হাজার বছর পুরনো কাপিসনিক সভ্যতার নতুন ইতিহাস প্রত্নতাত্ত্বিকেরা কীভাবে খুঁজে পেলেন?

Cupisnique Civilization : ইনকাদের বহু আগে পেরুর উত্তরাঞ্চলীয় উপকূলীয় উপত্যকাগুলিতে কাপিসনিক সংস্কৃতির উদ্ভব ও বিকাশ ঘটেছিল। পরবর্তীকালের চাভিন সভ্যতার সঙ্গে তাদের ধর্মীয় ও শৈল্পিক ঐতিহ্যের অনেক মিল খুঁজে পাওয়া যায়।

inscript
৩ মিনিট
হাজার বছর পুরনো কাপিসনিক সভ্যতার নতুন ইতিহাস প্রত্নতাত্ত্বিকেরা কীভাবে খুঁজে পেলেন?

পেরুর উত্তরাঞ্চলীয় উপকূল। সম্প্রতি, প্রত্নতাত্ত্বিকরা সেখান থেকেই আবিষ্কার করেছেন, ইনকা সভ্যতারও প্রায় দুই সহস্রাব্দ আগের এক বিস্মৃত ইতিহাস-চিহ্ন। প্রত্নতাত্ত্বিকরা সেখানে খুঁজে পেয়েছেন প্রায় তিন হাজার বছর পুরনো চোদ্দটি কঙ্কাল। প্রাচীন কাপিসনিক সংস্কৃতিতে নরবলি দেওয়ার প্রথা ছিল। চকমপ্রদ তথ্য হল, গবেষকরা ধারণা করছেন এই কঙ্কালগুলি সেই নরবলির শিকার। এই আবিষ্কার, পেরুর প্রাক-হিস্পানিক সভ্যতাগুলির নৃশংস সামাজিক প্রথাগুলি সম্পর্কে আমাদের ধারণাকে নতুন তথ্যের দিকে যাচ্ছে।

প্রত্নতত্ত্ববিদ হেনরি তানতালিয়ানের নেতৃত্বে খননকারী দলটি লিমা থেকে প্রায় ৬৭৫ কিলোমিটার উত্তরে, লা লিবার্তাদ অঞ্চলের একটি সৈকতের কাছে এই কঙ্কালগুলি আবিষ্কার করে। উদ্ধারস্থানটি একটি প্রাচীন মন্দিরের নিকটবর্তী অঞ্ছলেই অবস্থিত। উল্লেখ্য, মনে করা হচ্ছে এই প্রাচীন মন্দিরটি ছিল কাপিসনিক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ধর্মীয়কেন্দ্র। ইতিহাস অনুযায়ী, এই সংস্কৃতি আনুমানিক ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই অঞ্চলে বিকশিত হয়েছিল।

বলি দেওয়া মানুষের করোটি

  • আপনার জন্য আরও কিছু লেখা
খ্রিস্টের সময়কার বিলুপ্ত খেজুর গাছকে কীভাবে ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা?

Methuselah Plam Tree : ১৯৬৩-'৬৫ সালের মাসাদা খননকার্যের সময়, প্রত্নতাত্ত্বিকরা হেরোড দ্য গ্রেটের দুর্গের নীচে শুকনো মাটির পাত্রে সংরক্ষিত কয়েক ডজন খেজুরের বীজ আবিষ্কার করেন। পরে, রেডিওকার্বন বিশ্লেষণে জানতে পারা যায় সেইসব বীজের বয়স হল ১৫৫ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬৪ খ্রিস্টাব্দের মধ্যে।

প্রশ্ন হল, প্রত্নতাত্ত্বিকরা বুঝছেন কী করে যে কঙ্কালগুলির সঙ্গে জড়িয়ে আছে বলিপ্রথার নৃশংস আচরণ? গবেষণায় দেখা যাচ্ছে, দেহগুলিকে যেভাবে কবর দেওয়া হয়েছে, তাতে বলিপ্রথার একটা সূত্রচিহ্ন খুঁজে পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, কিছু কঙ্কালকে বালির ঢিবির মধ্যে সাধারণ গর্তে উপুড় করে শোয়ানো অবস্থায় পাওয়া গেছে। তাদের হাত পিছমোড়া করে বাঁধা এবং মৃতদেহের সঙ্গে কোনও মূল্যবান সামগ্রী বা আনুষ্ঠানিক উপহারের চিহ্নমাত্র ছিল না, যা অন্যান্য সাধারণ কবরের থেকে সম্পূর্ণ ভিন্ন।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. তানতালিয়ান বলেছেন,

এই ব্যক্তিদের কবর দেওয়ার পদ্ধতিটি অত্যন্ত অস্বাভাবিক। তাদের জীবনে তারা যে ধরনের আঘাত ও হিংস্রতার শিকার হয়েছিল এবং মৃত্যুর পরও যে-নৃশংসতার ছাপ তাদের দেহে রয়ে গেছে, তা সাধারণ নয়। মৃতদেহগুলির অবস্থান এবং পারিপার্শ্বিক প্রমাণগুলি থেকে এটি স্পষ্ট যে এটি এক ধরনের পরিকল্পিত নরংকা

  • আপনার জন্য আরও কিছু লেখা
আবিষ্কার করেছিলেন বাঙালি প্রত্নতাত্ত্বিক, শতবর্ষ পেরিয়েও যে রহস্য বয়ে বেড়াচ্ছে ‘মৃতের শহর’

Mohenjo-daro : শতবর্ষ আগে এক বাঙালি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেছিলেন এই শহর, কেমন আছে প্রাচীন মহেঞ্জোদারো?

বলা বাহুল্য, এই আবিষ্কার কাপিসনিক জনগণের ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক কাঠামো সম্পর্কে নতুন ধারণার সামনে এনে দাঁড় করিয়েছে ঐতিহাসিকদের।

উদ্ধার হওয়া কঙ্কাল

ইনকাদের বহু আগে পেরুর উত্তরাঞ্চলীয় উপকূলীয় উপত্যকাগুলিতে কাপিসনিক সংস্কৃতির উদ্ভব ও বিকাশ ঘটেছিল। পরবর্তীকালের চাভিন সভ্যতার সঙ্গে তাদের ধর্মীয় ও শৈল্পিক ঐতিহ্যের অনেক মিল খুঁজে পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলি ইঙ্গিত দেয় যে এই সংস্কৃতিগুলিতে নরবলি ছিল ধর্মীয় আচারের অবিচ্ছেদ্য অংশ। এই বলিপ্রথার সঙ্গে সংযুক্ত ছিল সভ্যতার কৃষিচক্র, দেবতাদের উপাসনা এবং সে-সময়ের ব্যক্তিদের ক্ষমতা প্রদর্শনের প্রবণতা। মাটির উর্বরতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া বা ঈশ্বরের ক্রোধ প্রশমিত করার উদ্দেশ্যে এই ধরনের নৃশংস প্রথা পালন করা হত বলেও মনে করা হচ্ছে।

মাচু পিচু এবং নাজকা লাইনের মতো বিস্ময়কর স্থানগুলি ছাড়াও পেরুর মাটি বহু প্রাচীন সভ্যতার উত্থান-পতনের সাক্ষী। লা লিবার্তাদ অঞ্চলে এই আবিষ্কারটি পেরুর সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করল। প্রসঙ্গত, এই অঞ্চলে এর আগেও বিভিন্ন প্রাক-কলম্বিয়ান সংস্কৃতি, যেমন মোচে এবং চিমু সভ্যতার মধ্যেও একই ধরনের বলিদান প্রথার প্রমাণ পাওয়া গেছে। ২০১৮ সালে, প্রত্নতত্ত্ববিদ গ্যাব্রিয়েল প্রিয়েতোর নেতৃত্বে একটি দল চিমু সভ্যতার অন্তর্গত হুয়ানচাকিতো-লাস ইয়ামাস নামক স্থানে এক আশ্চর্য আবিষ্কার করেন। তাঁরা সেখানে প্রায় দু-শোটি লামা এবং একশো চল্লিশটি শিশুর দেহাবশেষ খুঁজে পান। বলা বাহুল্য এরাও বলিপ্রথারই শিকার। এবং এই আবিষ্কার আমেরিকা মহাদেশের ইতিহাসে বৃহত্তম শিশু বলিদানের নিদর্শন হিসেবে পরিচিত।এরপরে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানা যায় যে, মোচে সভ্যতার মানুষেরা তাদের অভিজাত পরিবারের সদস্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় নিকটাত্মীয়, এমনকি কিশোর-কিশোরীদেরও বলি দিত।

কাপিসনিক সভ্যতার এই বলিপ্রথার আবিষ্কার শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি প্রাচীন আন্দিয়ান সভ্যতাগুলির অন্ধকার দিকটিকেও তুলে ধরে। এই আবিষ্কার প্রমাণ করে যে ক্ষমতা, ধর্ম এবং প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষার নামে মানুষ কতটা নৃশংস হতে পারে। সময়ের সঙ্গে-সঙ্গে, মাটির নিচ থেকে উঠে আসা এই কঙ্কালগুলি এক নীরব অথচ জোরালো ভাষায় তাদের সময়ের গল্প বলে চলেছে, যা আমাদের বর্তমানকে অতীতের আয়নায় নতুন করে দেখতে শেখায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।