ভারতীয়দের দ্রুত তেহরান ছাড়ার নির্দেশ, ইজরায়েলের সঙ্গে সংঘর্ষে যেখানে দাঁড়িয়ে ইরান

Iran Israel Conflict: ইরানের বিদেশমন্ত্রী ও প্রধান পারমাণবিক আলোচক আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইজরায়েল যে আঘাত করেছে তা পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের আগুনে ঘি ঢেলেছে।

inscript
২ মিনিট
ভারতীয়দের দ্রুত তেহরান ছাড়ার নির্দেশ, ইজরায়েলের সঙ্গে সংঘর্ষে যেখানে দাঁড়িয়ে ইরান

ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংকটের আবহে নতুন করে নির্দেশিকা জারি করেছে ভারত। তেহরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার এবং দ্রুত তেহরান ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে ভারত সরকার। তেল আভিভে ভারতীয় দূতাবাস নাগরিকদের স্বার্থে সর্বক্ষণের হেল্পলাইনও চালু করেছে। টানা পঞ্চম দিন ইজরায়েলের উপর প্রত্যাঘাত হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আশঙ্কা, গোটা মধ্য প্রাচ্য জুড়েই এই অশান্তির স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়তে পারে অচিরেই, ফলে সংঘাত আরও তীব্র আকার নেওয়ার দিকেই এগোতে পারে। দীর্ঘদিনের শত্রু ইরান ও ইজরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির নেপথ্যে আছে তেল আভিভ গত সপ্তাহে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলির উপর ইজরায়েলের 'অপারেশন রাইজিং লায়ন'। ওই আঘাতের পর থেকে থেমে নেই তেহরানও। ইজরায়েলি শহরগুলিতে একাধিক হামলায় এখনও অবধি ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে, আহত শতধিক।

ইরানের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, ইরান কর্তৃপক্ষ তেহরানের ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন উত্পাদনকারী কারখানার হদিশ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কর্তৃপক্ষ তেহরান এবং আলবারজ প্রদেশ জুড়ে চালানো নানা পৃথক অভিযানে ইজরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে। ২০০ কেজিরও বেশি বিস্ফোরক, ২৩ টি ড্রোন, লঞ্চার এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম বাজেয়াপ্তও করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরান হামলার বিরোধিতা থেকে কেন সমর্থনে ট্রাম্প?

Iran Israel Conflict: মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠজন বলছে, ট্রাম্প প্রথমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামলা না করার জন্য অনুরোধ করেছিলেন।

ইরানের বিদেশমন্ত্রী ও প্রধান পারমাণবিক আলোচক আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইজরায়েল যে আঘাত করেছে তা পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের আগুনে ঘি ঢেলেছে। আব্বাস আরাঘচি বলছেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার মাঝেই ইরানের বিরুদ্ধে ইজরায়েলি এই আগ্রাসন এক বড় কূটনৈতিক ধাক্কা।" ইরান এবং ইজরায়েলের দ্বন্দ্ব যত বাড়ছে আমেরিকা 'প্রতিরক্ষামূলক অবস্থান’ বাড়ানোর জন্য মধ্য প্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, তিনি মধ্য প্রাচ্যে অতিরিক্ত প্রতিরক্ষামূলক ক্ষমতা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

ইরান পারমাণবিক অ-প্রসারণ চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির সামর্থ্যের বিস্তার রোধের জন্যই এই চুক্তি করা হয়েছিল। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি বিকাশের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছিল। ইরান এই চুক্তি ভেঙে বেরিয়ে এলে তার প্রভাব কী হতে পারে, সহজেই অনুমেয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি বিশ্বাস করেন যে, ইজরায়েলের সঙ্গে চলতে থাকা এই সংঘাতের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচিতে একটি চুক্তিতে সই করতে চায় ইরান। "আমি যেটায় সই করতে বলেছিলাম, ইরানের সেই চুক্তিতে সই করা উচিত ছিল। কী লজ্জা! মানবজীবনের কী অপচয়! সহজভাবে বলতে গেলে, ইরানের কোনও পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। আমি এটা বারবার বলেছিলাম! প্রত্যেকেরই এক্ষুণি তেহরান ছেড়ে বেরিয়ে আসা উচিত!” সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট মধ্য প্রাচ্যের পরিস্থিতির কারণে একদিন আগেই কানাডায় জি ৭ শীর্ষ সম্মেলন ছেড়ে চলে যাচ্ছেন। চিন, তুরস্ক এবং যুক্তরাজ্যের মতো অনেক দেশই ইরান ও ইজরায়েলকে উত্তেজনা হ্রাস করার জন্য অবিলম্বে পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?