বাচ্চা চাই! কেঁদেকেটে একশা উত্তর কোরিয়ার একনায়ক কিম

Kim Jong Un: যে হৃদয়কে তুলনা করা হয় হিটলার কংবা মুসোলিনির মতো স্বৈরাচারীর সঙ্গে, হঠাৎ কেন আর্দ্র হয়ে উঠল সেই কিমের হৃদয়। কেন জনসমক্ষে কাঁদলেন তিনি?

Sohini Das
৩ মিনিট
বাচ্চা চাই! কেঁদেকেটে একশা উত্তর কোরিয়ার একনায়ক কিম

তাঁর ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। গোটা বিশ্বের সমস্ত দেশনায়ক বা একনায়কের চেয়েও যেন তিনি ভয়ঙ্কর। তাঁকে ডরায় না এমন রাষ্ট্র বা রাষ্ট্রনেতা বিরল। অথচ গোলগাল মানুশষটাকে দেখলে কে বলবে তাঁর ভিতরেই লুকিয়ে রয়েছে এক দোর্দণ্ডপ্রতাপ শাসক-মন। কথা বলছি উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনকে নিয়ে। কিম এবং উত্তর কোরিয়া, তাবড় বিশ্বের কাছেই এক ত্রাসের নাম। প্রায়শই শোনা যায় রাজদ্রোহীকে তিনি উড়িয়ে দিয়েছেন গুলিতে। সে দেশে জেলে যাওয়ার রাস্তা থাকলেও, বেরোনোর রাস্তা নেই। এমনটাই বলে থাকেন নিন্দুকেরা। এমনকী শত্রুকে পিরানহা ঠাসা জলাশয়ে ফেলে দিতেও কাঁপে না যার বুক, সেই কিমের চোখে নাকি জল! উত্তর কোরিয়ার একটি অনুষ্ঠানে বসে ভরা সভায় কেঁদে ফেলেন উত্তর কোরিয়ার শাসক কিম।

এমন আশ্চর্য ঘটনায় চমকে উঠেছে গোটা বিশ্ব। কিমের আবেগ আর পশ্চিমদিকে সূর্য ওঠা, অনেকটা একই রকম। এতগুলো বছরে তাঁর চোখে জল তো দূরের, তাঁকে নরম হতেই দেখেননি কেউ কখনও। ফলে দেশের ভিতরে বাইরে সকলেই ভয়ে কাঁটা কিমের। সম্প্রতি উত্তর কোরিয়ায় হয়ে গেল মাতৃদিবস। সেই মাতৃদিবসের একটি অনুষ্ঠানে দেশের মহিলাদের সামনে বসে কেঁদে ফেললেন সেই কিম। চোখের জল বাঁধ মানছে না। কোনওমতে রুমাল দিয়ে চোখ মুছে তবু বক্তৃতা চালিয়ে যাচ্ছেন স্বৈরাচারী শাসক। যা দেখে চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে অনুষ্ঠানে আগত সমস্ত অতিথির। স্বাভাবিক ভাবেই নেটবিশ্বে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। যা দেখে ভ্রূ কুঁচকেছে গোটা দুনিয়াই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বয়স দশ, যেভাবে উত্তরসূরীকে তিলে তিলে গড়ছেন কিম জং

North Korea Kim Jon : মেয়ের নামে নাম রাখলেই নিষেধাজ্ঞা জারি, যে কারণে নর্থ কোরিয়ায় এই নিয়ম চালু করলেন কিম জং

NEW: North Korean dictator Kim Jong Un starts crying as he begs North Koreans to have more babies.

North Korean birth rates are about to skyrocket 📈

The incident happened at the National Mothers Meeting hosted by the dictator who started dabbing his eyes in an effort to get…

— Collin Rugg (@CollinRugg)

  • আপনার জন্য আরও কিছু লেখা
করোনা নেই, তবুও উত্তর কোরিয়ায় লকডাউন! কারণ শুনলে হেসে গড়িয়ে পড়বেন আপনিও

Kim Jong Un North Korea Lockdown : সম্প্রতি সেই কিম জং উনের কাণ্ডকারখানা ফের একবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এল।

না, গোপন কান্না সে নয়। এমনকী চোখের জল লুকানোর কোনও চেষ্টাই ছিল না তাঁর। বরং প্রকাশ্যেই দেশের মহিলাদের সামনে নিজের আবেগ এনে রেখেছেন কিম। না, প্রাথমিক ভাবে অবশ্য আঙুল দিয়ে চোখের জল মুছে ফেলার চেষ্টা তিনি করেছিলেন। কিন্তু বাঁধ মানেনি সেই স্রোত। শেষ পর্যন্ত বাধ্য হন রুমালের সাহায্য় নিতে। মুখ নামিয়ে চোখ মুছে নেন তিনি। কিন্তু কিমের হলটা কী? যে হৃদয়কে তুলনা করা হয় হিটলার কংবা মুসোলিনির মতো স্বৈরাচারীর সঙ্গে, হঠাৎ কেন আর্দ্র হয়ে উঠল সেই কিমের হৃদয়। কেন জনসমক্ষে কাঁদলেন তিনি?

কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশন সূত্রে জানা গিয়েছে, কোরিয়ার মা-দের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। পিয়ংইয়ঙে সে বৈঠক ডাকেন স্বৈরাচারী স্বয়ং। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, যে দেশনায়ক ব্যস্ত মুহূমুহু অস্ত্র পরীক্ষা আর নিজের আঙুলের ডগায় দেশকে নাচাকতে, তাঁর হঠাৎ দেশের মহিলাদের প্রয়োজন হল কেন। আর এরপরেই জানা গেল আসল কথাটি। উত্তর কোরিয়ায় জন্মহার নাকি কমতে কমতে তলানিতে ঠেকেছে। যা নিয়ে নাকি বেজায় চিন্তিত কিম। এই বিপদে তাঁকে উদ্ধার করতে পারে দেশের মেয়েরাই। তাই তাঁদের ঘটা করে ডেকে আনা। সেখানে উত্তর কোরিয়ার মায়েদের কাছে আরও সন্তান প্রসবের আর্জি জানান কিম। জানান, দেশের জন্মহার বৃদ্ধিতে সাহায্য় করতে পারেন কেবল মায়েরাই। দেশের জাতীয় শক্তিকে শক্তিশালী করার ক্ষেত্রেও যে একমাত্র ভরসা তাঁরাই, এ কথাও জানান কিম। এরপরেই আবেগে সিক্ত হয়ে দেশনায়ক জানান, তিনি যখনই সমস্যায় পড়েন, তখনই তাঁর প্রথম মনে পড়ে মায়েদের কথা।

গত এক বছরে উত্তর কোরিয়ায় জন্মের হার তলানিতে এসে ঠেকেছে। মাত্র ১.৮ শতাংশ জন্মহার নিয়ে কাজেই উদ্বেগে সে দেশের সরকার। আপাতত উত্তর কোরিয়ার জনসংখ্যা আড়াই কোটির কাছাকাছি। এ ভাবে চলতে থাকলে অচিরেই বাসিন্দাহীন হয়ে পড়বে দেশটি। দীর্ঘদিন খাদ্যাভাবের মধ্যে গিয়েছে উত্তর কোরিয়া। তার উপর কিমের মতো স্বৈরাচারী শাসকের হাতে পড়ে তাদের জীবন ওষ্ঠাগত। পান থেকে চুণ খসলেই মেলে কঠিনতর শাস্তি। এমনকী বাদবাদি দেশগুলির মতো খোলামেলা মেশা বা বাইরের পৃথিবীতে যাওয়ার অনুমতিও নেই উত্তর কোরিয়ার বাসিন্দাদের। সে কারণেই কি এমন কঠিন দেশে নতুন শিশুদের আনতে অনিহাবোধ করছেন দেশের মানুষ! কেন কমে যাচ্ছে কোরিয়ার জনসংখ্যা প্রতিনিয়ত! যা বজায় রাখতে জনসমক্ষে কাঁদতে হল স্বৈরাচারী রাষ্ট্রনায়ক কিম জং উনকে।

যদিও সমালোচকদের কেউ কেউ বলছেন, এ সবই সাজানো। পাথরহৃদয় কিমের চোখের জল আসলে কুমিরের কান্না ছাড়া আর কিছুই নয়। জনসংখ্যা বাড়াতে উত্তর কোরিয়া সরকারের তরফে ইতিমধ্যেই নানা প্রকল্পের ঘোষণা করা হয়েছে। তিন বা তার বেশি সন্তান থাকলে, বাড়িভাড়া মকুব, বিনামূল্যে খাবার ও ওষুধ সরবরাহের মতো একাধিক প্রতিশ্রুতি ব্যবহার করা হয়েছে। তবে সেসব কোনও কিছুই কাজ না হওয়ায় শেষপর্যন্ত আস্তিন থেকে চোখের জলের ব্রহ্মাস্ত্রটি ব্যবহার করলেন উত্তর কোরিয়ার এই স্বৈরাচারী শাসক।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।