রমজানে মৃত ৪১৩! যুদ্ধবিরতির মধ্যেও কেন গাজায় আবার হামলা ইজরায়েলের?

Israel Strike On Gaza Ceasefire: যুদ্ধবিরতির মাঝে রমজান মাসে যে বিমান হামলা হলো, তাতে নিহতদের বেশিরভাগ শিশু, মহিলা এবং বৃদ্ধ। হামলায় প্রায় ১৫০ জন আহত হয়েছেন।

inscript
৩ মিনিট
রমজানে মৃত ৪১৩! যুদ্ধবিরতির মধ্যেও কেন গাজায় আবার হামলা ইজরায়েলের?

গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। ঠিক দুই মাসের কাছাকাছি সময়ে এসে আবারও গাজায় বিশাল হামলা চালিয়েছে ইজরায়েল। মঙ্গলবার গাজায় এই হামলায় কমপক্ষে ৪১৩ জন নিহত হয়েছে। ইজরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে যুদ্ধ-বিধ্বস্ত গাজা অঞ্চলে এটিই ছিল সবচেয়ে বড় হামলা। গাজার অসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, রমজান মাসে যে বিমান হামলা হলো, তাতে নিহতদের বেশিরভাগ শিশু, মহিলা এবং বৃদ্ধ। হামলায় প্রায় ১৫০ জন আহত হয়েছেন।

উত্তর গাজা, গাজা শহর এবং মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকার দেইর আল-বালাহ, খান ইউনিস এবং রাফাহ সহ একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজা উপত্যকায় হামাসের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধান মাহমুদ আবু ওয়াতফাও গাজা শহরে হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, তারা রাজনৈতিক উপরমহলের কথানুসারেই গাজা উপত্যকায় হামাস সন্ত্রাসবাদী সংগঠনের অন্তর্গত সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলিতে ব্যাপক হামলা চালাচ্ছে। ইজরায়েল গাজার পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি সব স্কুলগুলিও বন্ধের নির্দেশ দিয়েছে।

In accordance with the political echelon, the IDF and ISA are currently conducting extensive strikes on terror targets belonging to the Hamas terrorist organization in the Gaza Strip.

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইজরায়েলকে এত দিন ঢালাও অস্ত্রসাহায্য বাইডেনের, যুদ্ধ থামাতে চাইবেন ট্রাম্প?

Israel America Relationship: বাইডেন জমানা তো শেষ। নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও কি একই রকম সহায়তা পেতে চলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? নাকি বদলাতে চলেছে সামগ্রিক সমীকরণই?

— Israel Defense Forces (@IDF)

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইজরায়েলেদের বন্দিদের মুক্তি দিতে হামাস বারবার অস্বীকার করেছে। পাশাপাশি, মার্কিন রাষ্ট্রপতির দূত স্টিভ উইটকফ এবং মধ্যস্থতাকারীদের তরফে সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যানও করেছে। যার পরেই এই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। জানা গেছে, ইজরায়েল এখন হামাসের বিরুদ্ধে আরও 'বর্ধিত সামরিক শক্তি' নিয়ে কাজ করবে।

হামাস অবশ্য বলেছে, নেতানিয়াহু আবার যুদ্ধ শুরু করে বন্দিদের 'বলিদান' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হামাসের এক কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, "নেতানিয়াহু আবার যুদ্ধ শুরুর যে সিদ্ধান্ত নিয়েছেন তা আখেরে বন্দিদের বলিদান এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত।” তাঁর মতে ইজরায়েলি নেতা আসলে অভ্যন্তরীণ সংকট থেকে বিশ্বে বিভ্রান্ত করার জন্যই এই যুদ্ধটিকে রাজনৈতিক 'লাইফবোট' হিসাবে ব্যবহার করছেন। পৃথক এক বিবৃতিতে, হামাস নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের জন্য সম্পূর্ণরূপে দায়ী করেছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র আবার বলেছেন, ইজরায়েল নতুন করে হামলা চালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পরামর্শ নিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঝাঁ চকচকে হবে ধ্বংসস্তূপ! গাজাকে নিয়ে যা পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের

Donald Trump on Gaza: একটা জাতিকে বাস্তুচ্যুত করে সেখানে সর্বাধুনিক শহর গড়ে তোলার এই পরিকল্পনা বহুদিনের। প্রাথমিকভাবে, এই পরিকল্পনা ছিল ইজরায়েলের।

This follows Hamas's repeated refusal to release our hostages, as well as its rejection of all of the proposals it has received from US Presidential Envoy Steve Witkoff and from the mediators.

— Prime Minister of Israel (@IsraeliPM)

উল্লেখ্য, যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা স্থগিত হয়ে গিয়েছিল কারণ ইজরায়েল তিন-পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ বাড়াতে চেয়েছিল। হামাস তখন বলেছিল যে দ্বিতীয় ধাপে, যা ২ মার্চ শুরু হওয়ার কথা ছিল, তারা আবার বন্দিদের মুক্ত করা শুরু করবে

ইজরায়েল প্রথম পর্বটি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়াতে চেয়েছিল। ইজরায়েল বলেছিল যে দ্বিতীয় ধাপে যে কোনও বদলের মধ্যে অবশ্যই গাজার 'সম্পূর্ণ নিরস্ত্রীকরণ' হতে হবে এবং হামাসকে অপসারণ করতে হবে। ২০০৭ সাল থেকে এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে হামাস।

Prime Minister Benjamin Netanyahu and Defense Minister Israel Katz have instructed the IDF to take strong action against the Hamas terrorist organization in the Gaza Strip.

— Prime Minister of Israel (@IsraeliPM)

গত সপ্তাহে হামাস জানায় যে, তারা আমেরিকান-ইজরায়েলি সৈনিক এডান আলেকজান্ডার এবং চারজন বন্দির মৃতদেহ হস্তান্তর করবে যদি ইজরায়েল চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়।

গাজা যুদ্ধবিরতির প্রাথমিক পর্যায়ে প্রায় ১,৮০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন ইজরায়েলি বন্দিদের মুক্তি দিয়েছে, যার মধ্যে পাঁচটি মৃতদেহ রয়েছে। এখনও প্রায় ৫৯ জনকে বন্দি করে রেখেছে হামাস।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইজরায়েলে হামলা করে প্রায় ১,২০০ মানুষকে হত্যা করে, ২৫১ জনকে বন্দি করে। এই আক্রমণের বদলা নিতে ইজরায়েল যে প্রতিশোধমূলক হামলা শুরু করে, তাতে এখনও পর্যন্ত ৪৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১.১২ লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।