবধি। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডে ধরা পড়েছে চারজন। এই দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে এই অপারেশনের পিছনে পরিকল্পনার বিশদ বিবরণ প্রকাশ্যে এসেছে। ব্যাপক পরিমাণে গুলি সঙ্গে রাখা, ইউটিউব ভিডিও দেখে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ এবং খুন করে পালানোর পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করছিল দুষ্কৃতীরা। এখনও পর্যন্ত যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে হরিয়ানার বাসিন্দা গুরমাইল বলজিৎ সিং (২৩), উত্তরপ্রদেশের বাসিন্দা ধর্মরাজ রাজেশ কাশ্যপ (১৯), এই দুইজনই শ্যুটার। সঙ্গে আছে হরিশকুমার বালাক্রম নিষাদ (২৩), এবং প্রবীণ লোনকার, পুনের বাসিন্দা। আরেক অভিযুক্ত শিবকুমার গৌতম এখনও ধরাছোঁয়ার বাইরে।

পুলিশ বলছে, বাবা সিদ্দিকীর হত্যায় অভিযুক্ত গুরমাইল সিং এবং ধর্মরাজ কাশ্যপের কাছে ৬৫টি বুলেট ছিল। এত গুলি সঙ্গে রাখার কারণ, যাতে খুন করতে গিয়ে কোনওভাবেই গুলি ফুরিয়ে না যায়। এই গুলির মধ্যে ছয়টি গুলি করা হয়েছিল ১২ অক্টোবর রাতে। বাবা সিদ্দিকী বান্দ্রার নির্মল নগর এলাকায় তাঁর ছেলে জিশান সিদ্দিকীর অফিসের বাইরে গুলিবিদ্ধ হন। অভিযুক্তদের ব্যবহৃত দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একটি অস্ট্রিয়ান পিস্তল এবং একটি দেশী পিস্তল৷ এই অস্ত্রগুলির পাশাপাশি, পুলিশ গ্রেফতারের সময় গুরমাইল সিং এবং ধর্মরাজ কাশ্যপের গায়ে আরও ২৮টি টাটকা গুলি খুঁজে পায়। তদন্তকারী দল একটি কালো ব্যাগও আবিষ্কার করেছে। হত্যার স্থান থেকে অল্প দূরেই রাখা ছিল এই কালো ব্যাগ। ওই ব্যাগে তুরস্কে তৈরি ৭.৬২ বোর পিস্তল এবং ৩০টি হুলি ছিল। ওই ব্যাগে দু'টি আধার কার্ডও ছিল। একটি শিবকুমার গৌতমের নামে এবং আরেকটি সুমিত কুমার নামে, যদিও দু'টি কার্ডেই শিবকুমারের ছবি ছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সলমনকে মারার জন্য জুগিয়েছিল অস্ত্র! পুলিশি নজর এড়িয়ে কীভাবে নিজেকে শেষ করল ধৃত অনুজ?

Salman Khan House Firing Case: এদিনই খবর এসেছে আমেরিকায় মৃত্যু হয়েছে সিধু মুসওয়ালার খুনি গোল্ডি ব্রারের। জানা গিয়েছে, গ্যাংস্টার আরশ ডাল্লা ও লখবীরের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে গোল্ডির।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রথমে মোটরবাইক ব্যবহার করে হামলার পরিকল্পনা করেছিল। পরিকল্পনা ছিল বন্দুকধারীরা হত্যার লোকেশন পর্যন্ত বাইকে চালিয়ে গিয়ে খুন করবে এবং তারপর দ্রুত বাইক চালিয়েই পালিয়ে যাবে। সন্দেহভাজনদের মধ্যে দু'জনের একটি ট্র্যাফিক দুর্ঘটনার কারণে এই পরিকল্পনা বাতিল করা হয়৷ পরিবর্তে, তিনজন অপরাধী অটোরিকশায় চেপে ক্রাইম সিনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হত্যার পর দ্রুত পোশাক পাল্টে নেয় তারা।

হরিশকুমার বালাক্রম নিষাদ একটি মোটরবাইক কেনার জন্য ৬০,০০০ টাকা পাঠিয়েছিলেন বলে জানা গেছে। এই টাকা থেকে ৩২,০০০ টাকা দিয়ে একটি সেকেন্ড-হ্যান্ড বাইক কেনার হয়। সেই বাইক চেপেই হত্যা করা হয় বাবা সিদ্দিকীকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জেলে বসেই সিদ্দিকিকে খুনের চক্রান্ত! কে এই লরেন্স বিশ্নোই?

Gangster Lawrence Bishnoi: জেলবন্দি অবস্থাতেও কীভাবে একজন গ্যাংস্টারের ক্ষমতা উত্তরোত্তর বাড়ছে? কেন বাইরের জগতের সাথে তার যোগাযোগ বন্ধ করা যাচ্ছে না? উঠছে প্রশ্ন।

তবে এই চারজন ও শিবকুমারের বাইরেও বাবা সিদ্দিকীর হত্যার পিছনে আরও অনেক সন্দেহভাজনের জড়িত থাকার কথা সামনে আসছে। এর মধ্যে প্রধান অভিযুক্ত শুভম লোনকার, লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য এখনও পলাতক। মুম্বই পুলিশ লোনকারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছে। সন্দেহ করা হচ্ছে শুভম লোনকার নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। নেপাল সীমান্তে লোনকারের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে। হত্যার তিন দিন আগেও শুভম লোনকারকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা গেছে। গত ৯ অক্টোবর তারই ফেসবুক প্রোফাইল থেকে বাবা সিদ্দিকীর হত্যার দায় স্বীকার করা হয়। খুনিদের আর্থিক সহায়তা করার অভিযোগে তার ভাই প্রবীণ লোনকারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শ্যুটাররা ইউটিউব টিউটোরিয়াল দেখে বন্দুক চালানো শিখেছে। হত্যার আগে অভিযুক্তরা মুম্বইয়ের কুরলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিল। সেখানে তারা অস্ত্র লোডিং, আনলোডিং এবং চালানো প্র্যাক্টিস করত। তদন্তে জানা গেছে, শিবকুমার গৌতম উত্তরপ্রদেশের বিয়ের উদযাপনের সময় গুলি চালানো থেকেই আগ্নেয়াস্ত্র চালানোর অভিজ্ঞতা পেয়েছেন। বিয়েতে তার গুলি চালানোর দক্ষতাকে পিঠ চাপড়ে দিতেন স্থানীয়রা। গৌতম বাবা সিদ্দিকীর হত্যার প্রধান শ্যুটার। শুধু হত্যার পরিকল্পনা নয়, ধর্মরাজ কাশ্যপ এবং গুরমাইল সিংকে বন্দুক পরিচালনার প্রশিক্ষণও দিয়েছিল। এই তিনজনই স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে ঘন ঘন যোগাযোগ করত।

উল্লেখ্য, শুভম লোনকারকে এর আগে জানুয়ারিতে মহারাষ্ট্রের আকোলা জেলায় অস্ত্র আইনে গ্রেফতার হয়েছিল। সেবারই দশটিরও বেশি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।