মাত্র একঘন্টায় কলকাতা টু মালদা! নতুন বিমান বন্দর তৈরি নিয়ে যে জল্পনা উস্কে দিল এই সংস্থা

Malda Airport : কোচবিহারের পর এবার মালদা, আকাশপথে হুস করে কলকাতা যাওয়া হবে আরও সহজ। ভাড়া থেকে শুরু করে সময়, জানুন বিস্তারিত...

inscript
২ মিনিট
মাত্র একঘন্টায় কলকাতা টু মালদা! নতুন বিমান বন্দর তৈরি নিয়ে যে জল্পনা উস্কে দিল এই সংস্থা

কম বেশি সাত ঘণ্টার পথ যাওয়া যাবে মাত্র একঘন্টায়। শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি হওয়ার পথে এবার এই রাজ্যে কুচবিহারের পর ফের নতুন বিমান বন্দর পেতে চলেছে উত্তরের আরও একটি জেলা। বেশ কিছুদিন ধরেই মালদায় নতুন বিমান বন্দর তৈরি নিয়ে তোড়জোড় তুঙ্গে, এবার সেই ব্যস্ততাকেই আরও খানিকটা উসকে দিল একটি বেসরকারি বিমান সংস্থা। সম্প্রতি তারা মালদার ওই নির্দিষ্ট অঞ্চল ঘুরে সমীক্ষা করে এখানে বিমান চলাচলের ক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করেছে। এই সংস্থার বক্তব্যের সূত্র ধরেই ফের আশায় বুক বাঁধছে রাজ্যবাসী।

মালদায় বিমানবন্দর তৈরির প্রস্তুতি অবশ্য শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। ইতিমধ্যে বেশ কয়েকবার এসে কেন্দ্রীয় কমিটি পরিদর্শনও করে গিয়েছে এই অঞ্চল। তৈরি হয়ে গিয়েছে ১০৯৯ মিটার লম্বা রানওয়ে। যদিও এর পরবর্তী পদক্ষেপ নিয়ে সরকারের তরফে কোনরকম সদুত্তর মেলেনি এতদিন। যতবারই এ বিষয়ে প্রশ্ন উঠেছে ততবারই বলা হয়েছে যে, পরিকাঠামোগত দিক থেকে এখনো বেশ কিছু সমস্যা রয়েছে মালদা থেকে কলকাতা রুটে বিমান চলাচলের ক্ষেত্রে। বলা হয়েছে, অত ছোট রানওয়েতে বড় বিমান নামানো সম্ভব নয়। ৪৫ থেকে ৬০ আসনের বিমান ওড়াতে আরও বড় রানওয়ে দরকার। তাই বিমান বন্দর চালু করা নিয়ে সমস্যায় পড়েছিল সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবশেষে সামনে এল দিনক্ষণ! কবে থেকে নিয়মিত যাত্রী নিয়ে ছুটবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস?

Howrah Puri Vande Bharat Express : অবশেষে জল্পনার ইতি, পুরী-হাওড়া বন্দে ভারতের যাত্রা শুরু হবে কবে থেকে?

এদিকে চলতি বছরের শুরুতেই কোচবিহার বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়। এবার মালদা থেকেও হবে বিমান চলাচল। শীঘ্রই মালদা বিমানবন্দর থেকে কলকাতা পর্যন্ত ছোট্ট রুটে ৯ আসনের ছোট বিমানের পরিষেবা শুরু হতে পারে বলে দাবি ওই সংস্থার। সংস্থাটি যদিও এখনই চূড়ান্ত করে কিছুই জানায়নি। তবে জানা গিয়েছে, মালদা থেকে কলকাতা রুটে যাতায়াতের জন্য সময় লাগবে কম বেশি এক ঘন্টার কাছাকাছি এবং মালদা টু কলকাতা বিমানের সরাসরি ভাড়া হতে পারে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার আশেপাশে।

অন্যদিকে মালদা বিমানবন্দরের তরফে জানানো হয়েছে বহুদিন ধরেই এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে আর্জি জানানো হচ্ছে পাশাপাশি আরো লম্বা রান হয়ে তৈরির জন্য জমি অধিগ্রহণ এর প্রক্রিয়া শুরু করার কথা ভাবা হয়েছে ইতিমধ্যেই। তবে এতদিন পর্যন্ত এর কোন বিষয়েই কোন রকম ইতিবাচক ফল মেলেনি। কিন্তু এই বেসরকারি সংস্থা নতুন করে আগ্রহ দেখানোয় মালদা বিমান বন্দরে বিমান চলাচল নিয়ে ফের একবার আশার আলো দেখছেন দুই বঙ্গের মানুষই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।