বাড়বে আইফোনের দাম! ট্রাম্পের সেকেন্ডারি শুল্কের ফলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে?

Trump : সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। জাহাজ ট্র্যাক করে তৈরি করা ব্লুমবার্গের এক বিশ্লেষণে বলা হয়েছে, এ বছর রাশিয়ার তেল রফতানির পরিণাম কমছে।

inscript
৩ মিনিট
বাড়বে আইফোনের দাম! ট্রাম্পের সেকেন্ডারি শুল্কের ফলে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে?

রাশিয়ায় উপর সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তবুও তারা ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, এই পরিস্থিতির পরিবর্তন চান তিনি। তাই এই দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখা সমস্ত দেশের উপর চড়া শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলাই বাহুল্য, ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতি এবং ভূ-রাজনীতির ক্ষেত্রে জটিল ধাক্কা।

দেখাযাক এর ফলে কী প্রভাব পড়বে?

ট্রাম্প ঘোষণা করেছেন, যদি আগামী ৮ অগাস্টের মধ্যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি না হয়, তবে এই দেশের সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের উপরই নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। আর রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভালো। এর জন্য ভারতের উপর প্রথমেই ২৫% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এবার আরও ২৫% শুক্ল চাপালেন। অর্থাৎ ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অপারেশন সিঁদুর: ভারতের হারানো যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে কেন মাথাব্যথা ট্রাম্পের?

India-Pakistan conflict: সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষে যুদ্ধবিমান ধ্বংস নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার-পাঁচটি বিমান ধ্বংসের কথা উল্লেখ করেছেন তিনি।

রাশিয়া সবচেয়ে বেশি রফতানি করে তেল ও গ্যাস। আর চীন, ভারত ও তুরস্ক মস্কোর সবচেয়ে বড় ক্রেতা। রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও তেল কেনে ভারত। এটিই ট্রাম্পের মাথাব্যথার কারণ। রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত জরিমানা আরোপ করেছেন ট্রাম্প। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার জানিয়েছে, ২০২২ সালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধর পর থেকে ভারত রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হয়ে উঠেছে।

ট্রাম্প প্রশাসন আগেও সেকেন্ডারি শুল্ক আরোপ করেছে। এর আগে ভেনেজুয়েলার তেল ক্রেতাদের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করা হয়েছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়ার বিরুদ্ধে সেকেন্ডারি শুল্ক আরোপ করা হলে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুতিন কাছে এলেন বলেই ট্রাম্প দূরে গেলেন?

Trump: ২০২২ সালে ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে রাশিয়ান তেল আমদানি ভারতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে।

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তবে জাহাজ ট্র্যাক করে তৈরি করা ব্লুমবার্গের এক বিশ্লেষণে বলা হয়েছে, এ বছর রাশিয়ার তেল রফতানির পরিণাম কমছে। যদি আবার এই শুল্ক কার্যকর হয় তবে বিশ্ব বাজারে রাশিয়ার তেল ও গ্যাসের সরবরাহ আরও কমবে। এর ফলে তেলের দাম বেড়ে যেতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

যদি সেকেন্ডারি শুল্ক আরোপ করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোকে ভারতের পণ্য আমদানি করার সময় শতভাগ শুল্ক দিতে হবে। এই নীতির উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা যাতে অন্য কোথাও থেকে সস্তায় পণ্য কিনে নেয়। ফলে ভারতের রাজস্ব কমবে।

এই সেকেন্ডারি শুল্ক চাপানোর ফলে আমেরিকানরা ভারতের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে বড় ধাক্কা খাবে। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল ভারতে তাদের আইফোন উৎপাদনের বড় অংশ অন্যত্র সরিয়ে নিচ্ছে। বিশেষ করে সেগুলোই স্থানান্তর করা হচ্ছে যেগুলো তারা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে চায়। বিশ্লেষকরা বলছেন, যদি এসব পণ্য নতুন চুক্তিতে পড়ে, তাহলে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের এই ফোন দ্বিগুণ দামে কিনতে হতে পারে। কারণ আমদানি শুল্ক মূলত সংস্থার উপর চাপানো হয় আর এই সংস্থাগুলি সাধারণত সব খরচই গ্রাহকের থেকে আদায় করে।

অন্যদিকে, রাশিয়ার ফার্মাসিউটিক্যালস ও মেশিনারির মতো পণ্য অন্য কোনো দেশ থেকে পাওয়া খুব কঠিন। ফলে এই চুক্তি হলে আমেরিকানদেরও বেশি টাকা দিয়ে কিনতে হবে। আবার ফিনল্যান্ডভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের এক বিশ্লেষণে দেখা গিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক এখনও রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা। রাশিয়ান জ্বালানিতে শতভাগ শুল্ক আরোপ করা হলে ইইউ থেকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া পণ্যের পরিমাণ কমে যেতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে ওয়াকিবহাল মহল মনে করছে, ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। এখনও পর্যন্ত দু’দেশের মধ্যে পাঁচ দফায় আলোচনা হয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি, আরও আলোচনা হওয়ার কথা। চুক্তি হওয়ার আগে অন্তর্বর্তী সমঝোতা করতে চাইছে দুই দেশ। তাই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের ভারতেও আসার কথা রয়েছে। আগেই জানা গিয়েছিল, আমেরিকা চায় ভারত কৃষিপণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজারে তাদের সুবিধা করে দিক। কিন্তু ভারত তাতে রাজি হয়নি। এখনো দেখার, ভারত-আমেরিকার মধ্যে চূড়ান্ত বাণিজ্যচুক্তি কী হয়?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।