রাজনীতিতে ভরসা নেই যুবসমাজের, বিস্ফোরক তথ্য উঠে এল সমীক্ষায়

Indian Politics: সমীক্ষায় এও জানা গিয়েছে, ছেলেদের তুলনায় বেশি সংখ্যক মেয়ে ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতে ইচ্ছাপ্রকাশ করেছে।  

Arnab Dutta
৪ মিনিট
রাজনীতিতে ভরসা নেই যুবসমাজের, বিস্ফোরক তথ্য উঠে এল সমীক্ষায়

মানুষের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র সাফল্যমণ্ডিত হয় না। একথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি পাঁচ বছর অন্তর লোকসভা এবং রাজ্যে বিধানসভার নির্বাচন সম্পন্ন হচ্ছে। এদিকে ভারত জুড়ে রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা-সহ অশুভ সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছে। আর প্রবীণ রাজনৈতিক নেতারা জড়িয়ে পড়ছেন বিপুল পরিমাণ টাকার আর্থিক কেলেঙ্কারির পাশাপাশি যৌন কেলেঙ্কারিতেও। রাজনৈতিক ক্ষমতা দখলের জন্যে প্রতি পাঁচ বছর পরে নির্বাচন হয় ঠিকই। কিন্তু ক্ষমতাসীন হওয়ার পর ভারতের রাজনৈতিক দলগুলি বহুক্ষেত্রেই নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে লাগাতারভাবে ব্যর্থ। যেমন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কালো টাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিলেও তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতিও নিছকই কথার কথা থেকে গিয়েছে এপর্যন্ত।

ভারতীয় সংস্কৃতিতে গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন পরম্পরা। ভারতের রাজনৈতিক দলগুলির নেতাদের বেশিরভাগই প্রবীণ। এঁদের গড় বয়স ৬৫ বছরের ওপর। সেই হিসেবে বলা যেতে পারে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রে অর্থাৎ ভারতীয় রাজনীতিতে ‘বৃদ্ধতন্ত্র’ বহাল। নতুন প্রজন্ম প্রত্যক্ষ রাজনীতি সম্পর্কে অনাগ্রহী। কেন এই পরিস্থিতি?

সমীক্ষা চালিয়ে জানা গিয়েছে, দেশের রাজনীতি ক্রমবর্ধমান দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে পড়ছে। এ কারণে তরুণ প্রজন্ম সুস্থ শরীরকে ব্যস্ত করে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে অনিচ্ছুক। এদিকে দেশ পরিচালনার ভার তরুণ প্রজন্মের হাতে না তুলে দিলে, তরুণদের মধ্যে প্রকৃত দেশপ্রেম জাগ্রত না করা গেলে বলাবাহুল্য, তা দেশের ভবিষ্যতের পক্ষে অশুভ। দেশপ্রেমই রাজনীতির বুনিয়াদ। এদিকে বর্তমানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা নারীঘটিত কেচ্ছা, বিপুল অঙ্কের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিজেপির গান্ধী-মুক্ত ভারতের কৌশল না কি মোদি আমলেই যোগ্য সম্মান পাচ্ছেন নেতাজি!

Netaji Subhash and Mahatma Gandhi: মোদির মুখে বারবার নেতাজির নাম এবং জাতীয়তাবাদে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দের ভূমিকা উঠে এসেছে। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে খানিকটা নিষ্ক্রিয় হয়েছেন মহাত্মা গান্ধী।

২০৪৭ সালে এই দেশের মোট জনসংখ্যার ৪১ শতাংশ নাগরিকের বয়স হবে ২০ বছরের কম। গত কেন্দ্রীয় বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একথা জানিয়ে আরও বলেছিলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতের মোট জনসংখ্যার অর্ধেক নাগরিকই শহরাঞ্চলে বসবাস করবেন। অতএব শহরগুলিতে তরুণ-তরুণীর সংখ্যা উত্তরোত্তর হারে বাড়বে। আর রাজনীতি থেকে দূরে থাকতে পছন্দ করেন এমন নাগরিকের সংখ্যাও বাড়তে চলেছে আকস্মিক কোনও পরিবর্তন না ঘটলে।

একদিকে তরুণ প্রজন্ম সক্রিয় রাজনীতিতে অংশ নিতে অনিচ্ছুক, অন্যদিকে গোটা ভারত জুড়েই রাজনৈতিক পরিসরে দুর্বৃত্তায়ন চলেছে। সাংসদ থেকে শুরু করে বড়-ছোট-মেজো স্তরের রাজনৈতিক নেতাদের একাংশ ঘোরতর দুর্নীতিগ্রস্ত, সংবাদ মাধ্যমের দৌলতে এসব আজ সাধারণ নাগরিকদের অজানা নয়। নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ অ্যালবার্ট ও হির্শম্যান তাঁর লেখা বই, ‘এক্সিট, ওয়েজ অ্যান্ড লয়ালটি’তে লিখেছেন, তরুণ প্রজন্ম যে সমাজব্যবস্থায় বসবাস করেন সেই ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলছেন।

সম্প্রতি কৌতূহলোদ্দীপক তথ্য প্রকাশিত হয়েছে একটি সমীক্ষায়। স্বেচ্ছাসেবীরা ১১ বছরের নাবালক-নাবালিকা থেকে ২৪ বছর বয়স পর্যন্ত তরুণ-তরুণীদের উপর সমীক্ষা চালিয়েছেন। এদের মধ্যে স্বল্প সংখ্যকেরই স্থানীয় রাজনৈতিক নেতাদের ভালো লাগে। যেমন, ১১ থেকে ১৪ বছর বয়সীদের ভিতর মোটে ১৯ শতাংশই স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রতি আস্থাশীল। বাকিদের মত উলটো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
“কারও থেকে এক নয়া পয়সা নেব না," দুর্দিনে সততা প্রমাণে মরিয়া শোভনদেব

Sovandeb Chattopadhyay: পার্থ ও অনুব্রতকে নিশানা করে তিনি জানিয়ে দেন ‘অসতের পাশে’ নেই দল। শোভনদেব বলেন, “আমাদের দলের যেসব লোকেরা অন্যায় করছে আমরা কারও দায়িত্ব নেব না।”

একই সমীক্ষা চালানো হয়েছে ২১ বছর থেকে ২৪ বছরের তরুণ-তরুণীদের থেকে তথ্য সংগ্রহ করে। তাতে ৪৭ শতাংশই স্থানীয় রাজনৈতিক নেতাদের পছন্দ করলেও বাকিদের মত উলটো। রাজনীতিকদের প্রতি স্পষ্টভাবে অনীহা প্রকাশ করেছেন তাঁরা। কেন?

এই প্রশ্নের উত্তরও জানা গিয়েছে। সমীক্ষা চালানো হয়েছে দেশের যে শহরগুলিতে সেই তালিকায় রয়েছে মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদ। প্রসঙ্গত, দেশের মোট ২৪টি শহরে সমীক্ষাটি চালানো হয়েছে। রাজনীতি এবং রাজনীতিকদের প্রতি তরুণ প্রজন্মর সিংহভাগের হতাশা, আস্থাহীনতা স্বাধীন ভারতের পক্ষে যে অশুভ সঙ্কেত একথা বলার অপেক্ষা রাখে না। এই সংক্রান্ত যে সমীক্ষাগুলি চালানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে, রাজনৈতিক দলগুলিতে নাম লেখাতে তরুণ প্রজন্মের ইচ্ছা ও আগ্রহের অভাব লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

তবে কি ভারতের তরুণ প্রজন্ম সমাজ-রাজনীতি সম্পর্কে সচেতন নন? ব্যাপারটা আবার সেরকমও নয়। এই সম্পর্কিত এক সমীক্ষার ফলাফলে জানা গিয়েছে, কৈশোরকাল থেকে ছেলেমেয়েদের মধ্যে অধিকাংশই রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খবরাখবর রাখতে শুরু করেছে। এর পরিণামে রাজনীতিকদের একাংশের কার্যকলাপ তাঁদের কাছে গর্হিত বা নিন্দনীয় কাজ। যেমন, ১১ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ৬০ শতাংশই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিজের মতো করে খতিয়ে দেখে রাজনীতি সম্পর্কেই বীতশ্রদ্ধ। আর ২১ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে মাত্র ২৯ শতাংশ এদেশের রাজনৈতিক নেতাদের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেছেন। বাকিরা বিপরীত মতাবলম্বী। সমীক্ষায় এও জানা গিয়েছে, ছেলেদের তুলনায় বেশি সংখ্যক মেয়ে ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতে ইচ্ছাপ্রকাশ করেছে।

আরেকটি তথ্যও আকর্ষণীয় উঠে এসেছে সমীক্ষায়। স্কুল কলেজে পড়াকালীন যে পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নির্বাচনে লড়াই করেছেন ভবিষ্যতে তাঁরাই রাজনীতি করতে আগ্রহী। বাকি যাঁরা স্কুল কলেজে পড়াকালীন প্রত্যক্ষভাবে কোনও ছাত্র সংগঠন করেননি তাঁরা কোনও রাজনৈতিক সংগঠনে নাম লেখাতে অনাগ্রহী। বর্তমানে দেশের হাল সম্পর্কে তরুণ প্রজন্মের অভিমত নিয়েছেন সমীক্ষকরা। ৭৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, দারিদ্র্য এবং বৈষম্য দূরীকরণ নিয়ে রাজনীতিকদের ভাবনাচিন্তা করা উচিত। স্বাস্থ্য পরিষেবা উন্নত করাও রাজনীতিকদের জরুরি কর্তব্য বলে মনে করেন ৭০ শতাংশ উত্তরদাতা। পরিবেশরক্ষার কাজেও রাজনীতিকদের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন ৬৯ শতাংশ উত্তরদাতা। এছাড়া ৬৯ শতাংশ ক্ষেত্রে মেয়েরা মনে করছেন তাঁদের জীবনের সমস্যাগুলির দিকে নজর দেওয়া উচিত রাজনীতিকদের। প্রসঙ্গত, এই উত্তরদাতারা সকলেই তরুণ সম্প্রদায়ের অন্তর্গত।

জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন রোধ করতে দুনিয়ার ছাত্রসমাজই অগ্রণী ভূমিকা নিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। এদিকে যাঁরাই রাজনৈতিক ক্ষমতায় আসীন হচ্ছেন ছাত্র-যুবদের দাবিদাওয়া তাঁদের কাছে গুরুত্বহীন হয়ে উঠছে। এই প্রবণতা অচিরে বিনষ্ট না হলে সেটা সমাজের পক্ষে অমঙ্গলজনকই। ভারতের জনসংখ্যা বর্তমানে ১৩৯ কোটি। সারা পৃথিবীর নিরিখে ভারতেই সবচেয়ে বেশি যুব সম্প্রদায়ের বসবাস। কেন্দ্রীয় সরকারের পেশ করা তথ্যানুসারে, ভারতের মোট জনসংখ্যার ৪০ শতাংশেরই বয়স ১৩ থেকে ৩৫ বছরের মধ্যে। এছাড়া ৮০ কোটির বেশি ভারতীয়ের বয়স ৩৫ বছরের কম। দেশের ভবিষ্যতের হাল যাঁদের হাতে তাঁদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই রাজনীতি বিমুখ হওয়ার ফল ভুগতে হবে আগামীদিনের ভারতকে, এই আশঙ্কা নিতান্ত অমূলক নয়।

লিখেছেন
Arnab Dutta
Arnab Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।