বাংলায় সিপিএম তৃণমূল জোট সম্ভব? INDIA যা ঠিক করল...

INDIA Alliance : বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হবেন কে? যেখানে নীতিশ কুমারও রয়েছেন আবার রাহুল গান্ধীও, যেখানে শরদ পাওয়ার আছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও!

inscript
৩ মিনিট
বাংলায় সিপিএম তৃণমূল জোট সম্ভব? INDIA যা ঠিক করল...

সাধারণত, যত মত ততোধিক পথ হওয়াটাই স্বাভাবিক। এই ভিন্ন ভিন্ন মত যদি বলে একই গন্তব্যে যাবে, তাহলে ভিন্ন ভিন্ন পথকে গিয়ে মিলতে হবে নির্দিষ্ট বিন্দুতে। পথ যদি বা মেলে, মত মেলে না, মত যদি বা মেলে, কৌশল মেলে না। এত ভিন্ন আচরণ, ভিন্ন কৌশল নিয়ে তবু একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা গিয়েছে। মোদি হঠাও। মোদিকে ঠেকাতে, বিজেপিকে সরাতে তাই দেশের বিজেপি বিরোধী দলগুলি 'ইন্ডিয়া' জোট গড়েছে। এমন এমন দল এই জোটে আছে, যারা আঞ্চলিক স্তরে আবার একে অন্যের ঘোর বিরোধী! দেশের স্বার্থে কতটা একসঙ্গে লড়তে পারবে তারা? বিরোধী জোট বলছে 'যতদূর সম্ভব' একসঙ্গেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। লড়বে একটাই বাণী সামনে রেখে, 'জুড়েগা ভারত, জিতেগা ভারত'। ইন্ডিয়া জোট ১৩ সদস্যের একটি সমন্বয় কমিটি ঘোষণা করেছে যা 'সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা' হিসাবে কাজ করবে। কিন্তু মত মিলবে তো?

কংগ্রেসের কে সি ভেনুগোপাল, এনসিপি নেতা শরদ পাওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, আরজেডির তেজস্বী যাদব, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিবসেনার সঞ্জয় রাউত, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, সমাজবাদী পার্টির জাভেদ আলি খান, জেডিইউ-এর লাল্লন সিং, সিপিআই নেতা ডি রাজা, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ এবং পিডিপির মেহবুবা মুফতি মূল প্যানেলের অংশ। জোট বলছে, আসন ভাগাভাগির বিষয়টা নিয়ে অবিলম্বে কাজ শুরু হবে এবং তা হবে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এনডিএ বনাম ইন্ডিয়া, দেশের নামে বিজেপির আসন টলাতে পারবে কি বিরোধী মহাজোট?

NDA VS INDIA: ২০২৪ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ব্রহ্মাস্ত্র 'ইন্ডিয়া'। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স, যেখানে এক ছাদের তলায় এসেছে অন্তত ২৬টি বিজেপি বিরোধী দল।

ইন্ডিয়ার বিরোধী এনডিএ বলছে, এই যত মত কোনওকালেই এক পথে মিলবে না। তাই ঝামেলা শুরু হবে আসন ভাগাভাগি থেকেই। যেহেতু এই জোটে এমন দল আছে যারা রাজ্যে তীব্র বিরোধী তাই রাজ্যে আসন ভাগাভাগি থেকেই শুরু হবে ঝামেলা। হচ্ছেও খানিক তাই! আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই মতানৈক্য ঘটেছে বাম ও তৃণমূলের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমীকরণ একেবারেই পছন্দ হয়নি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজার।

তৃণমূলের দাবি ছিল, লোকসভা ভোটে আসন সমঝোতা কী হবে তা কেন্দ্রীয় স্তরেী ঠিক হোক। সীতারাম ইয়েচুরির বক্তব্য, প্রতিটি রাজ্যে সমস্যা ও পরিস্থিতি ভিন্ন। কেন্দ্রীয় স্তরে বসে আঞ্চলিক আসনের ভাগাভাগি কখনই করা যায় না। কাজটি হতে হবে রাজ্য স্তরেই। সীতারামের মতেই অবশ্য এগিয়েছে ইন্ডিয়ার পরিকল্পনা। ইন্ডিয়া জোট ঠিক করেছে ‘রাজ্যওয়াড়ি’ আসন ভাগাভাগিই হবে। নিজের রাজ্যে গিয়ে অন্যের ভোট ভাঙানোর খেলার বদলে বিজেপি-বিরোধী ভোট এক জায়গায় আনার চেষ্টা করতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক দেশ, এক নির্বাচন! সারা দেশে একসঙ্গে নির্বাচন কেন চাইছে বিজেপি?

One Nation, One Election : ১৯৬৭ সাল পর্যন্ত রাজ্যের বিধানসভা এবং লোকসভার একসঙ্গেই নির্বাচন হতো ভারতে।

ইন্ডিয়া এমনটা ঠিক করেছে বটে তবে ইন্ডিয়ার জোটের বৈঠক শেষে যে সাংবাদিক সম্মেলন হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। মতানৈক্য বা তাঁদের মতকে গুরুত্ব না দেওয়ার জন্যই কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ২ অক্টোবরের মধ্যে জোটের ইস্তেহার প্রকাশ করতেই হবে। হাতে খুব বেশি সময়ও নেই। বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আরও চারটি পৃথক কমিটিও ঘোষণা করেছে। সংবাদমাধ্যম, সামাজিক মাধ্যম, গবেষণা ও প্রচার সংক্রান্ত কমিটিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা রয়েছেন। এই নিয়ে তিনখানা বৈঠক করল ইন্ডিয়া। জোটের নেতারা এর আগে এই বছরের শুরুতে পটনা এবং বেঙ্গালুরুতে বৈঠক করেছিলেন। তবে এখনও মুখপাত্র নিয়োগ এবং জোটের লোগো গড়া বাকি।

কংগ্রেস এবং সিপিএম আগেই জানিয়েছিল বাংলায় তৃণমূলের সঙ্গে জোট হবে না। তাহলে ইন্ডিয়ার স্বপ্ন বাস্তব হবে কীভাবে? রাজনীতিতে সকলই সম্ভব। কোনও এক আশ্চর্য সকালে যদি বাম তৃণমূল জোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই হয়, অবাক হওয়ার নেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অবশ্য বলছেন, বিরোধীরা ঐক্যবদ্ধ থাকলে বিজেপির পক্ষে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়া অসম্ভব। ভারতীয় জনসংখ্যার ৬০ শতাংশের প্রতিনিধিত্ব করছে তাঁদের ইন্ডিয়া জোট। এই দলগুলি একত্রিত হলে বিজেপির পক্ষে নির্বাচনে জেতা অসম্ভব। তবে বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হবেন কে? যেখানে নীতিশ কুমারও রয়েছেন আবার রাহুল গান্ধীও, যেখানে শরদ পাওয়ার আছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে আসন ভাগাভাগিতে সমঝোতা যদি বা হলো, একমত হয়ে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ঠিক করা যাবে কি? এনডিএ-র মোদির বিরুদ্ধে সত্যিই একজোট হবে ভিন্ন মতের পথেরা?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।