হাই কোর্টের সঙ্গে সংঘাতে জয় মমতারই! 'দুয়ারে রেশন' যেভাবে ছিনিয়ে নিল রাজ‍্য

Duare Ration: যতদিন না এই মামলার চূড়ান্ত নির্দেশ আসছে, ততদিন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ বহাল থাকবে।

Ramen Das
৪ মিনিট
হাই কোর্টের সঙ্গে সংঘাতে জয় মমতারই! 'দুয়ারে রেশন' যেভাবে ছিনিয়ে নিল রাজ‍্য

"জোর করে কেউ দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করতে পারবেন না!'' ২৫ নভেম্বর, রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলে দিয়েছিলেন, "প্রয়োজনে বিধানসভার মাধ্যমেই আদালতে আবেদন করব, যাতে বিচারের বাণী নিভৃতে কাঁদে!'' সোমবারের ঘটনা পরম্পরা মমতার দুয়ারে কি রেশন জয়ের বার্তা দিচ্ছে?

অনেকে বলছেন, অবশেষে পারলেন তিনি পারলেন! জিতেই গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়! তাঁর সাধের প্রকল্পের দুয়ারে এল আদালত-স্বস্তি! অবশেষে দেশের শীর্ষ আদালতের তরফে এল কলকাতা হাই কোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের পক্ষে জানিয়ে দেওয়া হলো, 'দুয়ারে রেশন' প্রকল্প নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশ আপাতত লাগু হবে না, ওই নির্দেশে বন্ধ হচ্ছে না প্রকল্প। চলবে দুয়ারে দুয়ারে রেশন দেওয়ার মমতা-প্রকল্প। যতদিন না এই মামলার চূড়ান্ত নির্দেশ আসছে, ততদিন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ বহাল থাকবে।

কী নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট?

২৮ সেপ্টেম্বর, ২০২২। কলকাতা হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ রায় দেয়, 'দুয়ারে রেশন' প্রকল্প বেআইনি। আদালত জানায়, আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী এই প্রকল্প।

সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। এই রায়ের বিপক্ষেই মূলত আবেদন করে সরকার।

কারা করেন এই মামলা?

অগাস্ট, ২০২১। 'দুয়ারে রেশন' প্রকল্প নিয়ে মমতা-সরকারের একাধিক নির্দেশ এবং প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না, এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে রেশন ডিলারদের সংগঠন। তাঁদের দাবি ছিল, এই প্রকল্পের জন্য অতিরিক্ত সাহায্য ১০ হাজার টাকার বিষয় এবং দু'জন অতিরিক্ত কর্মী নেওয়ার অনুদান নিয়ে অভিযোগ রয়েছে। সেই বিষয়েই হাইকোর্টের দ্বারস্থ হয় এই সংগঠন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কারাগারে ১০০ দিন! বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন বৃদ্ধ অনুব্রত?

Anubrata Mondal: একাধিকবার কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করলেও সর্বদা রাজনৈতিক ভাবে গরম থাকা বীরভূমের বাঘের এই পরিস্থিতিতে তৈরি হয়েছে শূন্যতা।

দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় 'দুয়ারে রেশন' প্রকল্প চালু করার সময় রেশন ডিলারদের মাসে এককালীন ১০ হাজার টাকা করে বিশেষ কমিশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কেননা 'দুয়ারে রেশন' প্রকল্প সফল করার জন্য অন্তত দুজন অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হয়। সরকারের ওই টাকা থেকেই তাঁদের বেতন দেওয়ার কথা। তাহলে এখন কেন সেই টাকার অঙ্ক কমিয়ে অর্ধেক করা হল?

এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েও কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই মামলার খারিজ করেন। তারপর ফের আদালতের দ্বারস্থ হয় ওই সংগঠন। মামলা ওঠে ডিভিশন বেঞ্চে। ২৮ সেপ্টেম্বর এই মামলায় ঐতিহাসিক নির্দেশ দেয় আদালত।

২৮ নভেম্বর, ২০২২

ফের এই প্রকল্পের চলমানতা ফের নিশ্চিত করল দেশের শীর্ষ আদালত। রাজ্যের সরকারকে স্বস্তি দিয়ে ফের নজিরবিহীন পর্যবেক্ষণের কথা জানাল আদালত। যেখানে আপাতত জানানো হল, এই প্রকল্প ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী বলে এখনই কোনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি শীর্ষ আদালত।

জাতীয় খাদ্য সুরক্ষা আইন, ২০১৩

তখন কেন্দ্রে মনমোহন সিংয়ের সরকার। মোদি ঝড় উঠেছে লোকসভা নির্বাচনের আগে। দ্বিতীয় ইউপিএ সরকারের তরফে জারি হল জাতীয় খাদ্য সুরক্ষা আইন। দেশের সব মানুষের খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে ২০১৩ সালে এই আইন চালু হয়। এই বছরের ৫ জুলাই থেকে দেশের প্রায় ৮২ কোটি মানুষের জন্য চালু হল এই প্রকল্প। যাদের মধ্যে খাদ্যের অভাব রয়েছে, কোনও না কোনও ভাবে। গ্রামাঞ্চলের প্রায় ৫০ শতাংশ, শহর অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ মানুষের সুবিধার জন্য এই আইনের কথা ভাবা হয়। এই আইনের মাধ্যমে বলা হয়, 'কেন্দ্র বিভিন্ন সময়ে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেয়, ২০১৩-র জাতীয় খাদ্য সুরক্ষা আইন যথাযথভাবে কার্যকর করার জন্য। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রকের খাদ্য ও গণবন্টন দপ্তর রাজ্যগুলিকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে, ২০১৩-র জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ৩৮ নম্বর ধারা অনুযায়ী, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে। জাতীয় খাদ্য সুরক্ষা আইন এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় যাতে এই সমস্ত নাগরিক সুবিধা পেতে পারেন, দফতর এই মর্মে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে।'' যে আইনের বলে নির্দিষ্ট পরিমাণ চাল, গম বা আটা দেওয়ার ব্যবস্থা করা হয়। ২ টাকা কেজিদরের বিষয়টি থাকলেও করোনাকালে এই টাকার বিষয়টি উঠে যায়।

রাজ্যের ব্যবস্থা

করোনার সময় থেকেই সম্পূর্ণ বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে রাজ্য। কেন্দ্রের একাধিক ক্যাটাগরির কার্ডের সঙ্গেই রাজ্যের তরফেও পৃথক ব্যবস্থা করা হয়। কিন্তু সম্পূর্ণ প্রকল্পটি মূলত কেন্দ্রের তরফেই চলে বলে দাবি করা হয়।

'দুয়ারে রেশন'

২০২১-এর ১৬ নভেম্বর এই প্রকল্প চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় দরজার। যা ওই বছরের বিধানসভা নির্বাচনের প্রচারের সময়েই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এই প্রকল্পের ঘোষণার সঙ্গে সঙ্গেই কেন্দ্র না রাজ্য, কার এই প্রকল্প? এই নিয়েই তৈরি হয় বিতর্ক। বারবার মমতার সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি-সহ রাজ্যের বাকি বিরোধী রাজনৈতিক দলগুলো। সরব হয় রাজ্যের রেশন ডিলারদের সংগঠনের একাংশও। সেই বিতর্কের আবহ গড়ায় আদালতেও। এবার সেই প্রেক্ষাপটেই দেশের শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ বলেই মত, রাজনৈতিক মহলের একাংশের।

যদিও আজকের পর্যবেক্ষণ নিয়ে খুব একটা চিন্তিত নয় রাজ্যের বিজেপি নেতারা। গেরুয়া শিবিরের নেতারা বলছেন, "আমরা রেশন ডিলারদের দাবির পক্ষে, রেশন নিয়ে দুর্নীতি বন্ধ হোক আগে, তারপর সরকার ভাবুক কে জিতলেন আর কে হারলেন!'' আর তৃণমূল নেতারা বলছেন, মমতার স্বপ্নের প্রকল্প। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের আজকের এই পর্যবেক্ষণ, তারই প্রমাণ দিল আবার।''

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।