ক্যানসারযোদ্ধাকে হারিয়ে পারবেন ভারতকে পদক এনে দিতে? ব্যাডমিন্টনে আশার নয়া নাম লক্ষ্য সেন

Paris Olympics 2024: এই প্রথম বার অলিম্পিকের মঞ্চে লক্ষ্য। বৃহস্পতিবার এইচ এস প্রণয়কে ২১-১২, ২১-৬-এ উড়িয়ে দিয়েছেন তিনি। তার আগের ম্যাচেই হারিয়েছেন ইমল্যান্ড চ্যাম্পিয়ন জোনাটন ক্রিস্টিকে।

Sohini Das
২ মিনিট
ক্যানসারযোদ্ধাকে হারিয়ে পারবেন ভারতকে পদক এনে দিতে? ব্যাডমিন্টনে আশার নয়া নাম লক্ষ্য সেন

অলিম্পিকের ময়দানে তিনি নেমেছিলেন অ-বাছাই হিসেবে। তাতে কী? নিজের যোগ্যতায় তারপর জায়গা করে নিয়েছেন তরুণ এই মুখ। আপাতত গোটা দেশের কাছেই আশার আলো উত্তরাখণ্ড আলমোরার ছেলে লক্ষ্য সেন। শুক্রবার ভারতীয় প্রতিদ্বন্দ্বী এইচএস প্রণয়কে হারিয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন বছর বাইশের এই যুবক। সামনে আর মাত্র দুটো ম্যাচ। যেখানে জিততে পারলেই ভারতের ঝুলিতে আসতে চলেছে আরও একটি পদক।

এই প্রথম বার অলিম্পিকের মঞ্চে লক্ষ্য। বৃহস্পতিবার এইচ এস প্রণয়কে ২১-১২, ২১-৬-এ উড়িয়ে দিয়েছেন তিনি। তার আগের ম্যাচেই হারিয়েছেন ইমল্যান্ড চ্যাম্পিয়ন জোনাটন ক্রিস্টিকে। আর সামান্যই পথ হাঁটা বাকি, তার পরেই সাফল্যের ভিক্ট্রি স্ট্যান্ডের সামনে দেখা যাবে ভারতের এই প্রতিভাকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক ঘুষিতেই রক্তারক্তি! মহিলাদের অলিম্পিক বক্সিংয়ে ইমানে খেলিফ সত্যিই পুরুষ?

Imane Khelif Paris Olympics boxing 2024: খেলা শুরুর মাত্র ৪৬ সেকেন্ড অতিবাহিত তখন। সজোরে ঘুষি এসে পড়ে অ্যাঞ্জেলার মুখে। নাক দিয়ে গলগলিয়ে রক্ত!

লক্ষ্যর বাবা ডি কে সেন নিজে একজন কোচ। ভাই চিরাগ সেনও একজন আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়ার। সেই পথে হেঁটেই ব্যাডমিন্টনে হাতেখড়ি লক্ষ্যর। প্রকাশ পাডুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমিতেই প্রশিক্ষণ শুরু লক্ষ্যের। ২০১৬ সালে জুনিয়র ব্যাডমিন্টন সার্কিটে ভালো ফলাফল করেন তিনি। বিডব্লউএফ বিশ্ব জুনিয়র র‍্যাঙ্কিং অনুযায়ী ফেব্রুয়ারি ২০১৭ সালে প্রথম স্থানেও চলে আসেন লক্ষ্য। ২০১৬ সালে ইন্ডিয়া আন্তর্জাতিক সিরিজ টুর্নামেন্টে পুরুষদের একক বিভাগে জয় এবং তার পর ২০১৮ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপেও সেরার শিরোপা উঠেছিল লক্ষ্যের মুকুটেই। ২০২২ ইন্ডিয়া ওপেনের ফাইনালেও হারিয়ে দেন বিশ্ব চ্যাম্পিয়ন লোহ কিন ইউকে। সেখান থেকে প্যারিস অলিম্পিকে সুযোগ পাওয়া হঠাৎ করেই। অবাছাই হিসেবেই ময়দানে নামেন লক্ষ্য এবং ক্রমে হয়ে উঠেছেন ব্যাডমিন্টনে আশার আলো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'মঞ্চে আসলে তিন জন!' অন্তঃসত্ত্বা নাদার তরোয়ালের লড়াইয়ে মুগ্ধ অলিম্পিকের আসর

Paris Olympics 2024: মিশরের কন্যা ছাব্বিশ বছরের নাদা হাফেজ ফেন্সার হিসেবে অংশ নিয়েছিলেন অলিম্পিকে। তবে এবার তিনি একা লড়েননি। এবার তাঁকে তাঁর লড়াইয়ে সঙ্গ দিয়েছে তাঁর গর্ভে থাকা সন্তান।

শেষ আটে চিনের তাইপের চৌ তিয়েনের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন লক্ষ্য। বছর চৌত্রিশের চৌয়ের সম্পর্কে যা বলা যায়, তা-ই কম। শুধু ব্যাডমিন্টন কোর্টের নয়, ব্যক্তিগত জীবনেও একজন যোদ্ধা এই যুবক। চৌ-এর শরীরটায় থাবা বসিয়েছিল ক্যানসার। যে রোগ মানুষের শরীরকে যে শুধু বিধ্বস্ত করে তা-ই নয়, মনটাকেও বিপর্যস্ত করে ফেলে। কোলন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ৩৪ বছরের এই খেলোয়ার। সেই অসুস্থতার প্রাথমিক পর্বের সঙ্গে লড়ে জিতে তিনি সটান চলে এসেছেন আরেক যুদ্ধক্ষেত্রে, যার নাম প্যারিস অলিম্পিক। সেখানেই ভারতের আশার আলো লক্ষ্য মুখোমুখি হতে চলেছেন সেই যোদ্ধার। ফলে ভারতীয় দর্শকদের যেমন মন পড়ে থাকবে লক্ষ্যের দিকে, চৌ-এর খেলার দিকেও কিন্তু নজর থাকবে গোটা বিশ্বের। ফলে শুক্রবার ম্যাচটি যে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে অলিম্পিকের মঞ্চে, তা অস্বীকার করার জায়গা নেই।

অলিম্পিকের মঞ্চে এক অদম্য অনুপ্রেরণা চৌ। তবে তা শুধু তাঁর অসম্ভব মনের জোরের জন্যই নয়। তার খেলার স্কিলও কিন্তু চমকে দেওয়ার মতোই। লক্ষ্যের সঙ্গে চার বারের সাক্ষাতে তিন বারই জিতেছেন চৌ। তবে এটাও মাথায় রাখতে হবে যে, প্যারিসে অনেক আগ্রাসী ব্যাডমিন্টন খেলতে দেখা যাচ্ছে লক্ষ্যকে। প্রাথমিক পর্যায়ে জোনাটন ক্রিস্টিকে হারিয়েই আত্মবিশ্বাস বেড়েছিল তাঁর। তার পর প্রণয়। লক্ষ্যের বিরুদ্ধে খেলতে নেমে যাঁকে ক্লান্ত হয়ে পড়তে দেখা যায়। জায়ান্ট কিলার হিসেবে ইতিমধ্যেই ব্যাডমিন্টন দুনিয়ায় পরিচিত হয়ে গিয়েছেন লক্ষ্য। লক্ষ্যের কাছে হেরে গেলেও তাঁকে নিয়েই আশাবাদী দেখিয়েছে প্রণয়কে। এবার সেই একই ভাবে দক্ষ চৌকে হারিয়ে আরও একটা মেডেল ভারতের ঝুলিতে পুরতে পারেন কিনা লক্ষ্য, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।