শাসকের উল্লাসের বলি! ৯ বছরের তামান্নার মৃত্যু ভুলতে কতক্ষণ নেবে পশ্চিমবাংলা?

Kaliganj Tamanna Khatun: কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা শেষ হওয়ার আগেই নাকি স্পষ্ট হয়ে গিয়েছিল যে, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। তাই বিজয়োল্লাস তো জায়েজ!

inscript
৩ মিনিট
শাসকের উল্লাসের বলি! ৯ বছরের তামান্নার মৃত্যু ভুলতে কতক্ষণ নেবে পশ্চিমবাংলা?

রাজায় রাজায় যুদ্ধ করলেই যে উলুখাগড়াদের মরণ হয় তা নয়। রাজা ও তার নানাস্তরের পারিষদরা যদি প্রচণ্ড আনন্দে উন্মত্তের মতো উৎসবে মাতে, তাহলেও বলির তালিকায় নাম ওঠে উলুখাগড়াদেরই। সে ৮০ বছরের প্রাচীন প্রজা হোক বা চতুর্থ শ্রেণির ছোট্ট ছাত্রী। রাজ্যের শাসক তৃণমূল বিজয় উল্লাসে মেতেছিল। কালীগঞ্জে উপনির্বাচন হয়ে গিয়েছে। তখনও ভোট গণনা কিন্তু হয়নি। অর্থাৎ কে জিতবে গণতান্ত্রিক হিসেবমতো তা অজানাই থাকার কথা। তবু, শাসক তো অন্তর্যামীরই রূপ! তাই আগেভাবেই নিশ্চিত জয়ের আনন্দে বিজয়োল্লাস। রাজার জয়ে বোমা ফাটবে, গুলি চলবে আর সেই বোমার আঘাতে মৃত্যু হবে সেই প্রজার, যে ভোট দেওয়ার বয়সেও পৌঁছয়নি। নিরীহ বালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী, ৯ বছরের তামান্না খাতুন শাসকের জয়ের 'কোল্যাটেরাল ড্যামেজ' হয়েই বিদায় নেবে পৃথিবী থেকে, বড় বড় দেশে এমন ছোট ছোট ঘটনা হয়েই থাকে।

পুলিশ বলেছে, "যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ছাড়া হবে না। এই মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের খোঁজে চলছে তল্লাশি"। শাসকের অধীনে থাকা রাজ্য পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, “'কৃষ্ণনগর জেলা পুলিশের কালীগঞ্জ পুলিশ স্টেশন এলাকায়, একটি বিস্ফোরণে এক বালিকার মৃত্যু হয়েছে। এই ঘটনার পিছনে যে দুষ্কৃতীরা রয়েছে, তাদের ধরতে আমরা কোনও ত্রুটি রাখব না। অভিযুক্তদের খোঁজে জোরকদমে তল্লাশি চলছে।" মুখ্যমন্ত্রী লিখেছেন, "কৃষ্ণনগর পুলিশ জেলার বারোচাঁদগড়ে বিস্ফোরণে একটি বাচ্চা মেয়ের মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত এবং গভীর শোকাহত। এই দুঃখের দিনে পরিবারের প্রতি আমার সমবেদনা। যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ও আইনি ব্যবস্থা নেবে পুলিশ।"

Today, a 13 year old girl succumbed to her injuries sustained from an explosion in Kaliganj PS area of Krishnanagar police district. We shall spare no stones unturned to nab the culprits who were behind the incident. Raids are on in full swing to arrest those responsible for this…

— West Bengal Police (@WBPolice)

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুলিশ তো হাতের পুতুল! শঙ্খ ঘোষকেও কটূক্তি করতে ছাড়েননি মমতার স্নেহধন্য কেষ্ট

Anubrata Mondal: সেখানে গিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘একটা পাগল উপাচার্য। বিশ্বভারতীতে কোনও দিন রাজনীতি হয় না। আমরা ইন্দিরা গান্ধীকে দেখেছি, রাজীব গান্ধীকে দেখেছি। তাঁরা সভা করতে এলে ওখানে হেলিকপ্টার নামাতেন না। ওঁর এত দুঃসাহস মানছে না বাংলার মানুষ।’’

জানা গিয়েছে, তামান্নার মৃত্যুর ঘটনায় চার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ। সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা শেষ হওয়ার আগেই নাকি স্পষ্ট হয়ে গিয়েছিল যে, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। তাই বিজয়োল্লাস তো জায়েজ! অভিযোগ, বিজয়মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। একটি সকেট বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির পড়ুয়া, বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রামের বাসিন্দা তামান্না খাতুনের।

I am shocked and deeply saddened at the death of a young girl in an explosion at Barochandgar in Krishnanagar police district. My prayers and thoughts are with the family in their hour of grief.

Police shall take strong and decisive legal action against the culprits at the…

— Mamata Banerjee (@MamataOfficial)

তামান্নার দোষ? আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যাচ্ছে, তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলেছেন, ‘‘আমি দেখেছি কারা বোমা ছুড়েছে। আমরা সিপিএম করি। ওদের নাম না-জানলেও সকলের মুখ চেনা, সবাই তৃণমূল করে।’’ এরপরের ঘটনা সকলেরই মোটামুটি জানা। কয়েকদিন সমস্ত সংবাদমাধ্যমে উত্তপ্ত আলোচনা হবে, সমস্ত দলই নানা ইতিহাস টেনে সমস্ত দলের মুণ্ডপাত করবে। সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটিও চলবে। কালীগঞ্জ নিজস্ব ছন্দে ফিরে যাবে। চার অভিযুক্ত এবং অভিযুক্তদের মদত দেওয়া নেতাদের কী হবে, তা সংবাদে আর শিরোনামে আসবে না, বিস্মৃতির অন্তরালে চলে যাবে একটি শিশুমৃত্যু ও শাসকের উল্লাস। চলে আসবে আগামী নির্বাচন, বোমা মজুত হবে। পুলিশের কাছে সেসবের কোনও খবরই থাকবে না। শুকনো সহানুভূতি নিয়ে তামান্নাদের মতো অজস্র পরিবার কোনও বিচার না পাওয়াকে 'কপাল' মেনে কাটিয়ে দেবে অনন্ত ক্যালেন্ডার বর্ষ।

উল্লেখ্য, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল। গতবারের বিধানসভা নির্বাচনের থেকেও ভোটের মার্জিন বেড়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে জয়ী হয়েছিলেন নাসিরুদ্দিন (লাল) আহমেদ। তাঁর মৃত্যু হওয়াতেই উপনির্বাচনের আয়োজন। উপনির্বাচনে ৪৯,৭৫৫ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী তথা নাসিরুদ্দিনের কন্যা আলিফা। শাসক সম্ভবত এই জয়ের আভাস আগেই পেয়ে গেছিল, তাই চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই বিজয়োল্লাস চালানোর অনুমতি মিলেছিল, তাতে ৯ বছরের ছোট্ট শিশু মারা গেল! তামান্না বোমায় ভয় পেত, আওয়াজে ভয় পেত। কিন্তু বিজয়ের উল্লাসের কবেই বা শিশুর ভয়ের থেকে সংবেদনশীল দূরত্ব বজায় রেখেছে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।