ট্রাম্প প্রশাসনের চড়া শুল্কে যেভাবে ধস নামতে পারে হীরক শিল্পে

Trump Tariffs: কিন্তু ট্রাম্প প্রশাসনেরর শুল্ক আরোপের পর থেকে সুরাটও মারাত্মক ক্ষতির সম্মুখীন। এই বানিজ্য কেন্দ্র থেকে প্রায় ৩০% হিরে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি হত। শুল্ক বৃদ্ধির কারণে ব্যানিজে প্রভাব পড়ছে।

inscript
২ মিনিট
ট্রাম্প প্রশাসনের চড়া শুল্কে যেভাবে ধস নামতে পারে হীরক শিল্পে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বিশ্ব অর্থনীতি এবং ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। ট্রাম্প ঘোষণা করেছিলেন, যদি ৮ অগাস্টের মধ্যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি না হয়, তবে এই দেশের সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের উপরই নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। আর রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভালো। এর জন্য ভারতের উপর প্রথমেই ২৫% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরে আরও ২৫% শুক্ল বাড়ান। ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে বাণিজ্যে প্রভাব পড়েছে। গুজরাট ভারতের হিরে কাটিং ও পলিশিং শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু এখন বড় ধাক্কা খাচ্ছে ভারতের হিরে কাটিং শিল্প।

শুল্কের প্রভাবে রফতানি কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করার ফলে হিরে ও অলঙ্কার রফতানি সমস্যার মুখে পড়ছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, মার্কিন রফতানি ৯.২৩ বিলিয়ন ডলার থেকে ২.৩ বিলিয়ন ডলারে নামবে। এর ফলে সুরাট, জয়পুর ও মুম্বাইয়ের বাণিজ্য কেন্দ্রগুলিতে উৎপাদন কমছে। মুনাফা হচ্ছে না ব্যবসায়ীদের। এখন তাঁরা নতুন ব্যবসার খোঁজ করছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রাম্পের শুল্কযুদ্ধ! কীভাবে সংকট কাটাবে ভারত?

Trump : এর সঙ্গে মার্কিন কর্পোরেট লবির একটা অংশের স্বার্থ, অস্ত্র লবির চাপ তথা ভারতের কৃষি ও ডেয়ারি শিল্পকে মার্কিন কোম্পানিগুলির কাছে উন্মুক্ত করার দাবিও রয়েছে।

চাকরির ক্ষতির আশঙ্কা

হিরে ও অলঙ্কার ব্যবসার ক্ষতির ফলে, ১.৫ লক্ষ মানুষের চাকরি যেতে পারে। এই শিল্পে লক্ষাধিক শ্রমিক নির্ভরশীল ছিলেন। বিশেষ করে সুরাট ও জয়পুরের মতো অঞ্চলগুলিতে। শুল্কের কারণে রফতানি কমলে কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। গত পাঁচ বছরে এই শিল্পে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছিল। এখন শ্রমিকরা অন্য কাজ খুঁজছেন। তবে দক্ষতার অভাবে অনেকেই বেকার হয়ে পড়ছেন।

সুরাটের বাণিজ্য কেন্দ্রে প্রভাব

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাড়বে আইফোনের দাম! ট্রাম্পের সেকেন্ডারি শুল্কের ফলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে?

Trump : সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। জাহাজ ট্র্যাক করে তৈরি করা ব্লুমবার্গের এক বিশ্লেষণে বলা হয়েছে, এ বছর রাশিয়ার তেল রফতানির পরিণাম কমছে।

সুরাট ভারতের হিরে পলিশিংয়ের প্রধান কেন্দ্র। কিন্তু ট্রাম্প প্রশাসনেরর শুল্ক আরোপের পর থেকে সুরাটও মারাত্মক ক্ষতির সম্মুখীন। এই বানিজ্য কেন্দ্র থেকে প্রায় ৩০% হিরে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি হত। শুল্ক বৃদ্ধির কারণে ব্যানিজে প্রভাব পড়ছে। কারখানাগুলি ইতিমধ্যেই উৎপাদন কমিয়েছে এবং অনেক ছোট ব্যবসাই এখন বন্ধের মুখে। অনেক ব্যবসায়ীরা এখন বাধ্য হয়ে মধ্যপ্রাচ্য বা ইউরোপের সঙ্গে ব্যবসা করছেন। কিন্তু সেখানেও তীব্র প্রতিযোগিতা।

জয়পুরে অলঙ্কার শিল্পের সঙ্কট

জয়পুর হিরে ও অলঙ্কার শিল্পের জন্য বিখ্যাত। এখন ট্রাম্প প্রশাসনেরর শুল্কের কারণে জয়পুরও সঙ্কটে পড়েছে। শুল্ক বৃদ্ধির ফলে যেমন অর্ডার কমেছে তেমনই কারিগররাও কাজ হারাচ্ছেন। টানা তিন বছর রফতানি বেড়েছিল, কিন্তু এখন তা কমে গিয়েছে।

ট্রাম্প প্রশাসনের চড়া শুল্ক আরোপের ফলে ভারতের হিরে ও অলঙ্কার ব্যবসায়ীরা নতুন বাজার খুঁজছে। তাঁরা মধ্যপ্রাচ্য, চিন এবং ইউরোপে রফতানি বাড়ানোর চেষ্টা করছেন। তবে এখানে প্রতিযোগিতা অনেক বেশি।

জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল নতুন বাণিজ্য চুক্তির জন্য সরকারের সঙ্গে আলোচনা করছে। এখন এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সরকারের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।