জংলা পাহাড়ে অধিষ্ঠিত দেবতা! অবাক করবে জঙ্গলমহলের বিখ্যাত পাহাড় পুজোর ইতিহাস

Jangalmahal Pahar Puja: বহু বছর আগে এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি ,গরামথান বা গ্রাম রক্ষার দেবতা সমস্ত কিছুই ভেসে গিয়েছিল।

inscript
২ মিনিট
জংলা পাহাড়ে অধিষ্ঠিত দেবতা! অবাক করবে জঙ্গলমহলের বিখ্যাত পাহাড় পুজোর ইতিহাস

প্রকৃতি তো আরাধ্যই। এককালে প্রাকৃতিক শক্তিকে ভয় পেয়ে পুজো শুরু করেছিল মানুষ। তারপর কালে কালে প্রকৃতির এমন দুর্দশা ঘটাল সেই মানুষই যে এখন পুজো করতে হচ্ছে প্রকৃতিকে বাঁচাতে। নদী হোক, ক্ষেত হোক, বর্ষণ হোক, পুজো করার রীতি প্রাচীন। চিন ও জাপানে পাহাড় পুজোর চল রয়েছে প্রাচীন কাল থেকেই। আসলে বৌদ্ধধর্মে পাহাড়ের বিশেষ গুরুত্ব আছেই। ফলে আগ্নেয়গিরি হোক বাসবুজে ঢাকা পাহাড়, মানুষ চিন ও জাপানের মানুষ পাহাড়কে দেবতা জ্ঞানেই পুজো করে। এরাজ্যেও পাহাড় পুজোর রীতি রয়েছে। রীতি প্রচলিত সেই মানুষদের মধ্যেই যাদের কাছে পাহাড় স্রেফ পর্যটন নয়, পাহাড় জীবন, প্রতিকূলতা যাপন। পাহাড় তাঁদের আশ্রয়, রক্ষাকর্তা, রুজি-রুটিও। তাই প্রতিবছর আষাঢ় মাসে পাহাড়পুজো হয় জঙ্গলমহলে।

আষাঢ় মাসের তৃতীয় শনিবার বেলপাহাড়ির কানাইসোর পাহাড়টিকে পুজো করা হয়। হাজার হাজার মানুষ সেই পুজো দেখতে ভিড় করেন। ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় কানাইসোর পাহাড়টি অবস্থিত। আষাঢ়ের তৃতীয় শনিবার থেকে তিন ধরে মেলাও চলে এখানে। পাহাড় পুজোয় শুধু এই বাংলা নয়, সীমান্তবর্তী ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার মানুষও যোগ দেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মিশর নয়! ২৫,০০০ বছর ধরে এই পাহাড়ের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে বিশ্বের প্রাচীনতম পিরামিড?

World’s Oldest Pyramid: যাকে এতকাল পাহাড় ভাবা হতো, তা কয়েক সহস্রাব্দে মানুষের হাতে নির্মিত পিরামিড!

সবুজে ঘেরা জঙ্গলমহলের ঝাড়গ্রামে এক প্রান্তে রয়েছে একাধিক ছোট বড় পাহাড়। বেশ কিছু বছর যাবৎ বাঙালির অন্যতম পছন্দের 'উইকেন্ড ডেস্টিনেশন' হয়ে উঠেছে ঝাড়গ্রাম। পাহাড় পুজোকে কেন্দ্র করেও পর্যটকদের ভিড় বাড়ছে এই এলাকায়। ঝাড়গ্রামের বেলপাহাড়ি সীমান্তবর্তী এলাকায় গাড়রাসিনি, খড়িডুংরি সহ যে সমস্ত পাহাড় পুজো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পুজো কানাইসোর পাহাড় পুজোটিই। স্থানীয় সূত্র বলছে, কানাইসোর পাহাড় পুজো বহু প্রাচীন। মূলত এখানকার আদি বাসিন্দারা চাষবাসের আগে প্রকৃতিকে সন্তুষ্ট করতে এই পাহাড়টির পুজো করে থাকেন। বিশ্বাস, পাহাড় পুজো করলে চাষ ভালো হবে। অতিবৃষ্টিতে কেউ বানভাসি হবে না। হড়পা বান হবে না। তাই চাষ শুরু করার আগে কৃষিজীবি মানুষ পাহাড়ে পুজো দেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সস্তায় বিশ্বদর্শন! এক যাত্রাতেই মিটবে পাহাড়-জঙ্গল-সমুদ্রের স্বাদ

Weekend trip to Odisha: পাহাড় পছন্দ, তা-ও পাবেন। সমুদ্রের নীল জল টানে? হাতের কাছে রয়েছে সেই নীলে পা ডোবানোর সুযোগও। পাশাপাশি জঙ্গলের বুনো গন্ধ চাইলে, তা-ও মিলবে এক ঠিকানায়।

বহু বছর আগে এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি ,গরামথান বা গ্রাম রক্ষার দেবতা সমস্ত কিছুই ভেসে গিয়েছিল। পাহাড়ের পার্শ্ববর্তী ঢেঙাম গ্রামের বাসিন্দারা সেই সময় কাছের অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে সভা করে গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড়ে প্রতিষ্ঠিত করেন। বহু প্রাচীন সময় থেকেই এই পাহাড়ে ঢেঙাম গ্রামের মাহালি সম্প্রদায় পুজারি হিসেবে রয়েছেন। অন্যান্য গরামথানের মতো পোড়া মাটির হাতি, ঘোড়ার মূর্তি উপবিষ্ট করে পুজো করা হয়। পুজোয় একাধিক উপাচারও মানা হয়।। পাহাড় পুজোর মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি সমস্ত রকমের বাদ্যযন্ত্র ও কৃষি কাজের নানান সামগ্রীও পাওয়া যায়।

প্রকৃতিকে সন্তুষ্ট করতে শুরু হয়েছিল এই পুজো, তবে পরম্পরা মেনে প্রতিবছর বৃষ্টির শুরুতে বেশ আড়ম্বর সহকারে এই পুজো এখন এলাকার বৈশিষ্ট্য হয়ে উঠেছে। গ্রামীণ এই পাহাড়ি এলাকায় সর্বশ্রেষ্ঠ পরব এটিই। দেবতাজ্ঞানে পাহাড়কে পুজো করে আসলে যে বিশ্বাসের গাথা তৈরি হয়, তা কিছুটা হলেও মানুষেরই আগ্রাসন থেকে বাঁচিয়ে রাখে প্রকৃতিকে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ স্বাভাবিক কারণেই রক্ষা পায় এখন, তবে বিশ্বাসে মানুষের চেয়েও বেশি রক্ষা পায় এই জংলি পাহাড়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।