আকাশ পথে বেনজির হামলা! নতুন করে গাজাকে ছিন্নভিন্ন করছে ইজরায়েল?

Israel Gaza War: ইজরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে, গত ২৩ মার্চ দক্ষিণ গাজায় ১৫ জন জরুরি কর্মীকে 'ভুল করে' হত্যা করেছে তাদের সৈন্যরা।

inscript
৩ মিনিট
আকাশ পথে বেনজির হামলা! নতুন করে গাজাকে ছিন্নভিন্ন করছে ইজরায়েল?

হত্যা যখন খেলার পর্যায়ে পৌঁছয়, তখন আর নির্দিষ্ট শত্রু থাকে না। কেবল গাজার মানুষরাই আর ইজরায়েলের 'শত্রু' নয়, কেবল হামাসই ‘লক্ষ্যবস্তু' নয়। গাজাকে মানচিত্র থেকে মুছে দিতে কোনও কসুর করছে না ইজরায়েল। যুদ্ধবিরতি ভেঙেছে ইজরায়েল, নীতিবিরুদ্ধভাবে মানবিক সাহায্য পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। সমস্ত রকম উপায়ে গাজাকে শেষ করে দেওয়ার এক নৃশংস খেলার বয়স হয়ে গেল দেড় বছর! সাম্প্রতিকতম আক্রমণে ইজরায়েল গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি তাঁবুতে বোমা ফেলেছে। ওই তাঁবুতে ছিলেন সাংবাদিকরা। বোমা হামলায় কমপক্ষে দু'জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। গাজা জুড়ে ইজরায়েলের সামরিক বাহিনী আরও প্রায় ৫০ জনের প্রাণ নিয়েছে। ইজরায়েলি বাহিনী অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে একজন ফিলিস্তিনি-আমেরিকান কিশোরকে গুলি করে হত্যা করেছে ইজরায়েল। দক্ষিণ লেবাননে আরও দু'জনকে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রক বলছে, প্রায় দেড় বছর ধরে গাজায় ইজরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০,৬৯৫ ফিলিস্তিনি নিহত এবং ১১৫,৩৩৮ জন আহত হয়েছেন। সরকারি মতে, মৃতের সংখ্যা ৬১,৭০০-রও বেশি কারণ ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষের মৃতদেহ চাপা পড়ে আছে বলেই ধরে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই হামলার সূত্রপাত ২০২৩ সালের ৭ অক্টোবর। গাজার সন্ত্রাসী গোষ্ঠী হামাস ইজরায়েলে হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনকে অপহরণ করে বন্দি করে।

ইজরায়েলের দাবি, তারা ওয়েস্ট ব্যাঙ্কে পাথর নিক্ষেপকারী এক 'সন্ত্রাসবাদী'-কে হত্যা করেছে। ইজরায়েলের চোখে 'সন্ত্রাসবাদী' হয়ে যাওয়া এই কিশোররের বয়স ১৪ মাত্র। অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের তুরমুস আয়া শহরের কাছে ফিলিস্তিনি-আমেরিকান কিশোরকে হত্যা করেছে ইজরায়েল, গুলি চালিয়ে। ইজরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, "তুরমুস আয়া এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যকলাপ চলাকালীন, ইজরায়েলি সৈন্যরা তিনজন সন্ত্রাসবাদীকে চিহ্নিত করেছে যারা রাস্তার দিকে ঢিল ছুঁড়েছিল, তাতে নিরস্ত্র নাগরিকদের গাড়ি চালানোর সমস্যা হচ্ছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরও নির্মম নেতানিয়াহু! গাজাতে যে উপায়ে আক্রমণের কৌশল ভাবছে ইজরায়েল

Israel Gaza War: বাইডেন প্রশাসন ইজরায়েলে ২,০০০ পাউন্ড বোমা পাঠাতে অস্বীকার করেছিল। বাইডেন প্রশাসন বলেছিল, যদি ইজরায়েল গাজায় আরও মানবিক সাহায্যের অনুমতি না দেয় এবং সাধারণ মানুষের হত্যা না কমায় তাহলে বোমা পাঠাবে না আমেরিকা।

الخارجية: جريمة اعدام الطفل ربيع في ترمسعيا نتيجة مباشرة لافلات إسرائيل المستمر من العقاب

Foreign Ministry: The execution of the

Rabee' in Turmusaya is a direct result of Israel’s continued impunity.

— State of Palestine - MFA 🇵🇸🇵🇸 (@pmofa)

আল জাজিরার প্রতিবেদন বলছে, গত ১৮ মার্চ থেকে এখনও পর্যন্ত চলা আক্রমণে ১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইজরায়েলি বাহিনী অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের রামাল্লা শহরের কাছে জালাজোন শরণার্থী শিবির থেকে একজন প্রাক্তন বন্দি এবং একজন মেয়েকে গ্রেফতার করেছে। হেবরন শহরে বাড়ি থেকে আরেক প্রাক্তন বন্দিকেও নিয়ে যাওয়া হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে কালান্দিয়া শহরে পৃথক অভিযানে দুই যুবককে আটক করা হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনা স্থগিত হওয়ার পর ১৮ মার্চ ইজরায়েল গাজায় নতুন করে আকাশপথে বোমাবর্ষণ এবং স্থলপথে আক্রমণ শুরু করে। ইতিমধ্যেই ইজরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে, গত ২৩ মার্চ দক্ষিণ গাজায় ১৫ জন জরুরি কর্মীকে 'ভুল করে' হত্যা করেছে তাদের সৈন্যরা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি ফায়ার ট্রাক রাফাহ শহরের কাছে আগুনের কবলে পড়ে। ইজরায়েল প্রাথমিকভাবে দাবি করেছিল যে সৈন্যরা গুলি চালিয়েছিল কারণ হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট ছাড়াই অন্ধকারে 'সন্দেহজনকভাবে' কাছে এসেছিল গাড়িগুলি। যদিও পরবর্তীতে নিহত একজন প্যারামেডিকের মোবাইল ফোনের ফুটেজ থেকে দেখা যায় সব গাড়ির আলোই জ্বালানো ছিল। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস দাবি করে, অন্তত ছয়জন চিকিৎসক হামাসের সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখনও পর্যন্ত কোনও প্রমাণ দেয়নি তারা। তাই নিরস্ত্র মানুষের উপর 'ভুল করে' গুলি চালানোই যায়!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?