ইরান-ইজরায়েল সংঘর্ষ! কী প্রভাব পড়বে ভারতে?

Iran-Israel conflict: রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চললে খনিজ তেলের দাম বাড়বে। ইরান-ইজরায়েল সংঘর্ষে বন্ধ হতে পারে উপসাগরীয় দেশ লাগোয়া সমুদ্র বাণিজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা।

inscript
৩ মিনিট
ইরান-ইজরায়েল সংঘর্ষ! কী প্রভাব পড়বে ভারতে?

শুক্রবার সকালে ইরানের বিরুদ্ধে অপারেশন ‘রাইজিং লায়ন’ অভিযান চালায় ইজরায়েল। ইজরায়েলি হামলার পর শুক্রবার রাতে ইরানও পাল্টা হামলা চালায়। তাদের অভিযানের নাম ‘অপারেশন ট্রু প্রমিস ৩’। ইরানের ক্ষেপণাস্ত্র প্রত্যাঘাত চলস ইজরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আভিভের দক্ষিণে। এর পরেই আবার পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় ইজরায়েল। পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধ পরিস্থিতি। তীব্র হচ্ছে ইরান-ইজরায়েল সংঘর্ষ। বিশ্ব রাজনীতির পাশাপাশি অর্থনীতিতে পড়েছে তার প্রভাব। এই দ্বন্দ্বে নয়াদিল্লির কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। প্রশ্ন উঠছে অবিরত, ইরান-ইজরায়েল দ্বন্দ্বে কী প্রভাব পড়তে পারে ভারতে?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চললে খনিজ তেলের দাম বাড়বে। ইরান-ইজরায়েল সংঘর্ষে বন্ধ হতে পারে উপসাগরীয় দেশ লাগোয়া সমুদ্র বাণিজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। তার ফলে বাড়তে পারে নানা পণ্যের দ্রব্যমূল্য।

অয়েল প্রাইস ডট কমের তথ্য অনুযায়ী, ১৩ জুন ভোরে ইরান-ইজরায়েল সংঘর্ষ শুরু হতেই বিশ্ব বাজারে ‘তরল সোনা’র দাম বেড়েছে প্রায় ৯%শতাংশ। এক দিনেই প্রায় পাঁচ ডলার বেড়ে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বর্তমানে প্রতি ব্যারেলে ৭৪ থেকে ৭৫ টাকার মধ্যে হয়ে গিয়েছে। ওপেক বাক্সেটে এর দাম ৭০ থেকে ৭২ টাকা। যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিলে ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম ৯০ থেকে ৯৫ ডলার ছাড়াতে পারে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পশ্চিমি গণমাধ্যমগুলির দাবি, একদিনে প্রায় ৩৩ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করে ইরান। এটি বিশ্বব্যাপী তরল সোনা উৎপাদনের প্রায় ৩%। তেহরান এর মধ্যে দৈনিক ১৫ লক্ষ ব্যারেল তেল রফতানি করে থাকে। এর মূল ক্রেতা চিন এবং তুরস্ক। সাবেক পারস্য দেশ থেকে ৮০ শতাংশ অশোধিত তেল আমদানি করে বেজিং। যুদ্ধে পরিস্থিতির মধ্যে ইরান খনিজ তেলের সরবরাহ বন্ধ করলে বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের মুখে পড়বে।

তবে, ইরান থেকে আর খনিজ তেল কেনে না ভারত। ভারতে আমদানি করা তরল সোনার ৩৬% আসে রাশিয়া থেকে। ২০২২ সাল থেকে ভারতকে সস্তা দরে অপরিশোধিত তেল বিক্রি করছে রাশিয়া।তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ইরাক এবং সৌদি আরব।

ইজরায়েল-ইরান সংঘাতে ভারতের পশ্চিম এশিয়ার তেল আমদানি সমস্যায় পড়লেও দেশের অন্দরে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, মস্কো থেকে সস্তায় তরল সোনা কিনবে ভারত। এতে মোদি সরকারের নির্ভরশীলতা বাড়বে রাশিয়ার উপর। তবে ভবিষ্যতে ক্রেমলিনের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বৃদ্ধি করতে পারে ভারত, যা এখন রয়েছে মাত্র ৩%।

তবে এই দ্বন্দ্বে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সম্ভবনা রয়েছে। এতে পশ্চিম এবং মধ্য এশিয়ায় পণ্য পরিবহণ করতে পারবে না ভারত। অন্যদিকে, ইরান মদতপুষ্ট হুথিরা লোহিত সাগরের রাস্তা বন্ধ করে দিলে পরিস্থিতি আরও খারাপ হবে। তখন আর সুয়েজ খাল ব্যবহার করে ভূমধ্যসাগরে পৌঁছোতে পারবে না ভারতীয় জাহাজ। এতে ইউরোপে ভারতের বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, পাকিস্তানকে এড়াতে মধ্য এশিয়ায় বাণিজ্যে করতে দক্ষিণ ইরানের চাবাহার বন্দরটি তৈরি করেছে ভারত। কেন্দ্র সরকার এখানে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে। বর্তমানে এই রাস্তা রেলপথের মাধ্যমে যুক্ত করার কাজ করছিল ভারত। আবার রাশিয়ার সঙ্গে বাণিজ্যে করতেও ৭,২০০ কিলোমিটার লম্বা ‘আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডর’ ব্যবহার করে ভারত। এটি চাবাহার বন্দরের উপর দিয়ে গিয়েছে। যুদ্ধে ইজরায়েলি বায়ুসেনা এই এলাকাকে নিশানা করলে সমস্যায় পড়বে ভারত।

উল্লেখ্য, আরবের একাধিক দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। সেগুলিকেও এ বার নিশানা করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন সাবেক পারস্য দেশের সেনাকর্তারা। বিশ্লেষকদের মতে, এই সংঘাত পশ্চিম এশিয়ার আরও একাধিক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ভারতের ইরান এবং ইজরায়েল উভয় দেশের সঙ্গেই কৌশলগত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যদিকে, রাশিয়া এবং চিনের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে তেহরানের দিকে। আর আমেরিকা সমর্থন রয়েছে করছে ইজরায়েলকে। এই পরিস্থিতি ভারত কী ভাবে সামাল দেবে এবং এরপর কী হতে পারে, তাই এখন দেখার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?