সামনে এল কয়েক কোটি বছরের লুকোনো ইতিহাস, কোথায় রয়েছে ভারতের তৃতীয় ক্রেটার?

'Ramgarh Crater' in Rajasthan : ভারতীয় পর্যটনের নতুন নাম - রাজস্থানের 'রামগড় ক্রেটার'

Kankana Mukherjee
৩ মিনিট
সামনে এল কয়েক কোটি বছরের লুকোনো ইতিহাস, কোথায় রয়েছে ভারতের তৃতীয় ক্রেটার?

মহারাষ্ট্রের লুনার ক্রেটার এবং অন্যটি মধ্যপ্রদেশের ধালা ক্রেটারের পর এবার দেশের তৃতীয় ক্রেটারকে ঘিরে গড়ে উঠছে পর্যটন কেন্দ্র। ইতোমধ্যেই এর জন্য সরকারি ভাবে শুরু হয়ে গিয়েছে বিশেষ উদ্যোগ। প্রায় ৫৭.২২ কোটি টাকা ব্যয়ে জায়গাটিকে সাজিয়ে তোলার কাজ শুরুও হয়ে গিয়েছে। ফলে খুব কমদিনের মধ্যেই ভারতের পর্যটন মানচিত্রে তৃতীয় ক্রেটার হিসেবে জায়গা পাকা করতে চলেছে এটি। প্রায় ৬০০ মিলিয়ন বছর আগের কথা। মহাকাশ থেকে ছিটকে আসা এক বিশাল উল্কাপিন্ড আছড়ে পড়েই নাকি সৃষ্টি হয়েছিল এই বিশাল গর্ত। পরবর্তীকালে কালের স্রোতে এই গর্তেই বৃষ্টির জল জমতে শুরু করে। বর্তমানে এটিই অতিকায় একটি প্রাকৃতিক জলাধার। যার ব্যাস প্রায় তিন কিলোমিটার সমান। রাজস্থানের বারান জেলায় অবস্থিত এই রামগড় ক্রেটার হল ভারতের তৃতীয় ক্রেটার। কোটি কোটি বছর ধরে যা রয়েছে ঠিকই অথচ এতদিন পর্যটন আকর্ষণ হিসেবে জায়গা করে নিতে পারেনি। এবার তাই সরকারি ভাবে শুরু হল উদ্যোগ। ভবিষ্যতে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মতো রাজস্থানের ক্রেটারটিও যে পর্যটকের বিশেষ আকর্ষণের জায়গা হয়ে উঠবে তা নিয়ে আশাবাদী দেশের পর্যটন বিভাগও।

এই বিশেষ পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার পরে, রাজস্থান পর্যটন বিভাগ আশা করে যে, প্রতি বছর প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার পর্যটক বছরের বিভিন্ন সময়ে এই সাইটটি পরিদর্শন করতে আসবেন। প্রায় ৫৭ কোটি টাকা ব্যয়ে এই বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে ক্রেটার লেকের সৌন্দর্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সাইটের চারপাশে অন্যান্য সাজসজ্জার কাজও।রাজস্থানের রামগড় ক্রেটারের কর্মকর্তারা বলেছেন, ভারতের পর্যটন বিভাগ এখানে একটি উচ্চমানের রাস্তা, একটি তথ্য কেন্দ্র, একটি জ্ঞান কেন্দ্র এবং একটি ক্যাফেটেরিয়া নির্মাণ করার কাজ শুরু করে দিয়েছে ইতোমধ্যেই।পাশাপাশি বাগান ও সবুজ এলাকা উন্নয়ন, ঘাট নির্মাণ, প্রবেশদ্বার ও সাইনবোর্ড স্থাপন এবং ড্রিপ ইরিগেশনের প্রস্তাবও করা হয়েছে বলে জানান তারা। ভারতের পর্যটন, বন বিভাগ এবং গণপূর্ত বিভাগ এই এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।

দ্য সোসাইটি অফ আর্থ সায়েন্টিস্টের সাধারণ সম্পাদক সতীশ ত্রিপাঠী বলেন, বরান জেলার মাংগ্রোল তহসিল থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই গর্তটি ১৮৬৯ সালে আবিষ্কৃত হয়েছিল। ধারণা করা হয় যে ৩.৫ কিলোমিটার ব্যাস বিশিষ্ট এই অতিকায় গর্তটি একটি উল্কাপিণ্ডের পরেই তৈরি হয়েছিল। যা আজ থেকে প্রায় ৬০০ মিলিয়ন বছর আগে মহাকাশ থেকে ছিটকে পড়েছিল বলেই ভূতত্ত্ববিদদের ধারণা। জানা যায়, এই রামগড় গর্তটি বিশ্ব ভূ-ঐতিহ্যের ২০০তম গর্ত হিসাবে স্বীকৃত হয়েছে। সতীশ ত্রিপাঠী আরও বলেন যে, এই অঞ্চলের গর্তটি যে উল্কা পড়েই সৃষ্টি হয়েছিল তা বৈজ্ঞানিকভাবেও প্রতিষ্ঠিত হয়েছে কারণ উল্কাপাতের প্রভাবে উৎপাদিত শক্তিতে বালি গলে যায় এবং কাঁচে পরিণত হয়। যার প্রমাণ মেলে এখানে। এছাড়াও গর্তটিতে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে লোহা, নিকেল এবং কোবাল্ট পাওয়া গেছে। মহাকাশের অনেক গ্রহাণুতেই এই উপাদানগুলো বেশি পরিমাণে থাকে, ফলে এটিও উল্কাপাতের ঘটনার সত্যতা প্রমাণ করে।

জানা গিয়েছে, খাজুরাহো শৈলীর একটি দশ ​​শতকের শিব মন্দির রামগড় গর্তের সীমানায় অবস্থিত, যা 'মিনি খাজুরাহো' নামে পরিচিত। এই কাঠামোর ভিতরে দুটি হ্রদ অবস্থিত যা অনেক পরিযায়ী পাখির প্রাকৃতিক আবাসস্থল। এছাড়াও এখানে রয়েছে প্রায় ৯৫০ বছরের পুরানো দেবীর প্রাচীন মন্দির এবং কেলপুরি সমাধি স্থল। এছাড়া চিতল হরিণ এবং বুনো শুয়োরও পাওয়া যায় এখানে। ফলে এক যোগে এই ভ্রমণে মিতে পারে বহু আলাদা আলাদা স্বাদ গ্রহণের অনুভূতি। একদিকে অতিকায় জলাধারের মনোরম প্রাকৃতিক পরিবেশ, অন্যদিকে ইতিহাস এবং স্থাপত্যের মিশেল। এছাড়া প্রাচীন মন্দিরের ঐতিহ্য তো আছেই। আর সব শেষে জঙ্গলের স্বাদ এবং পশু পাখির সঙ্গে মুলাকাত, সব মিলিয়ে বহুগুণ বাড়িয়ে দেবে ভ্রমণের স্বাদকে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই আপত্তি, ১০ মাসে দুই কমিশনারের ১৪ বার প্রশ্ন

Election Commission SIR: এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে মতপার্থক্য। গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার ১৪ বার আপত্তি জানিয়েছেন বলে দাবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। ফর্ম ৬ বদল, ভোটার তথ্যভান্ডারের কেন্দ্রীয়করণ, পশ্চিমবঙ্গের আপিল এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন মেনে চলার বিষয়টি ফের আলোচনায়।

হুথিরা যেভাবে স্থানীয় বিদ্রোহী থেকে মধ্যপ্রাচ্যের শক্তিতে পরিণত হলো

Houthi Expansion in Yemen: ইয়েমেনে ফের কেন যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? হুথিরা কীভাবে স্থানীয় জায়দি আন্দোলন থেকে শক্তিশালী সামরিক-রাজনৈতিক শক্তিতে পরিণত হল? ইরানের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর? মোখা ও হানিশ দ্বীপপুঞ্জ দখলের পর কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাব আল-মান্দাব? এই সংঘাতের প্রভাব কি শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য, জ্বালানি পরিবহণ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পড়বে?