কেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-কে নিশানা করেছে ইজরায়েল?

Iran Israel Conflict: ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আইআরজিসি-কে একটি বিদেশি 'সন্ত্রাসী' সংগঠন হিসাবে মনোনীত করে।

inscript
৪ মিনিট
কেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-কে নিশানা করেছে ইজরায়েল?

গত শুক্রবার সকালে ইজরায়েল ২০০টি যুদ্ধবিমান নিয়ে নাতাঞ্জে ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র সহ সেই দেশ জুড়ে ছড়িয়ে থাকা অজস্র পারমাণবিক ও সামরিক পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। ইজরায়েল ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলায় সেই থেকে কোনও ছেদ পড়েনি। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং ইজরায়েলের প্রধান মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলাকালীনই এই হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে, ইজরায়েলের প্রথম দফার হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অন্তত চারজন সিনিয়র কমান্ডার এবং বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। ইজরায়েলের দাবি, এই হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক বোমা তৈরির ক্ষমতাকে একেবারে শেষ করে দেওয়া এবং ইরানের নিরাপত্তা বাহিনী, আইআরজিসি-কে বিকল করে দেওয়া। কিন্তু এই আইআরজিসি আসলে কী? কেন ইজরায়েলের লক্ষ্য পারমাণবিক বিজ্ঞানীরা? কাদের হত্যা করা হয়েছে এখনও অবধি?

গত শুক্রবারের হামলায় যে বরিষ্ঠ সামরিক নেতারা নিহত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন:

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ বাঘেরি

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলামালি রশিদ

আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলি হাজিজাদেহ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনেই সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে বাঘেরির জায়গায় আবদুলরহিম মুসাভিকে দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে আইআরজিসি-র প্রধান হিসেবে সালামির দায়িত্বভার নেবেন আহমদ ওয়াহিদি এবং আইআরজিসি বিমান বাহিনীর প্রধান হিসেবে হাজিজাদেহর জায়গায় আসছেন মাজিদ মুসাভি। ইরানের সরকারি সংবাদমাধ্যম নুর নিউজ আরও জানিয়েছে, খোমেনেইয়ের মুখ্য উপদেষ্টা আলি শামখানিও গুরুতর আহত হয়েছেন। শামখানিই আমেরিকার সঙ্গে ইরানের কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্বে ছিলেন। এর পাশাপাশি ইজরায়েলের হামলায় ইরানের ছয়জন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের মহাকাশ বিভাগের প্রধান জেনারেল আমির আলি হাজিজাদেহ (বাঁদিকে), 'ফাতাহ' হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত আইআরজিসির প্রয়াত প্রধান হোসেইন সালামির পাশে।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি আসলে কী?

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরানের সামরিক বাহিনীর একটি শাখা। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর প্রতিষ্ঠিত হয়েছিল এই আইআরজিসি। ইরানের মূল সেনাবাহিনীর পাশাপাশিই কাজ করে আইআরজিসি। সরাসরি আয়াতুল্লাহ আলি খোমেনেইকেই জবাবদিহি করতে বাধ্য এই শাখা ইরানের প্রতিরক্ষা, বৈদেশিক অভিযানের পাশাপাশি আঞ্চলিক প্রভাব বিস্তারেও কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে। প্রায় ১৯০,০০০ সক্রিয় কর্মী (এবং ৬০০,০০০ এরও বেশি সংরক্ষিত কর্মী) নিয়ে গঠিত আইআরজিসি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচির তত্ত্বাবধানও করে এবং মধ্যপ্রাচ্য জুড়ে এর ছায়া গোষ্ঠীগুলিকেও সমর্থন জোগায়। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আইআরজিসি-কে একটি বিদেশি 'সন্ত্রাসী' সংগঠন হিসাবে মনোনীত করে।

ইজরায়েল গত শুক্রবার মূলত ইরানের রাজধানী তেহরান এবং তার আশেপাশের এলাকার সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা করে, যার মধ্যে আছে নাতাঞ্জ শহর, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ মূল এক পারমাণবিক কাঠামোয় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি তাবরিজ শহরেও একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং দু'টি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া তেহরানের দক্ষিণে ইসফাহান শহর, তেহরানের দক্ষিণ-পশ্চিমে আরাক শহর, তেহরানের পশ্চিমে কেরমানশাহ শহরে ইরাক সীমান্তের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের একটি ভূগর্ভস্থ কেন্দ্রেও আঘাত হানা হয়েছে।

ইরান জানিয়েছিল, ইজরায়েলের প্রাথমিক হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে। শনিবার থেকে চলা হামলায় কমপক্ষে ৪৮০ জন আহত হয়েছেন।

কেন নাতাঞ্জ বেছে নিল ইজরায়েল?

ইজরায়েলের প্রধান লক্ষ্যবস্তু ছিল নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র - ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইসফাহান প্রদেশে অবস্থিত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) অনুসারে, এখানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছিল, সবটাই ধ্বংস হয়ে গেছে। সাবস্টেশন, প্রধান বিদ্যুৎ ভবন, জরুরি সরবরাহ এবং ব্যাকআপ জেনারেটরের মতো গুরুত্বপূর্ণ বিদ্যুৎপরিকাঠামোও ধ্বংস হয়ে গেছে। ভূগর্ভস্থ ক্যাসকেড হলে সরাসরি কোনও আঘাত লাগেনি, তবে বিদ্যুতের ক্ষয়ক্ষতির কারণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে বাইরের বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে, যদিও ভিতরে রেডিওলজিক্যাল এবং রাসায়নিক দূষণ হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনেই

ইরানের তেল ও গ্যাসের উপর ইজরায়েলি হামলা

শনিবার, ইরানের সাউথ পার্সের বৃহত্তম কেন্দ্রে গ্যাস উৎপাদনও আংশিকভাবে স্থগিত করেছে। ইজরায়েলি হামলার ফলে এখানে আগুন লেগে যায়। আগুন নেভানো গেলেও চারটি ইউনিটের একটিতে তা ছড়িয়ে পড়ার ফলে ১ কোটি ২০ লক্ষ ঘনমিটার গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়। বুশেহর প্রদেশে অবস্থিত, সাউথ পার্স ইরানের গ্যাস উৎপাদনের মূল কেন্দ্র। শুধু এই কেন্দ্রে নয়, সাউথ পার্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ফজর জাম গ্যাস উৎপাদন কেন্দ্রেও ইজরায়েল হামলা চালিয়েছে।

ইরানও ইজরায়েলের হামলার জবাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইজরায়েলের সূত্র বলছে, ইজরায়েলে ইরানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০, আহতের সংখ্যা ২০০ জনেরও বেশি। জেরুজালেম এবং তেল আবিবে অজস্র ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। ইরান গত তিন দশক ধরে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ইজরায়েল সেসব ইরানি ক্ষেপণাস্ত্র অনেকাংশে প্রতিহত করলেও সব পারেনি। ফলে দেশজুড়ে বড় ক্ষতি ঘটে গিয়েছে ইতিমধ্যেই।

ইরানের সর্বোচ্চ নেতা খোমেনেই বলেছেন, ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীদের হত্যার জন্য ইজরায়েলকে 'কঠোর শাস্তি' তাঁরা দেবেনই। কয়েক দশক ধরেই ইরান ও ইজরায়েলের শত্রুতা চলছে। নানা টুকরো সংঘাতের পর, এই প্রথম ইজরায়েল এবং ইরান এত তীব্র যুদ্ধে জড়িয়ে পড়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।