প্যালেস্টাইনকে স্বীকৃতি, ইজরায়েলকে অস্ত্র : ব্রিটেনের দ্বিমুখী নীতি

Britain Palestine Israel conflict: অক্সফ্যাম গ্রেট ব্রিটেন -এর প্রধান হালিমা বেগম আরও কড়া ভাষায় মন্তব্য করেছেন, “যুক্তরাজ্য একইসঙ্গে গাজায় সহায়তা পাঠাচ্ছে আর ইজরায়েলকে অস্ত্র দিচ্ছে—এটা একেবারেই অনৈতিক।”

Asish Gupta
৩ মিনিট
প্যালেস্টাইনকে স্বীকৃতি, ইজরায়েলকে অস্ত্র : ব্রিটেনের দ্বিমুখী নীতি

একদিকে যুক্তরাজ্যের লেবার পার্টির সরকার স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচারের বার্তা দিচ্ছে, আরেকদিকে একই সরকার ইজরায়েলকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করে সেই বার্তাকে অকার্যকর করে তুলছে। এই দ্বিমুখী অবস্থান ব্রিটিশ নৈতিকতা তথা গোটা পাশ্চাত্যের মানবিক মূল্যবোধের বিশ্বাসযোগ্যতাকেও কাঠগড়ায় তুলছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, শুধু আগস্ট মাসেই ব্রিটেন থেকে ইজরায়েলে অন্তত এক লাখ দশ হাজার গুলি সরবরাহ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় বিশ হাজার পাউন্ড (প্রায় ২৭ হাজার মার্কিন ডলার)। এছাড়াও অস্ত্রচালানের মধ্যে ছিল ট্যাংকের যন্ত্রাংশ, শটগান ও রাইফেলের যন্ত্রাংশ, ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ও বিভিন্ন ধরনের গোলাবারুদ। আগস্ট মাসে ব্রিটেনের অস্ত্র রপ্তানির মোট পরিমাণ দাঁড়িয়েছে দেড় লাখ পাউন্ডে, যা ২০২২ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ মাসিক সরবরাহ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোর-এর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ইজরায়েলি কর কর্তৃপক্ষের তথ্য। সেখানে দেখা যাচ্ছে, শুধু জুন মাসেই ইজরায়েলে ব্রিটেন থেকে প্রায় চার লাখ পাউন্ডের অস্ত্র পাঠানো হয়েছে। ২০২২ সালে তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে এটিই এক মাসে সবচেয়ে বড় অস্ত্র চালান।

অথচ ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছিল, তারা ইজরায়েলে অস্ত্র রপ্তানির ২৯টি লাইসেন্স বাতিল করছে। কারণ হিসেবে বলা হয়েছিল, ওই অস্ত্র আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে। তবু বাস্তবে তিন শতাধিক লাইসেন্স কার্যকর রয়ে গেছে, যার মধ্যে অন্তত ১৬০টি সরাসরি সামরিক রপ্তানি হিসেবে চিহ্নিত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজায় গুলেন-বেরি সিনড্রোম! ইজরায়েলি হানাদারির মধ্যেই হু হু করে বাড়ছে এই রোগ

Syndrome in Gaza: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত জুন মাস থেকে গাজায় জিবিএস-এর ৮৫টি সন্দেহজনক কেস রিপোর্ট করা হয়েছে। এই রোগে আটটি মৃত্যুর ঘটনাও জানিয়েছে ডব্লিউএইচও।

এ অবস্থাকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছে মানবাধিকার সংগঠনগুলো। Campaign Against Arms Trade (CAAT)-এর মুখপাত্র অ্যান্ড্রু স্মিথ বলেন, “সরকার একদিকে প্যালেস্টাইনের গণহত্যার নিন্দা জানাচ্ছে, অন্যদিকে সেই আবার হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য অস্ত্র সরবরাহ করছে। এটি চরম ভণ্ডামি।” অক্সফ্যাম গ্রেট ব্রিটেন -এর প্রধান হালিমা বেগম আরও কড়া ভাষায় মন্তব্য করেছেন, “যুক্তরাজ্য একইসঙ্গে গাজায় সহায়তা পাঠাচ্ছে আর ইজরায়েলকে অস্ত্র দিচ্ছে—এটা একেবারেই অনৈতিক।”

জাতিসংঘের কমিশন অব ইনকোয়ারি গাজায় ইজরায়েলের কর্মকাণ্ডকে সরাসরি “গণহত্যা” হিসেবে চিহ্নিত করেছে। তাদের এক বিবৃতিতে বলা হয়, “কিছু রাষ্ট্র ইজরায়েলি সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে, প্যালেস্টিনীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় তাদেরও দায় রয়েছে।” জাতিসংঘ বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানেসা বলেছেন, “ইজরায়েল আধুনিক ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যাগুলোর একটির জন্য দায়ী। বিশ্বকে অবশ্যই ইজরায়েলের ‘গণহত্যার অর্থনীতির’ সাহায্যার্থে সব ধরনের বাণিজ্য সরবরাহ বন্ধ করতে হবে।”

তবে যুক্তরাজ্য সরকার ভিন্ন দাবি করছে। আদালতে জমা দেওয়া এক আইনি নথিতে সরকার বলেছে, “গাজায় গণহত্যা হচ্ছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিংবা ইজরায়েলি সেনারা নারী ও শিশুদের উদ্দেশ্য করে হামলা চালিয়েছে—এমন প্রমাণও নেই। গণহত্যার আইনি সংজ্ঞায় নির্দিষ্ট ‘ধ্বংস করার উদ্দেশ্য’ প্রমাণিত হয়নি।” বিদেশ সচিব ডেভিড ল্যামি এ বিষয়ে বলেছেন, “আমরা এ সিদ্ধান্তে পৌঁছাইনি যে ইজরায়েল গাজায় গণহত্যা করছে।” প্রতিরক্ষামন্ত্রী জন হিলে মন্তব্য করেছেন, “এটি নির্দোষ বা দোষী সাব্যস্ত করার বিষয় নয়… আমারা ইজরায়েলের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে অবিচল।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৯৬৭ থেকে ২০২৫! যেভাবে গাজায় বারবার নিশানা করা হচ্ছে সাংবাদিকদের

Israel’s killing of journalists: ইজরায়েল ১৯৬৭ সালে দখলদারিত্বের প্রথম দিন থেকেই, মিডিয়া রিপোর্টিংয়ের উপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রাখতে চেয়েছে। পরে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে সেন্সরশিপ আনা হয়।

ইজরায়েল অবশ্য এই সমালোচনার জবাবে উল্টে ব্রিটেনকেই দোষারোপ করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “ব্রিটেনের এই বিবৃতি লজ্জাজনক। কিন্তু ব্রিটিশ অস্ত্র থাকুক বা না থাকুক, ইজরায়েল এই যুদ্ধে জয়ী হবেই।”

অন্যদিকে, যুক্তরাজ্যের ভেতর থেকেও সমালোচনার ঝড় উঠেছে। প্রাক্তন লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, “ইজরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ না করলে প্যালেস্টাইনে গণহত্যা ঠেকানো যাবে না, আর ব্রিটেনের নাম ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।” স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী জন সুইননি আরও স্পষ্ট করে বলেছেন, “আমি উদ্বেগ ভাগ করে নিয়েছি… গাজায় একটি গণহত্যা সংগঠিত হচ্ছে বলে মনে হচ্ছে।”

বাস্তবে গাজার পরিস্থিতি ভয়াবহ। প্রখ্যাত আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং প্রাক্তন জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞ রিচার্ড ফক মন্তব্য করেছেন, “গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে নারী ও শিশুদের গণহারে হত্যা করা হচ্ছে। যে রাষ্ট্র এই হত্যাযজ্ঞে অস্ত্র সরবরাহ করে, সে রাষ্ট্রও নৈতিকভাবে অপরাধে জড়িত।” আন্তর্জাতিক রেড ক্রস এক বিবৃতিতে বলেছে, “গাজায় মানুষের জীবন এখন টিকে থাকার লড়াইয়ে নেমে গেছে, কারণ খাদ্য, জল ও চিকিৎসার কোনো নিশ্চয়তা নেই।”

প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইজরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৬৬ হাজার ফিলিস্তিনি, যাদের বিশাল অংশ নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার অবকাঠামো, বসবাস অযোগ্য হয়ে পড়েছে অধিকাংশ এলাকা, হাসপাতাল ও স্কুল পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। জাতিসংঘ কমিশন তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, “ইজরায়েল কেবল গণহত্যাই ঘটাচ্ছে না, তা ঠেকাতে বা অপরাধীদের শাস্তি দিতেও ব্যর্থ হয়েছে।”

এই পরস্পরবিরোধী অবস্থান যুক্তরাজ্যের জন্য কেবল নৈতিক সংকটই নয়, আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক বিপর্যয়ের ঝুঁকিও তৈরি করছে। একদিকে মানবিকতা ও ন্যায়ের বুলি আওড়ানো, অন্যদিকে ইজরায়েলের সামরিক ব্যবস্থায় অস্ত্র সরবরাহ—এই দ্বিমুখী নীতি ব্রিটিশ সরকারের বিশ্বাসযোগ্যতাকে তীব্রভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফলে প্রশ্ন উঠছে, পশ্চিমা বিশ্বের ঘোষিত গণতান্ত্রিক মূল্যবোধ কি আসলেই মানবিক নীতির ওপর দাঁড়িয়ে, নাকি যুদ্ধ অর্থনীতির স্বার্থেই বারবার পুনর্লিখিত হচ্ছে?

লিখেছেন
Asish Gupta
Asish Gupta
2 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?