সুপ্রিম কোর্টের রায় আদৌ 'স্বচ্ছ'? ফের যে ধাক্কা খেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়...

Justice Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, রাত্রি ১২.১৫ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টেই থাকবেন। তাঁর দাবি, স্বচ্ছ্বতার স্বার্থেই ওই তর্জমার প্রতিলিপি দেখতে চান তিনি।

inscript
২ মিনিট
সুপ্রিম কোর্টের রায় আদৌ 'স্বচ্ছ'? ফের যে ধাক্কা খেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়...

সব মামলা নয়, দু'টি মামলাতে রায়দানের অধিকারই চলে গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের লিখিত রায় অনুযায়ী, দু'টি মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর জন্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে নির্দেশ দেওয়া হয়েছে। তারই মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ সাক্ষাৎকারের তর্জমার কাগজ চেয়ে যে নির্দেশ দেন, তার উপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। শুক্রবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করা হয়।

শুক্রবার সকালে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলাটি সরিয়ে ফেলতে হবে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমকে এই বিষয়ে নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট। এই রায়ের পরই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয় নির্দেশ দেন, তিনি টেলিভিশন চ্যানেলে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটির তর্জমা করে যে প্রতিলিপিটি সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে সেই কাগজ শুক্রবারই মধ্যরাত্রির মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পাঠাতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট। জরুরি ভিত্তিতে দেশের শীর্ষ আদালতে শুনানি হয়। সুপ্রিম কোর্টের এই শুনানিতে বিচারপতি বোপান্না এবং বিচারপতি কোহলি মন্তব্য করেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তা সঠিক নয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ের কপি অবিলম্বে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠিয়ে দিতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে?

Justice Abhijit Gangopadhyay removed : টালমাটাল পরিস্থিতিতে যখন ক্রমেই অন্ধকার ঘনিয়ে আসছে ঠিক তখনই যেন নতুন আলোর পথযাত্রী হিসেবে এলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাহলে এবার কী হবে আন্দোলনকারীদের?

শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গ জুড়ে শোরগোল পড়ে যায়। সুপ্রিম কোর্ট নিজের লিখিত নির্দেশে জানিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে যে নিয়োগ মামলা সরিয়ে নেওয়া হয়েছে, তাতে বিচার প্রক্রিয়ায় যে কোনও প্রভাব পড়বে না। শুধুমাত্র একটি নিয়োগ মামলার বিচারপতিই পরিবর্তন হচ্ছে। বাকি কোনও পরিবর্তনই ঘটানো হচ্ছে না। শুক্রবার সন্ধেয় সুপ্রিম কোর্টের রায়ের কপিতে দেখা যায়, মোট দু'টি মামলা শোনার অধিকার হারিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম সৌমেন নন্দী ও অন্যরা, অপরটি কুন্তল ঘোষ বনাম পশ্চিমবঙ্গ সরকার।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তাঁর সাক্ষাৎকারের অনুবাদের যে প্রতিলিপি সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন, তা তিনি দেখতে চান। সেই কপি দেখার জন্য রাত্রি ১২.১৫ পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টেই থাকবেন। তাঁর দাবি, স্বচ্ছ্বতার স্বার্থেই ওই তর্জমার প্রতিলিপি দেখতে চান তিনি। কিন্তু সুপ্রিম কোর্টে কোনও মান্যতাই পায়নি তাঁর নির্দেশ।

এর আগে বহুবারই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য ও রায় ঘোষণার জেরে একদিকে সমালচিত, অন্যদিকে প্রশংসিত হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ ওঠে একটি মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'দোষী প্রমাণের' চেষ্টা করছেন অভিজিৎ। কোনও বিচারপতিই রায়দানের বিষয় নিয়ে টেলিভিশন চ্যানেলে মন্তব্য করতে পারেন না, অথচ তাই করেছেন অভিজিৎ। ফলে আইনের নিয়মে তিনি ওই মামলা শোনা বা রায়দানের অধিকারই হারিয়েছেন। শাসক দল তৃণমূলের দাবি, বিচারকের আসনের অপব্যবহার করে নিজস্ব রাজনৈতিক ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন অভিজিৎ। সেই জায়গাটি সমূলে উৎপাটিত করেছে সুপ্রিম আদালত।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?