কে ও? প্রধানমন্ত্রীর শপথে অনাহূত প্রাণীর ছায়া! রহস্য রাষ্ট্রপতি ভবনে

Narendra Modi’s Oath Ceremony: সেই বজ্রআঁটুনির মধ্যে থেকেই সেই অনুষ্ঠানের একটি ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে রাষ্ট্রপতিভবনের করিডরে ঘোরাফেরা করতে গিয়েছে এক রহস্যময় জন্তুকে?

Sohini Das
২ মিনিট
কে ও? প্রধানমন্ত্রীর শপথে অনাহূত প্রাণীর ছায়া! রহস্য রাষ্ট্রপতি ভবনে

দেশের ১৮তম লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসেছেন নরেন্দ্র মোদি। গত রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বার প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন তিনি। সেই সঙ্গেই মোদির মন্ত্রিসভার আরও ৭১ জন আমাত্যরাও শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান বলে কথা। স্বাভাবিক ভাবেই নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। তবে সেই নিরাপত্তা বলয় ভেঙেই ঢুকে পড়ল সে সকলের চোখের আড়ালে। কিন্তু দর্শকদের নজর এড়াল না সেই দৃশ্য।

রবিবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ হাজির ছিলেন বিজেপির বহু বিশিষ্ট নেতারা। ছিলেন এনডিএ শিবিরের নেতারাও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তো ছিলেনই। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছিল রাষ্ট্রপতিভবন। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন পড়শি দেশের রাষ্ট্রনায়কেরাও। ছিলেন দেশের নামী শিল্পপতি থেকে অভিনেতারাও। সব মিলিয়ে মোট ৮ হাজার অতিথি উপস্থিত ছিলেন সেদিন শপথগ্রহণ অনুষ্ঠানে।

সেই বজ্রআঁটুনির মধ্যে থেকেই সেই অনুষ্ঠানের একটি ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে রাষ্ট্রপতিভবনের করিডরে ঘোরাফেরা করতে গিয়েছে এক রহস্যময় জন্তুকে? কী ছিল আসলে সেটি? নেটিজেনরা তীক্ষ্ণ চোখ দিয়ে লক্ষ্য করেছেন প্রাণীটিকে। নিরাপত্তা বলয়ের তোয়াক্কা না করেই দিব্যি ক্যামেরার লেন্সের সামনে দিয়েই বহাল তবিয়তে হেঁটে বেরিয়েছে সেই রহস্যপ্রাণী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির শপথগ্রহণে কেন ডাক পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়?

Mamata Banerjee Modi 3.0: মমতা ইঙ্গিত দিয়েছেন, এই এনডিএ জোটের সমর্থনে বিজেপি সরকারের মেয়াদ বেশি দিনের নয়।

মঞ্চে তখন বিজেপি সাংসদ দুর্গা দাস। তাঁর শপথগ্রহণ ততক্ষণে শেষ। চলছে সইসাবুদের কাজ। মঞ্চেই চেয়ারে বসে সেই কাজ সারেন তিনি। তার পর উঠে যান রাষ্ট্রপতির কাছে। একে অপরকে হাত জোড় করে নমস্কার করতে দেখা যায় তাঁদের। ঠিক তখনই তাঁদের অলক্ষ্য পিছন দিয়ে চলে যায় সেই প্রাণীটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির শপথে 'মুঘল' খানা! নৈশভোজের মেনুতে কী কী পদের আয়োজন বিজেপির?

Modi Oath Ceremony Menu: এই দাবদাহের মধ্যে মোদির শপথগ্রহণ উপলক্ষ্যে ৫ ধরনের জ্যুসের ব্যবস্থা করা হয়েছিল।

অনেকেই হাঁটার ভঙ্গি ও চেহারা দেখে আঁচ করেছে ওই রহস্যজন্তু আসলে আস্ত একটি চিতাবাঘ। স্বাভাবিক ভাবেই ছড়ায় আতঙ্ক। দেশের হবু এবং ভাবী মন্ত্রীদের উপর এমন একটি প্রাণীর হামলা হলে কী ঘটতে পারত, সে নিয়েও শুরু হয়ে যায় জল্পনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, খোদ রাজধানীর বুকে আস্ত একটা চিতাবাঘ খোদ রাষ্ট্রপতিভবনে কীভাবেই বা ঢুকবে! কেউ কেউ অবশ্য উড়িয়ে দিয়েছেন সেই আশঙ্কা। তাঁরা বলছেন, জন্তুটি চিতাবাঘ নয়। বরং বিড়ালজাতীয় কোনও প্রাণী। বিগ ক্যাট ফ্যামিলি-র কেউ হলেও হতে পারে, কিন্তু তা চিতাবাঘ নয় বলেই দাবি তাঁদের।

স্বাভাবিক ভাবেই রাষ্ট্রপতিভবনে চিতাবাঘ আতঙ্ককে ঘিরে হইচই পড়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে ওঠে জল্পনা। সেই পরিস্থিতিতে আসরে নামে দিল্লি পুলিশ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, চিতা নয়। কোনও ভাবে সাধারণ একটি বিড়ালের ছবিই ধরা পড়েছিল অতিথিদের ক্যামেরায়।

দিল্লি পুলিশ তাদের এক্স-বার্তায় লেখে, “কিছু সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে একটি পশুর ছবি দিয়ে বলা হচ্ছে, রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের সময় হিংস্র জন্তুকে দেখা গিয়েছে। কিন্তু এই তথ্য ঠিক নয়। যে ছবিটি উঠেছে, সেটি একটি বিড়ালের।” এই ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আর্জিও জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ।

তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুরই একমাত্র এই রেকর্ড ছিল। সেই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে জল্পনা তো ছিলই। আর সেই জল্পনাতেই নতুন আশঙ্কা উস্কে দিয়েছিল সেই আশ্চর্য রহস্যজন্তুটির ছায়া। যদিও রহস্য জাল বাঁধার আগেই তাতে জল ঢালল পুলিশ। রাষ্ট্রপতিভবন এলাকায় থাকা কোনও পড়শি বিড়ালই যে ছিল ওই শপথগ্রহণ অনুষ্ঠানের অনাহূত অতিথি, তা পরিষ্কার হয়ে গেল অচিরেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।