জমিদখল থেকে লুঠতরাজ! ফিলিস্তিনি ভূখণ্ডে যে তাণ্ডব চালাচ্ছে ইজরায়েলি দখলদারেরা

Israel-Palestine conflict: কার্ফুর জেরে বাড়িতে বন্দি ফিলিস্তিনি। রাস্তায় বেরোলে ইজরায়েলি সেনার গুলি, আর সেই সুযোগ নিয়ে ইজরায়েলি জবরদখলকারীরা লুঠপাট চালাচ্ছে স্থানীয় মানুষের বাড়িতে।

Sohini Das
৩ মিনিট
জমিদখল থেকে লুঠতরাজ! ফিলিস্তিনি ভূখণ্ডে যে তাণ্ডব চালাচ্ছে ইজরায়েলি দখলদারেরা

সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হলেও ইজরায়েল যে শান্তির পথে নেই, তা গোড়া থেকেই পরিষ্কার করে দিয়েছে তারা। হামাসদের হাত থেকে অপহৃতদের উদ্ধার করতেই চারদিনের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে নেতানিয়াহু সেনা। তেমন শর্তই দিয়েছিল হামাস। ইতিমধ্যেই হামাসের হাতে বন্দি বেশ কয়েকজন ইজরায়েলি নাগরিককে ফেরত পেয়েছে তারা। সেই সময়টুকু হামলা বন্ধ রেখেছে ইজরায়েলি সেনা। শুক্রবার থেকে শুরু হয়েছে সেই যুদ্ধবিরতি। তার আগের দিন পর্যন্ত লাগাতার হামলা চালিয়ে গিয়েছে তারা। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, ইজরায়েলি সেনার নিশানা থেকে বাদ নেই কিছুই। এরই মধ্যে আবার গোদের উপর বিষফোঁড়া ইজরায়েলি সেটলার (জবরদখলকারী)-রা। ওয়েস্ট ব্যাঙ্ক জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে তারাও।

অধিকৃত ওয়েস্টব্যাঙ্কে ইজরায়েলি জবরদখলকারীদের অত্যাচার ক্রমাগত বাড়ছে। যখনতখন গুলি চালানো থেকে শুরু করে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে ঢুকে ধ্বংসলীলা চালানো, বাদ নেই কিছুই। মাথার উপর ইজরায়েলি যুদ্ধবিমান, আর সামনে অত্যাচারি ইজরায়েলি দখলদারেরা। ওয়েস্ট ব্যাঙ্ক জুড়ে বাসিন্দাদের যেন জলে কুমির ডাঙায় বাঘ। পরিস্থিতি এমন, জমিজিরেত ও ঘরদোর নিয়ে যেন আতঙ্কে-উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের। যে কোনও সময় তাঁদের হাত থেকে সবটুকু সম্বল ছিনিয়ে নিতে পারে ইজরায়েলি জবরদখলকারীরা।

প্রায় প্রতিদিনই এলাকায় ঢুকে বাসিন্দাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে ইজরায়েলি জবরদখলকারীরা। নৃশংস মারধর থেকে চুরি, ডাকাতি, জবরদখল কিছুই বাদ নেই। ওয়েস্ট ব্যাঙ্ক সংলগ্ন শহরগুলিতে চলেছে লাগাতার হামলা। গত এক সপ্তাহে জেনিন শহরের শরণার্থী শিবিরগুলিকে নিশানা করে হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। ওই হামলায় দশ জনের মৃত্য়ু হয়, জখম হয় অন্তত ২০ জন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যুদ্ধ থামছে ঘোষণা করেও কেন গাজায় লাগাতার হামলা করছে ইজরায়েল

Israel Hamas Ceasefire: গত কয়েকদিনে গাজায় একের পর এক নতুন নতুন হামলা চালিয়ে গিয়েছে ইজরায়েল। বৃহস্পতিবারও প্যালেস্টাইনের রাষ্ট্রসঙ্ঘের পরিচালিত আবু হুসেইন স্কুলে রকেট হামলা চলে।

ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু করে এখনও পর্যন্ত শুধু ওয়েস্ট ব্যাঙ্কে ২৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। জখম অন্তত ২৮৫০ জন। প্যালেস্টাইনের সঙ্গে ইজরায়েলের এই সাম্প্রতিক যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেখানকার শৈশব। ইতিমধ্যেই মারা গিয়েছে প্রচুর শিশু। আর যারা বেঁচে রয়েছে, তাদের দিন কাটছে এক নজিরবিহীন আতঙ্ক ও দুঃস্বপ্নেও। বাড়ির বাইরে বেরিয়ে খেলাধুলোর মতো স্বাভাবিক জিনিসগুলো যেন ওদের কাছে এখন দূরের দ্বীপ। ক্রমাগত কানে ভেসে আসে একের পর এক হামলা, বিস্ফোরণ আর গুলির শব্দ। শরণার্থী শিবিরগুলিকে বারবার নিশানা করে চলেছে ইজরায়েলি সেনা।

খেলা বন্ধ। স্কুল বন্ধ। বহু রাস্তাই অবরোধ করে রেখেছে ইজরায়েলি সেনা। দু-একটা জায়গায় অনলাইনে ক্লাস হচ্ছে বটে। তবে যা পরিস্থিতি, গাজা ও প্যালেস্টাইনের অধিকাংশ জায়গাতেই নেট বন্ধ। ফলে পড়াশোনা, খেলাধুলা, এক কথায় স্বাভাবিক বেঁচে থাকার সমস্ত শর্ত লাটে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন নির্বিচারে ফিলিস্তিনি শিশুদের জেল? কত বন্দি রয়েছে ইজরায়েলের কারাগারে?

Palestinian prisoners in Israeli jails : ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হওয়ার পর থেকে ১২,০০০ এরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইজরায়েলি সেনা বাহিনী আটক করে রেখেছে।

ওয়েস্ট ব্যাঙ্কের বাসিন্দাদের রাত কাটে না দুশ্চিন্তায়। কখন বাড়িতে এসে পড়বে ইজরায়েলি বোমা, তার চেয়েও বেশি দুশ্চিন্তা কখন যে ঘরে ঢুকে লুঠপাট চালাবে ইজরায়েলি বসতি স্থাপনকারীরা। মুরগির খামার থেকে শুরু করে জমিজিরেত, সবটুকু ছিনিয়ে নিয়ে চলে যাবে তারা। প্যালেস্টাইন জলপাই চাষের জন্য বিখ্যাত। সারা পৃথিবীতে রফতানি হওয়া জলপাইয়ের একটা বড় অংশ আসে এখান থেকেই। সেই জলপাই ক্ষেত, জমি, এখানকার সংস্কৃতির চিহ্নস্বরূপ। যা এই পরিস্থিতিতে বিপাকে।

সেই ১৯৬৭ সাল থেকে ওয়েস্টব্যাঙ্ক দখল করে রেখেছে ইজরায়েল। ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ ভাবে জোরজাবস্তি বসবাস করে অন্তত ৭ লক্ষ ইজরায়েলি সেটলার। সেই জবরদখলকারীরা বছরের পর বছর ধরে স্থানীয় মানুষের উপরে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তাদের জলপাই গাছ থেকে শুরু করে কৃষিজমি ছিনিয়ে নেওয়া, সম্পত্তি চুরি, সেসব বিনষ্ট থেকে ধ্বংস, এসব নিয়েই বেঁচে রয়েছেন ওয়েস্ট ব্যাঙ্কের ভূমিপুত্ররা। সাম্প্রতিক এই যুদ্ধ লাগার পর যেন নতুন করে সুযোগ পেয়ে গিয়েছে বসতি স্থাপনকারীরা। ইজরায়েলি সেনার সঙ্গে পাল্লা দিয়ে অত্যাচার বাড়িয়েছে তারাও।

কার্ফুর জেরে বাড়িতে বন্দি ফিলিস্তিনি। রাস্তায় বেরোলে ইজরায়েলি সেনার গুলি, আর সেই সুযোগ নিয়ে ইজরায়েলি জবরদখলকারীরা লুঠপাট চালাচ্ছে স্থানীয় মানুষের বাড়িতে। সশস্ত্র বসতি স্থাপনকারীরা আক্রমণ করছে খামারগুলিকে। ক্ষেতে গেলেই ছুটে আসছে গুলি। বন্দুকের মুখে লুঠ করা হচ্ছে জলপাই। কেড়ে নেওয়া হচ্ছে ফোন। বাড়ির ছেলেদের উপর চলে অকথ্য মার। নিজের বসভূমি ছেড়ে চলে যেতে বাধ্য করছে তারা ফিলিস্তিনিদের।

নিজের দেশটা সম্পূর্ণ অচেনা হয়ে যাচ্ছে ক্রমশ ফিলিস্তিনিদের কাছে। সব দিক থেকে বাড়ছে অত্যাচার। ক্রমশ কোণঠাসা ফিলিস্তিনিদের শেষ করতে সব শক্তি লাগিয়ে দিচ্ছে ইজরায়েল। আইনকানুনের বালাই নেই। প্যালেস্টাইনের একাধিক জায়গা যেন বধ্যভূমি। যেখানে তাণ্ডব চালাচ্ছে ইজরায়েল। প্যালেস্টাইনকে কোণঠাসা করে চলছে তাণ্ডব। কখনও সেনাবাহিনীর রূপ নিয়ে, তো কখনও দখলদারেরর রূপ নিয়ে, প্যালেস্টাইনের মাটিকে সব রকম ভাবে রক্তাক্ত করে চলছে নেতানিয়াহুর পক্ষ। হিসেব মতো, যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার কথা এবার। তার পর কি ফের হামলার মাত্রা বাড়িয়ে ভয়ঙ্কর রূপে দেখা দেবে ইজরায়েল? আতঙ্কে ঘুম আসছে না ফিলিস্তিনি সাধারণ মানুষের।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?