বিজেপি হারছে? এই মুহূর্তে কী বলছে সাট্টা বাজারের হিসেব?

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের ভোটগণনা আগামী ৪ জুন। ঠিক এই সময় রাজস্থানের ফলোদির সাট্টা বাজার কী বলছে? কী বলছে দেশের বাদবাকি জুয়ার বাজার?

Sohini Das
৪ মিনিট
বিজেপি হারছে? এই মুহূর্তে কী বলছে সাট্টা বাজারের হিসেব?

লোকসভা ভোট প্রায় শেষের পথে। বাকি মাত্র আর এক দফা। এই সময় সাট্টা বাজারে জমে উঠেছে খেলা। উঠে আসছে একের পর ভবিষ্যদ্বাণী। ভোটে জিতে কি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন এনডিএ সরকার? ফের সিংহাসনে বসবেন নরেন্দ্র মোদি? নাকি ভোটের হাওয়া বইবে সম্পূর্ণ উল্টোদিকে। বিজেপি বিরোধিতায় সরব হয়েছে দেশের প্রায় সবকটি বিজেপি বিরোধী দল। সেই জোট 'ইন্ডিয়া'-রই বা কতটা সম্ভবনা ক্ষমতায় আসার? ঠিক এই সময় রাজস্থানের ফলোদির সাট্টা বাজার কী বলছে? কী বলছে দেশের বাদবাকি জুয়ার বাজার? যেখানকার বাতাসে লোকসভা ভোটকে কেন্দ্র করে উড়ছে দেদার টাকা।

লোকসভা ভোটের আগে কংগ্রেসের ইস্তেহার সামনে আসার পর থেকেই একটু হলেও যেন বুক কেঁপেছে বিজেপির। যে মনের জোর দিয়ে গোটা বছর এবং ভোটের কর্মসূচীর পরিকল্পনা করেছিল, তা যেন কোথাও একটু হলেও বাধা পেয়েছে। তাই কি ভোটের বাজারে বারবার নিয়ন্ত্রণ হারাতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদির মতো পোড় খাওয়া রাজনীতিককে। বারবার সংখ্যালঘুকে আক্রমণ করে নিজের দিকে ঘোরাতে দেখা গিয়েছে হিন্দুভোটকে? শুরুর দিকে প্রায় সমস্ত জনসভাতেই মোদি দাবি করেছেন, এবার ভোটে চারশো পার করবে তার দল। কিন্তু ভোট যত এগিয়েছে, বিজেপির সেই আত্মবিশ্বাসকে যেন ততই মাটিতে গড়াগড়ি খেতে দেখা গিয়েছে। ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছেন, কিছুতেই চারশো পেরোতে পারবে না বিজেপি। কিন্তু এবার ভোটে জিতে এনডিএ সরকারের তৃতীয়বার ক্ষমতায় ফেরা নিশ্চিত। গতবার যত ভোট পেয়েছিল বিজেপি, ঠিক সেই সংখ্যক বা তার চেয়ে সামান্য বেশি সংখ্যক ভোট পেতে চলেছে বিজেপি। আর এর মধ্যেই ফলোদির সাট্টাবাজার কিন্তু বলছে অন্য সম্ভাবনার কথা।

বুধবার প্রাক্তন তৃণমূল সাংসদ ও এই বার লোকসভা ভোটে কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের ফ্যান পেজ থেকে সম্প্রতি এক্স অ্যাকাউন্টে একাধিক সাট্টা বাজারের বেশ কিছু ভবিষ্য়দ্বাণী প্রকাশ করা হয়েছে। কী দেখা যাচ্ছে সেখানে? রাজস্থানের ফলোদি সাট্টা বাজার মনে করছে এই লোকসভা ভোটে বিজেপি পেতে পারে ২০৯টি আসন, এনডিএ পাবে ২৫৩টি। অন্যদিকে কংগ্রেস পেতে চলেছে ১১৭টি আসন, ইন্ডিয়া জোট পাবে ২৪৬টি। গুজরাটের পালনপুর সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণী, ২১৬টি আসন পাবে বিজেপি, এনডিএ পাবে ২৪৭টি আসন। কংগ্রেস পাচ্ছে ১১২ এবং ইন্ডিয়া পেতে চলেছে ২২৫টি। হরিয়ানার করনাল সাট্টা বাজারের মতে, বিজেপি পাচ্ছে ২৩৫টি আসন, এনডিএ জোট পাবে ২৬৩টি আসন। কংগ্রেসের শিকেয় ছিঁড়ছে ১০৮টি আসন, ইন্ডিয়া জোট পাবে ২৩১। অসমের বোহরি সাট্টা বাজার বিজেপিকে এগিয়ে রেখেছে ২২৭ আসনে, এনডিএ রয়েছে ২৫৫-তে। কংগ্রেস রয়েছে ১১৫-তে, ইন্ডিয়া পাচ্ছে ২১২টি সিট। কর্ণাটকের বেলগাম সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণীও একই রকম। কলকাতার সাট্টা বাজার বলছে, বিজেপি পেতে চলেছে ২১৮টি আসন, এনডিএ ২৬১। কংগ্রেস পাচ্ছে ১২৮ ও ইন্ডিয়া জোট ২২৮। ইন্দৌরে সরাফা সাট্টা বাজার থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, গুজরাটের আমেদাবাদ ও সুরাট সাট্টাবাজারেরও ভবিষ্যদ্বাণী কিছু উনিশ-বিশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জুয়ার স্বর্গ এখানেই! ভোট এলেই জমে ওঠে ফালোদির 'সট্টা' বাজার

Phalodi satta market: ভোট এলেই বাজারে ভিড় জমতে থাকে ক্রমে। ভোট যত গড়ায়, তত বড় বড় টাকার বাজি ওঠে ফালোদি বাজারে। জমে ওঠে জুয়ার মার্কেট।

Satta Bazar predicts a close contest between NDA & INDIA.

Interesting times ahead. 😎✌🏻

— Mahua Moitra Fans (@MahuaMoitraFans)

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি আর বিজেপি দুই-ই এবার ব্যাকফুটে || মুখোমুখি পরাকলা প্রভাকর

Exclusive Interview of Parakala Prabhakar: বিজেপি কি সত্যিই ২৩০-এর বেশি আসন পাবে না? হিন্দু-মুসলিম ন্যারেটিভের বাইরে গিয়ে ইলেক্টোরাল বন্ড নিয়ে আদৌ চিন্তিত মানুষ? ইনস্ক্রিপ্টের সঙ্গে একান্ত আলাপচারিতায় পরকলা প্রভাকর।

অর্থাৎ গোড়া থেকে যে চারশো পারের দাবি মোদি ও তাঁর দলবল করে আসছেন, তা যে নিখাদ মিথ্যে তা বুঝতে অসুবিধা হয় না। এনডিএ জোট যে কোনও মতেই চারশো পার করতে পারবে না এই লোকসভা ভোটে, তা পরিষ্কার সাট্টাবাজারগুলোর ভবিষ্যদ্বাণী থেকে। কারণ যথেষ্ট ক্ষেত্রসমীক্ষার পরেই এই সব উত্তরগুলো ঘোরে সাট্টাবাজারগুলিতে। এবং দেখা যাচ্ছে, গত কয়েক দিন আগে সাট্টা বাজারগুলি যে ভবিষ্য়দ্বাণী করেছিল, ভোটের ৬ দফা পেরিয়ে এসে সেই হিসেব যেন অনেকটাই ঘুরেছে। বেড়েছে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের আসন সংখ্যা। সেদিক থেকে দেখতে গেলে সাট্টা বাজারের হিসেব যে ভাবে ঘুরছে, তাতে কি ঘুরে যেতে পারে ভারতের ভাগ্যের চাকা? সিংহাসনের হিসেব বদলে যেতে পারে আগামী কয়েক দিনে?

আগামী ৪ জুন ভোটগণনা। দেশের আগামী পাঁচ বছরের ভাগ্য নির্ভর করে রয়েছে ওই দিনটার উপরেই। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর কিন্তু প্রথম থেকে বলে আসছেন, বিজেপি কোনও মতেই ২৩০টির বেশি আসন পাবে না এই ভোটে। বিজেপির প্রচারের ধরণ থেকে শুরু করে তাদের গতিবিধি ও প্রথম কয়েকটি পর্বে ভোট পড়ার হার দেখে তেমনটাই মনে করেছেন এই অর্থনীতিবিদ। সমাজকর্মী ও রাজনীতিবিদ যোগেন্দ্র যাদবের গলাতেও শোনা গিয়েছে সেই সুর। আত্মবিশ্বাসের সুরে তিনি জানিয়েছিলেন, এই লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি। ২৭২ আসনের অনেক নিচেই থাকবে। এমনকী এনডিএ-ও সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ। এবার সাট্টা বাজারগুলির হিসেবও যেন দিকনির্দেশ করছে সেদিকেই।

ভারতবর্ষের ভাগ্যনির্ধারণ হতে আর খুব বেশি দেরি নেই। এর মধ্যে কতটা পাল্টাতে চলেছে রাজনীতির অঙ্ক। আগামী ১ জুন শেষ দফার লোকসভা ভোট। সেদিন কলকাতা-সহ অনেকগুলি জরুরি কেন্দ্রে ভোট রয়েছে। সেই দফায় প্রাপ্ত ভোট কতটা ওলটপালট করতে চলেছে লোকসভা ভোটের হিসেব? আগামী দিনে কতটা বদলাবে সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণী? এনডিএ-কে ক্ষমতায় ফেলে এগিয়ে আসতে পারবে ইন্ডিয়া জোট? যদি না-ও পারে, তাহলেও যে সে জোর টক্কর দিতে চলেছে তা অন্তত পরিষ্কার সাট্টা বাজারের এই হিসেব থেকে? কী হতে চলেছে চার তারিখ? সেটাই এখন দেখার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।