বেড়া ভাঙার কথা বলে বৃন্দাবনের বিধবা দোল
Vrindavan Widow Holi 2026: ২০১৩ সাল থেকে বৃন্দাবনে বিধবাদের হোরিখেলা শুরু হয় প্রকাশ্যে। এর আগে বিধবাদের একাংশ দোল খেলতেন ঠিকই কিন্তু তা শুধু কৃষ্ণের সঙ্গে।

সাদা। অথবা রংহীনও বলা যায়। সমস্ত রং তুলে নেওয়ার পর সাদার মধ্যে পড়ে থাকেন ভারতের বিধবারা। আনন্দ নেই, কামনা নেই, ইচ্ছে নেই, স্বাদ নেই, গন্ধ নেই, শখ নেই, আস্ত নেই-রাজ্যের বাসিন্দা করে দেওয়া হলো যাদের, কোনওদিনই কি তাঁদের জিজ্ঞাসা করা হয় আসলে তাঁরা কীভাবে বাঁচতে চেয়েছিলেন? উৎসব বিমুখ করে রাখা হয়েছে ভারতের স্বামীহীনাদের। শুধু উৎসববিমুখ না, তীর্থের নামে ভিনরাজ্যে গিয়ে স্বজনরাই ফেলে এসেছেন বাড়ির বৃদ্ধাটিকে। এই সাদা হয়ে যাওয়া, অপাংক্তেয় করে দেওয়া বিধবারা থেকেছেন কোনও স্বেচ্ছাসেবী সংগঠনের আশ্রয়ে, আশ্রমে। ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








