বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ডাক পেলেন না ৮৩-র নায়ক কপিল দেব

ICC World Cup Final, Kapil Dev: এত তারার ভিড়ে নেই সেই মানুষটিই, যার হাত ধরে একদিন বিশ্বকাপের দুনিয়ায় উত্থান হয়েছিল ভারতের, সেই কপিল দেবই উপেক্ষিত ২০২৩-এর ফাইনাল ম্যাচে।

Sohini Das
২ মিনিট
বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ডাক পেলেন না ৮৩-র নায়ক কপিল দেব

আইসিসি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ২০১১-য় এসেছিল শেষবার জয়। তার পর এই চতুর্থবার বিশ্বকাপ ফাইনালে ভারত। স্বাভাবিক ভাবেই দেশ কাবু বিশ্বকাপ ফাইনাল জ্বরে। এদিকে সেই ফাইনাল ম্যাচেই ডাক পেলেন না ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি, ১৯৮৩ বিশ্বকাপ জয়ের নায়ক কপিল দেব। ঘটনার কথা জানিয়েছেন কপিল নিজেই। ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, "ওরা আমায় ডাকেনি। আমিও যাইনি। আমি চেয়েছিলাম ১৯৮৩ বিশ্বকাপ বিজয়ী দলের সব সদস্যকে আমন্ত্রণ জানানো হোক।"

রবিবার সকাল থেকেই আলাদা উন্মাদনা দেশের আনাচে-কানাচে। বিশ্বকাপ ফাইনাল বলে কথা। কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যেন রবিবার চাঁদের হাট। বিনোদন দুনিয়া থেকে খেলার দুনিয়ার তাবড় মানুষজন জড়ো হয়েছেন খেলা দেখতে। সপরিবার শাহরুখ খান থেকে দীপিকা-রণবীর থেকে শুরু করে প্রকাশ পাডুকোণ, দক্ষিণী তারকা নাগার্জুনা থেকে শুরু করে কে নেই! তবে এত তারার ভিড়ে নেই সেই মানুষটিই, যার হাত ধরে একদিন বিশ্বকাপের দুনিয়ায় উত্থান হয়েছিল ভারতের, সেই কপিল দেবই উপেক্ষিত ২০২৩-এর ফাইনাল ম্যাচে। বিসিসিআইয়ের তরফ থেকে আমন্ত্রণ পেলেন না প্রবাদপ্রতিম এই ক্রিকেট ব্যক্তিত্ব। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় হতবাক গোটা ক্রিকেটমহল।

প্রায় ১২ বছর পরে ভারতে ফের ওডিআই বিশ্বকাপ। তার উপর পরে এত বছর পরে ফাইনালে ভারত। উল্টোদিকে অস্ট্রেলিয়ার মতো পাঁচ বারের বিশ্বকাপ জয়ী দল। স্বাভাবিক ভাবেই জল্পনা তুঙ্গে। সেই বিশ্বকাপকে ঢেলে সাজিয়েছে বিসিসিআই। গান, নাচ, এয়ার শো- কী ছিল না সকাল থেকে। রবিবারের ফাইনাল ম্যাচে বিশ্বজয়ী সমস্ত অধিনায়ককেই আমন্ত্রণের চিঠি পাঠিয়েছে আইসিসি। তবে সূত্রের খবর, বিসিসিআই বা আইসিসি কারওর তরফেই কোনও আমন্ত্রণ পাননি কপিল দেব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চরম মুহূর্তে কেন ব্যর্থ রোহিত শর্মা, বিরাট কোহলিরা?

World Cup Final India Vs Australia : কে এল রাহুল প্রথম থেকেই এতটাই স্লো খেলছিলেন যে তিনি নামার পরে ভারতের রান রেট একেবারে তলানিতে ঠেকে যায়।

ভারতবর্ষের ক্রিকেটের চেহারাটাই একেবারে বদলে দিয়েছিল ১৯৮৩’র সেই বিশ্বকাপ। সেই জয়ের নেপথ্যে ছিলেন হরিয়ানা হ্যারিকেন। ভারতের কাছে ৮৩’র বিশ্বকাপ রূপকথার মতোই। ভারতকে সেই জয় এনে দিয়েছিলেন কপিল। আজ এক যুগ পর ভারতের সামনে ফের বিশ্বকাপের হাতছানি। তবে মাঠে নেই সেই নেপথ্যনায়ক কপিল দেব! স্বাভাবিক ভাবেই যা মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দ্রাবিড় শিখিয়েছেন: যত্ন করে হারতে শেখাটাও জরুরি

World Cup Cricket 2023: খুব মনে পড়ে দ্রাবিড়ের সেই ব্র্যাডম্যান ওরেশনে বলা কথাগুলো। বলেছিলেন, ‘লার্ন টু ফেল ওয়েল’।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। স্বাভাবিক ভাবেই অভিমান ঝরে পড়েছে কপিল দেবের গলায়। যদিও অভিভাবকসুলভ উদারতায় বিসিসিআইয়ের ভুল ঢাকারও চেষ্টা করেছেন তিনি। যদিও জানিয়েছেন, এতে তেমন কোনও জটিলতা নেই। তাঁকে ডাকা হয়নি। তাই তিনি আমেদাবাদমুখো হননি।

কপিল দেব আমন্ত্রণ না পেলেও রবিবার ফাইনালের ম্যাচে হাজির হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি থেকে শুরু করে সৌরভ সকলেই। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় আদৌ বিসিসিআইয়ের আমন্ত্র পেয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। মাঠে রয়েছেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট জয় শাহও। প্রশ্ন উঠেছে, খুব কি কঠিন কিছু ছিল ৮৩-র বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়াকে আমন্ত্রণ জানানো ফাইনাল ম্যাচে? কপিল দেবের গলায় ধরা পড়েছে হতাশা, এত আয়োজনের মধ্যে হয়তো ভুলে গিয়েছেন আয়োজকেরা? ইতিহাস বিস্মৃত জাতি হিসেবে বাঙালির নামডাক রয়েছে। তবে সেই রোগ ধরল গোটা দেশেরই? প্রশ্ন গোটা ক্রিকেটপ্রেমীমহলের।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?