ভারতেই ছাপানো হয়েছিল শূন্য টাকার নোট! কারণ জানলে চমকে উঠতে হয়...

Zero Rupee Note: টাকাটি দেখতে সাধারণ ৫০ টাকার নোটের মতোই। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে প্রতি মাসে নোটগুলি বিতরণ করা হয়।

inscript
৩ মিনিট
ভারতেই ছাপানো হয়েছিল শূন্য টাকার নোট! কারণ জানলে চমকে উঠতে হয়...

টাকা। গান্ধীছাপ এই একটি বিষয় নিয়ে যতই 'মাটি টাকা' জাতীয় বাণী বলা হোক না কেন, সকলেই জানেন প্রাণ ও মান দুই-ই বাঁচাতে পারে এই টাকা। অথচ এই বিষয়টির চাহিদা প্রবল থাকলেও জোগান বাড়ানোর উপর কোনও হাত নেই। মানি হাইস্ট বা হালফিলের ফর্জি দেখে এমন ইচ্ছে যে জাগেনি মানুষের তা নয়, তবে সেক্ষেত্রে ফলাফল যা হতে পারে তা ভেবেই বিশেষ এগনো হয় না মধ্যবিত্তের, নিম্নবিত্তের। বাকি বিত্তটির কথা তেমন উঠল না কারণ, জোগান সেখানে ধারাবাহিক। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই ১ টাকা থেকে শুরু করে ২,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের নোট ছাপায়। প্রচণ্ড অর্থনৈতিক সংকটের মুখে পড়লে সেই নোট ছাপা বাড়ানোর জটিল সিদ্ধান্ত নেয় সরকার। আজ অবধি নানান নোট এসেছে, বাতিল হয়েছে, রং বদলেছে। কিন্তু জানেন কি, এই দেশেই একবার ছাপা হয়েছিল শূন্য টাকার নোটও?

শূন্য টাকার নোটটি আরবিআই স্বীকৃত সাধারণ ভারতীয় নোট নয়। ২০০৭ সালে এই নোটটি ছাপা হয়েছিল, যার নেপথ্যে ছিল চেন্নাইয়ের একটি এনজিও। 5th Pillar নামের এই এনজিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য নানাভাবে কাজ করে থাকে। হিন্দি, তেলগু, কন্নড় এবং মালায়লামের মতো বিভিন্ন ভাষায় লক্ষ লক্ষ শূন্য টাকার নোট ছাপা হয় এনজিওর তরফে। টাকাটি দেখতে সাধারণ ৫০ টাকার নোটের মতোই। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে প্রতি মাসে নোটগুলি বিতরণ করা হয়। নোটগুলিতে "সর্বস্তরে দুর্নীতি দূর করুন" এবং "আমি ঘুষ নেব না, দেবও না" জাতীয় দুর্নীতিবিরোধী নানা স্লোগান লেখা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নোটবন্দির আগেই হয়েছিল কয়েনবন্দি! কেন পুরনো মোটা পাঁচ টাকার কয়েন তৈরি বন্ধ করে দেয় RBI?

Five rupees coin : নোট জাল হওয়া ঠেকাতে রাতারাতি বাজার থেকে তুলে নেওয়া হয় পুরনো নোটগুলি। কিন্তু জানেন কি তারও বেশ কিছু বছর আগে ৫ টাকার মোটা কয়েন তৈরি করা বন্ধ করে দেয় RBI।

এই শূন্য টাকার নোটগুলি 5th Pillar নামের এনজিওর স্বেচ্ছাসেবকরা রেল স্টেশন, বাস স্টেশন এবং বাজারের নানা এলাকায় বিলোতে থাকেন। তাদের উদ্দেশ্য ছিল ঘুষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। জনসাধারণকে নিজেদের অধিকার এবং উপলব্ধ বিকল্প সমাধানগুলি মনে করিয়ে দেওয়ার জন্য শূন্য টাকার নোট বিতরণ করা হয়৷ সেই সময় বিয়ের অনুষ্ঠানের মূল প্রবেশদ্বারের সামনে এনজিওর তরফে ইনফরমেশন ডেস্ক স্থাপন করা হতো৷ বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের পার্টি এবং সামাজিক নানান জমায়েতের সময় বিভিন্ন সমাবেশ স্থলে এবং হলগুলিতে শূন্য টাকার নোট বিতরণ করা হতো। একই সঙ্গে পুস্তিকা এবং প্যামফলেটও ছড়িয়ে দেওয়া হতো মানুষের মধ্যে।

5th Pillar এনজিওর ওয়েবসাইট বলছে, পড়ুয়াদের এবং জনসাধারণকে ৩০ ফুট চওড়া এবং ১৫ ফুট লম্বা এক বিশাল শূন্য টাকার নোটের ব্যানারে স্বাক্ষর করার জন্যও অনুরোধ করা হয়েছিল। সেই সময়ে টানা ৫ বছরে ১২০০ টিরও বেশি স্কুল, কলেজ এবং জনসভায় এই বিশাল ব্যানার নিয়ে যাওয়া হয়েছিল। 'শূন্য দুর্নীতি' প্রতিশ্রুতির সমর্থনের চিহ্ন হিসাবে নাগরিকদের কাছ থেকে ৫ লক্ষেরও বেশি সই সংগ্রহ করা হয়েছিল। জনগণ সই করেছিল এই মর্মে যে, "আমি ঘুষ নেব না এবং দেব না"। শূন্য টাকার সেই নোটের সামনের দিকে মুদ্রিত ছিল এই কথাটিই৷

জীবনের নানাক্ষেত্রে নানাভাবে ঘুষ দিতে বাধ্য হয়েছেন ভারতের নাগরিকরা। সরকারি সুবিধা পেতে গেলে, কোথাও চাকরি পেতে গেলে, কোথাও কোনও পরিষেবা সঠিক সময়ে পেতে হলে টেবিলের নিচ দিয়ে টাকার লেনদেন করতে হয়েছে আমজনতাকে। বেআইনি জেনেও কাজ হয়নি, পুলিশ বা প্রশাসন যাদের এক্ষেত্রে ভূমিকা নেওয়ার কথা তাদেরই বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সুতরাং ঘুষ ঠেকাবে কে! এই সচেতনতাই ছড়াতে চেয়েছে এনজিওটি।

এনজিওর তরফে জানানো হয়েছিল, এই টাকা মানুষ হাতে পাওয়ার পরে বিভিন্ন ক্ষেত্রে চমকপ্রদ কিছু ঘটনা ঘটেছে। একবার মধ্যরাতে একজন অটোরিকশা চালককে এক পুলিশ অকারণে পাকড়াও করে নিয়ে যান। জানান, পুলিশকে 'খুশি করে দিলে' ছাড়া মিলবে। অটোচালক তখন সেই পুলিশ কর্মীকে এই শূন্য টাকার নোটটি ধরিয়ে দিয়েছিলেন। পুলিশ হতবাক হয়ে যান। সেই যাত্রায় হেসে তাকে ছেড়েও দেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।