সংবিধান অমান্য করছে খোদ ইডি! কেন শীর্ষ আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Enforcement Directorate: বিরোধীশাসিত রাজ্যে এবং বিরোধী দল ও তাদের নেতাদের দমাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে।

Sangita Ghorai
২ মিনিট
সংবিধান অমান্য করছে খোদ ইডি! কেন শীর্ষ আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

“সংবিধানের তোয়াক্কা করছে না, সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে”, ইডিকে কড়া ধমক দিল দেশের শীর্ষ আদালত। বারেবারেই দেশের শাসক সরকারের বিরুদ্ধে ইডি সহ নানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে। এবার কেন শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি?

তামিলনাড়ুর একটি সরকারি সংস্থার সদর দফতরে ইডি হানার পর, এই নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই। প্রধান বিচারপতি বলেন, “ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুরুত্ব না দেওয়া।”

ঠিক কী ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম আদালতের এই বক্তব্য? ‘তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন’ (তাসম্যাক)-এর বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি তারই তদন্তভার ইডিকে দেয় মাদ্রাজ হাইকোর্ট। এরপরই তাসম্যাকের দফতরে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। ২৩ মে সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানব পাচারকারী দালালদের স্বর্গরাজ্য! মোদির গুজরাত নিয়ে ভয়াবহ তথ্য ইডির

Gujarat Human Trafficking: গুজরাতের এক পরিবারের চারজন ২০২২ সালের জানুয়ারিতে মার্কিন-কানাডা সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ঠান্ডায় জমে গিয়ে মারা যান। নিহতদের মধ্যে ১১ এবং ৩ বছরের দু'টি শিশুও ছিল।

সেই শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, “কীভাবে একটা সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে? কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত ছিল। একটা সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা! ইডি সমস্ত সীমা পার করছে।”

এদিন শুধু কড়া ধমক নয়, ইডির তদন্তে স্থগিতাদেশও দেয় সুপ্রিম কোর্ট। তারই সঙ্গে ওই সংস্থার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তার কী কী প্রমাণ ইডির হাতে এসেছে, এই বিষয়ে শীর্ষ আদালত হলফনামা জমা দিতে বলেছে ইডিকে।

উল্লেখযোগ্য বিষয় হলো, শীর্ষ আদালতের ইডির বিরুদ্ধে এমন কড়া মন্তব্য এবং তাদের তদন্তে স্থগিতাদেশ দেওয়া এক বড় দিকনির্দেশ করেছে। কারণ সাম্প্রতিক অতীতে, বিরোধীশাসিত রাজ্যে এবং বিরোধী দল ও তাদের নেতাদের দমাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে।

অথচ শীর্ষ আদালতই একসময় আর্থিক তছরুপ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বড় ক্ষমতা দিয়েছিল। ২০২২ সালের ২৭ জুলাই, এ.এম. খানউইলকার, দীনেশ মহেশ্বরী ও সি.টি. রবিকুমারের বেঞ্চ ইডিকে ছাড়পত্র দেয় যে, আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত বা তল্লাশি চালাতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রের তথ্যানুযায়ী, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার আগে ন’বছরে ১১২টি তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। অথচ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর আসনে বসার পর গত আট বছরে ৩,০১০টি তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিরোধীদের দমন করতে ইডিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে অভিযোগ বারবার নরেন্দ্র মোদি সরকারের উপর উঠেছে, এই পরিসংখ্যান কি তাহলে তারই ইঙ্গিত দেয়?

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।