সত্যিই ড্রাগ মাফিয়াকে বারাসাত থেকে লোকসভা প্রার্থী করেছে বিজেপি?

BJP Barasat Candidate Swapan Majumder: স্বপন মজুমদারকে অসমে গ্রেফতার করা হয়েছিল। ২০১৬ সাল থেকে অসম বিজেপি শাসিত রাজ্য।

inscript
২ মিনিট
সত্যিই ড্রাগ মাফিয়াকে বারাসাত থেকে লোকসভা প্রার্থী করেছে বিজেপি?

মানুষের হয়ে 'কাজ' করতে, সংসদে গিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে শেষে প্রার্থী হয়েছেন ড্রাগ মাফিয়া! পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত আসনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মনোনয়ন ঘিরে ঠিক এই অভিযোগই উঠেছে। অভিযোগ স্বপন মজুমদার একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত! গ্রেফতারও হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে বিজেপি দুর্নীতি নিয়ে এত সরব, যে বিজেপি ইডি-সিবিআই দিয়ে মুখ্যমন্ত্রীদেরও গ্রেফতার করে নেয় নিমেষে সেই বিজেপি একজন ড্রাগ মাফিয়া কেন প্রার্থী করল? সত্যিই কি স্বপন মজুমদার একজন ড্রাগ মাফিয়া?

স্বপন মজুমদার উত্তর ২৪ পরগনা জেলার দীর্ঘদিনের বিজেপি নেতা। বর্তমানে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তিনি। ২০১৭ সালে গুয়াহাটিতে মাদক পাচারের মামলায় জড়িত থাকার অভিযোগে হাওড়াগামী এক ট্রেন থেকে স্বপন মজুমদারকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, এই বিজেপি নেতার কাছে বিপুল পরিমাণ হেরোইন রয়েছে।

গত বিধানসভা নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামায় স্বপন মজুমদার এনডিপিএস আইনের এই মামলার কথা প্রকাশও করেন। তাঁর অভিযোগ, পুরো ঘটনাটিই আসলে তৃণমূল কংগ্রেসের সাজানো ষড়যন্ত্র। স্বপন বলছেন, “আমি ট্রেনে ওঠার আগেই পুলিশ কামরায় একটি ব্যাগ রেখেছিল এবং আমাকে ফাঁদে ফেলে। নয় মাস জেলে ছিলাম। পরে জামিনে মুক্তি পাই। আমি পেশায় একজন ঠিকাদার। আমি ২০১৪ সাল থেকে পূর্ণ সময়ের বিজেপি কর্মী।" স্বপন মজুমদারের ব্যাখ্যা, বনগাঁয় তৃণমূলের খুব একটা দাপট নেই, তাই এসব 'রটিয়ে' হাওয়া গরম করতে চাইছে তৃণমূল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাঙালি বিদ্বেষী মোদি-বিশ্বস্ত সঞ্জীব সান্যাল আসলে কে?

Sanjeev Sanyal PM Modi's Economic Advisory: সঞ্জীব সান্যাল নেহরুর দর্শনের কট্টর সমালোচক। ১৯৯১ সালের উদারীকরণের বিষয়টিকে ভারতীয় রেনেসাঁ বলে মনে করেন তিনি।

মজার ব্যাপার হলো, স্বপন মজুমদারকে অসমে গ্রেফতার করা হয়েছিল। ২০১৬ সাল থেকে অসম বিজেপি শাসিত রাজ্য। সরকারি রেল পুলিশের অভিযোগ ছিল, স্বপন মজুমদার মণিপুর এবং নাগাল্যান্ডের সীমান্ত অঞ্চলের এক আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য। এই সিন্ডিকেট প্রেসক্রিপশনের ওষুধ, ট্যাবলেট, নিষিদ্ধ ওষুধ, সোনাসহ বিভিন্ন অবৈধ পদার্থ পাচারে জড়িত বলে অভিযোগ রয়েছে। রেল পুলিশ জানিয়েছিল, স্বপন মজুমদার মণিপুর থেকে হেরোইন এনে কলকাতায় বিক্রি করেছিলেন।

গুয়াহাটি জিআরপির তৎকালীন ইনচার্জ বিনু হাজারিকা স্বপন মজুমদারকে গ্রেফতার অভিযানের নেতৃত্বে ছিলেন। তখনও বিনু হাজারিকা দাবি করেছিলেন যে, গ্রেফতারি এড়াতে বিজেপির সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ককে ব্যবহার করার চেষ্টা করেছিলেন স্বপন। পরে দায়রা আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। নয় মাস কারাভোগের পর জামিন পান স্বপন মজুমদার। ২০১৬ সালে স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী হিসাবেই ভোটে লড়েন কিন্তু সেবার তৃতীয় স্থানে ছিলেন তিনি ভোটের নিরিখে।

এদিকে ড্রাগ মাফিয়া বিষয়টি সামনে আসতেই স্বপন মজুমদারকে এড়িয়ে যাচ্ছেন বিজেপির দলীয় কর্মীরাই। স্থানীয় বিজেপি নেতারা বলতে শুরু করেন ড্রাগ মাফিয়ার হয়ে তারা প্রচারে নামবেন কীভাবে! প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অবধি গিয়েছেন বিজেপিরই দুই নেতা।

বিজেপি এখনও ৪২ টি আসনে প্রার্থী দিতে পারেনি। আসানসোলের মতো কেন্দ্রে পবন সিং নামের ভোজপুরি গায়ককে প্রার্থী করা হলেও তিনি লড়তে রাজি হননি। সেই থেকে আসানসোল কেন্দ্রে কোনও প্রার্থীই দিতে পারেনি বিজেপি। বর্তমান বিধায়কদের প্রার্থী করা হয়েছে লোকসভাতে। এমন অবস্থায় বনগাঁর মতো আসনে সত্যিই 'ড্রাগ' পাচারের অভিযোগ থাকা একজন নেতাকে, গ্রেফতার হওয়া এক ড্রাগ পাচারকারীকে কেন প্রার্থী করল বিজেপি? দলের অন্তর্দ্বন্দ্বে পড়ে এবার কি বনগাঁ আসনে প্রার্থী বদলাবে বিজেপি? ২০২১ সালের বিধানসভা ভোটে তাহলে ড্রাগ ইস্যু কি মানুষের সামনে এনে ভোট টানতে পারেনি তৃণমূল?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?