India VS Bharat: সুপ্রিম কোর্ট থেকে সাংবিধানিক সভা, কোন দিকে ঝুঁকে রায়?

India VS Bharat: পাখির চোখ ২০২৪ -এর লোকসভা নির্বাচন। ২০২৪ -এর নির্বাচনকে ঘিরে বিরোধী জোটের নাম নির্বাচিত হয়েছে I.N.D.I.A. বা Indian National Democratic Inclusive Alliance। এই কারণেই কি দেশের নাম পরিবর্তনে ব্যস্ত বিজেপি?

inscript
৩ মিনিট
India VS Bharat: সুপ্রিম কোর্ট থেকে সাংবিধানিক সভা, কোন দিকে ঝুঁকে রায়?

ভারত নাকি ইন্ডিয়া? কোন নামে ডাকা হবে দেশকে?এই নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছিল। জি২০ সম্মেলন আরও একবার সেই বিতর্ক উসকে দিয়ে গেল। দেশ-বিদেশের অতিথিদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচয় হিসেবে লেখা হয়েছিল, Prime Minister, Bharat. একইভাবে জি-২০ সম্মেলনের মঞ্চেও তাঁর নামফলকে লেখা ছিল ভারত। তাহলে কি বিশ্বের সামনে ভারত নামেই সিলমোহর পড়তে চলেছে এবার? প্রশ্ন উঠছে নানা মহলে। জেনে নেওয়া যাক এই নামের ইতিহাস।

ইন্ডিয়া এবং ভারত: ইতিহাস কী বলছে?

পার্সিয়ানদের 'স' এর বদলে 'হ' -এর উচ্চারণে সিন্ধু হল হিন্দু। হিন্দু থেকে ইরানিয়ানদের প্রভাবে বদলে দাঁড়াল হিন্দুস্তান। গ্রিকদের আগমনের পরে, ইন্দাস ভ্যালি থেকে ইন্দোস হয়ে ইন্ডিয়া। ইতিহাসের পাতায় ভৌগলিক ভূ-বিন্যাসের কারণে নাম হল ইন্ডিয়া। অন্যদিকে, ভারত নামের পেছনে উপনিষদের প্রভাব। রয়েছে 'মহাভারত'-এর অনুষঙ্গও। অনেকে মনে করেন রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার পুত্র ভরতের নাম থেকেই ভারত নামের উৎপত্তি ঘটেছে। সমাজবিজ্ঞানী ক্যাথরিন ক্লেমেন্টিন ওঝা-র মতে ভারত সম্পূর্ণভাবে একটি ধর্মীয় এবং সামাজিক পরিচয়।যদিও ভারতের সংবিধানের প্রথম বাক্যেই দুটি নামকেই স্বীকৃতি দেওয়া হয়েছে।"India that is Bharat, shall be a union of states."

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইন্ডিয়া নয়, ভারতেই জোর মোদির! জি-২০ তে স্পষ্ট হচ্ছে যেসব ইশারা

G20 Prime Minister of Bharat : ৯ সেপ্টেম্বর সকাল থেকেই ভারতের টুইটার ট্রেন্ডিং তালিকায় প্রথম স্থান অধিকার করে রয়েছে 'Prime Minister of Bharat'।

বিচারব্যবস্থা কী বলছে?

২০১৬ সালের মে মাসে, দেশের নাম ভারত করার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। বিচারপতি টি.এস.ঠাকুর সেই জনস্বার্থ মামলা খারিজ করে দেন। এবং এই বিষয়ে কোর্টের গুরুত্বপূর্ণ সময় অপচয় করার জন্য ভর্ৎসনা করেন। খারিজ করার যুক্তি হিসেবে বলা হয়েছিল, যাঁর ইচ্ছে ভারত নামে ডাকার তিনি ডাকতে পারেন। যাঁরা ইন্ডিয়া নামে ডাকতে চান, তাঁদের সেই সুযোগ দিতে হবে। সংবিধানে এই দুই নামেরই উল্লেখ রয়েছে। বোঝা যায়, তখনও শাসকদলের তরফে কোনও বিশেষ নাম চাপিয়ে দেওয়ার প্রবণতা শুরু হয়ে যায়নি। পরে, ক্রমশই বদলে যেতে থাকে পরিস্থিতি। ২০২০ সালে দিল্লির এক ব্যক্তি সুপ্রিম কোর্টে ফের জনস্বার্থ মামলা দায়ের করেন। সংবিধানের ১ নং ধারার বদল চেয়ে তিনি ইন্ডিয়া নাম বাতিলের পরামর্শ দেন। তাঁর যুক্তি ছিল, ইন্ডিয়া নাম বাতিলের মধ্যে দিয়ে পূর্বপুরুষদের কষ্টার্জিত স্বাধীনতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। এতে ভবিষ্যৎ প্রজন্মের স্বদেশচেতনা প্রবল হবে। যদিও এই মামলাও খারিজ হয়ে যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারত বনাম ইন্ডিয়া: প্রথম নয়, আগেও যেভাবে পাল্টে ফেলা হয়েছে এই সব রাজ্যের নাম

India vs Bharat row: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নাকি জি-২০ সমাবেশে আগত অতিথিদের আমন্ত্রণপত্রে নিজের পরিচয় দিয়েছেন 'প্রেসিডেন্ট অব ভারত' হিসেবে। মজার ব্যাপার, এক কালে নাকি দেশের নাম বদলে 'ভারত' করার দাবি নাকচ করে দিয়েছিলেন মোদি স্বয়ং।

যদি বর্তমানে, ভারত নামটিই শুধুমাত্র ব্যবহার করতে চাওয়া হয়, সেই ক্ষেত্রে সংবিধানে সংশোধন ঘটাতে হবে। কোন পথে হাঁটছে কেন্দ্র সরকার?

নাম প্রসঙ্গে নানা মত:

সংবিধান সভার অন্যতম সদস্য, কে.ভি. কামাথ সংবিধান সংশোধনের প্রস্তাব রেখে বলেন, হয় ভারত নাহলে ইন্ডিয়া যেকোনও একটি নামই ব্যবহার করা উচিৎ। যদিও বিশ্বে চিন,জাপান,হল্যান্ডের মতো একাধিক দেশ একাধিক নামে পরিচিত। সংবিধান সভার আরেক সদস্য, শেঠ গোবিন্দ দাসের মতে, প্রাচীন ইতিহাসে ইন্ডিয়া নামের প্রচলন ছিলনা। গ্রিকরা আসার পরে, এই নাম প্রচলিত হয়। অন্যদিকে ভারত নাম 'বিষ্ণুপুরাণ' তথা উপনিষদেও ব্যবহৃত হয়েছে। তাই ইন্ডিয়া নাম বর্জন করে, ইতিহাস অনুসরণে সংস্কৃতিকে তুলে ধরা উচিৎ।

এক দেশ, এক নাম:

পাখির চোখ ২০২৪ -এর লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই কানাঘুষো শোনা গেছে এক দেশ,এক নাম,এক নির্বাচনের ডাক দিয়েছে কেন্দ্র সরকার। ২০২৪ -এর নির্বাচনকে ঘিরে বিরোধী জোটের নাম নির্বাচিত হয়েছে I.N.D.I.A. বা Indian National Democratic Inclusive Alliance। এই কারণেই কি দেশের নাম পরিবর্তনে ব্যস্ত বিজেপি? এক নির্বাচনের বিষয়েও ধন্দে পড়তে হচ্ছে আমজনতাকে। এতদিন লোকসভা নির্বাচন এবং রাজ্যগুলির বিধানসভা নির্বাচন ভিন্ন সময়ে হত। ফলত, দুই নির্বাচনের ইস্যুও হত পৃথক।'এক নির্বাচনের' ফলে, স্থানীয় ইস্যুগুলি যেমন মূল্যহীন হয়ে যাবে, তেমনই গুরুত্ব হারাতে পারে স্থানীয় দলগুলিও। ভারতের সংস্কৃতি বহুত্বের মাঝে ঐক্যের বার্তা দেয়। একটি বিরোধী জোটের নাম ঘিরে, সংবিধান সংশোধন করে সারা দেশের নাম বদলে ফেলা যে আদতে একনায়কতন্ত্রী মনোভাবের ফসল। বুঝতে অসুবিধে হয় না কারোরই

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?