ট্রাভেল ব্লগার হতে চান! কীভাবে লিখবেন ইনস্ক্রিপ্টে আপনার ভ্রমণ কাহিনি?

Inscript Travel Blog: ট্রাভেল ব্লগার হতে পারেন আপনিও! আর শুরুটা হোক ইনস্ক্রিপ্টের হাত ধরেই। আপনার ভ্রমণের অভিজ্ঞতা আমাদের লিখে জানান।

inscript
২ মিনিট
ট্রাভেল ব্লগার হতে চান! কীভাবে লিখবেন ইনস্ক্রিপ্টে আপনার ভ্রমণ কাহিনি?

নতুন বছর, নতুন নতুন পরিকল্পনা। নতুন নতুন অভিজ্ঞতা আর নতুন শিক্ষাও। বাঙালির সমস্ত পরিকল্পনার মধ্যে অগ্রাধিকার পেয়েছে ভ্রমণের পরিকল্পনা। ক্যালেন্ডার হাতে আসা মাত্রই তাই ছুটির হিসেব নিকেশ করে বাক্স প্যাঁটরা গোছানোর তোড়জোড়। কখনও দল বেঁধে, কখনও একাই, কখনও বাড়ির পাশের আরশিনগরে কখনও আবার বহু কিলোমিটার দূরের সফরে। সেইসব অভিজ্ঞতা ছবি হয়ে থেকে গেছে ক্যামেরায়, অ্যালবামে। সমস্ত মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েনি অবশ্য, অধরা সেই মুহূর্তরা রয়েছে নিভৃতে। অজানা অনুভূতি যা কেউ ছবিতে ধরেনি, কথায় বাঁধেনি- তা ফুটে উঠুক কলমে বা কীবোর্ডে। ট্রাভেল ব্লগার হতে পারেন আপনিও! আর শুরুটা হোক ইনস্ক্রিপ্টের হাত ধরেই। আপনার ভ্রমণের অভিজ্ঞতা আমাদের লিখে জানান।

কীভাবে লিখবেন আপনার ভ্রমণের অভিজ্ঞতা?

১। সম্প্রতি কোথায় গিয়েছেন ঘুরতে? একা নাকি দল বেঁধে? পরিচিত জায়গা নাকি একেবারেই আনকোরা? আপনার সেই ভ্রমণের অভিজ্ঞতা সাজিয়ে নিন, লিখে ফেলুন।

২। গুগল প্লে-স্টোরে যান। ইনস্ক্রিপ্ট অ্যাপ ডাউনলোড করুন অথবা https://inscript.me/ ওয়েবসাইটে যান।

৩। এবার অ্যাপে বা ওয়েবসাইটে +Write অপশনে ক্লিক করলেই মিলবে সাইন ইন করার বিশদ। নিজের ফোন নম্বর/ মেল আইডি আর নিজের পছন্দমতো পাসওয়ার্ড দিতে হবে।

৪। ওটিপি আসবে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে/ইমেলে। ওটিপি সঠিকভাবে দিলেই আপনার অ্যাকাউন্ট তৈরি!

৫। এবার ওই মোবাইল নম্বর/মেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলুন আপনার অ্যাকাউন্টে।

৬। নিজের নাম লিখে ফেললেই তৈরি প্রোফাইল। এবার লেখার পালা।

৭। লেখার ড্যাশবোর্ড খুললে, হেডলাইনে লিখুন আপনার পক্ষ। তার নিচে 'Start Writing Here'- লেখা অংশ আপনার বাকি লেখাটি জমা দিন। কমপক্ষে ৮০০ শব্দে আপনার ঘুরতে যাওয়ার সেই অভিজ্ঞতা, কুড়িয়ে আনা স্মৃতি লিখে ফেলুন।

৮। লেখা, ছবি, ট্যাগ (Travel STory, Travel Blog) ও ক্যাটেগরি (Travel Stories) দিয়ে সাবমিট করলেই আপনার Travel blog জমা পড়বে সংশ্লিষ্ট বিভাগে।

ট্রাভেল ব্লগ জমা দেওয়ার শর্তাবলী

১। লেখা হতে হবে কমপক্ষে ৮০০ শব্দের।

২। শুধু ঘুরতে যাওয়ার তথ্য নয় লেখার মধ্যে আপনার অনুভূতি আর অভিজ্ঞতা দুইয়ের মিশেলই কাম্য।

৩। লেখার মধ্যে ইনফোগ্রাফ, ছবি ইত্যাদি অবশ্যই জুড়ে দিতে পারেন (ব্যক্তিগত সেলফি বা দলের ছবি বাদে)।

৪। লেখা জমা দিতে পারেন ২৮ ফেব্রুয়ারি অবধি।

৫। জমা পড়া প্রতিটি লেখাই প্রকাশিত হবে ইনস্ক্রিপ্টের এই মঞ্চে, অন্যান্য লেখার পাশাপাশিই।

৬। সেরা ৩ টি ভ্রমণ কাহিনির জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কারও।

৭। পাঠকের বিচারে যে তিনিটি লেখা হবে সেরা, তাঁরাই জিতবেন বিশেষ পুরস্কার (পাঠকদের বিচারে অর্থাৎ যে লেখা সবথেকে বেশি পাঠক পড়বেন)।

শীতের মরশুম জুড়ে আপনার ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা সঙ্গী হোক ইনস্ক্রিপ্টের।

*বিজেতা নির্ধারণে সম্পাদকীয় সিদ্ধান্তই চূড়ান্ত

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।