পরিবার-সমাজ উপেক্ষা করে বিয়ে, যে উদাহরণ তৈরি করল কলকাতার এই সমপ্রেমী যুগল

Same Sex Marriage : ফের সমপ্রেমী বিয়ের সাক্ষী থাকল কলকাতা, সমাজের চোখে চোখ রাখার যে সাহস দেখালো এই যুগল...

inscript
২ মিনিট
পরিবার-সমাজ উপেক্ষা করে বিয়ে, যে উদাহরণ তৈরি করল কলকাতার এই সমপ্রেমী যুগল

ভালোবাসা দিয়ে হাজার অসাধ্য সাধন সম্ভব। ভালোবাসা বাঁধ ভাঙার কথাই বলে। ভালো থাকার কথা বলে। প্রেম, একজন নারীর সঙ্গে একজন পুরুষের সম্পর্ক, পরিবার তথা সমস্যার গতানুগতিক ধারণায় এটুকুই স্পষ্ট। তবে এই গতে বাঁধা জীবনের ছবিটার বাইরেও একটা পৃথিবী আছে, একটা ভালো থাকার জায়গা আছে। সেই কথাটাই বারবার সমাজের চোখে চোখ রেখে প্রমাণ করে দিচ্ছে আজকের সমপ্রেমীরা। নিজের ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য এরা সমস্ত কিছু বাজি রাখতেও প্রস্তুত। সম্প্রতি এমনই একটি ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থেকেছে খোদ কলকাতা শহর। সামাজিক ছুৎমার্গ উড়িয়ে গাঁটছড়া বেঁধেছেন মৌসুমী-মৌমিতা। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে।

রবিবার মধ্যরাত, ঘড়িতে তখন ১২টা। কলকাতা শহরের ভূতনাথ মন্দিরে হলুদ পাঞ্জাবি এবং টোপর পরে পৌঁছে যান বছর উনিশের মৌমিতা। কনের সাজে প্রস্তুত ছিলেন মৌসুমীও। অতঃপর সেখানেই চার হাত এক হয় মৌসুমী দত্ত এবং মৌমিতা মজুমদারের। ধুমধাম করে না হলেও মৌসুমীর সিঁথি সিঁদূরে রাঙিয়ে দেন মৌমিতা। মালাবদলও করেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইতিহাসের সবথেকে দামি তরবারি! টিপু সুলতানের অস্ত্রের দাম শুনলে চোখ উঠবে কপালে...

Tipu Sultan Sword Price: টিপু সুলতান ব্রিটিশদের কাছে পরাজিত হলে, ১৭৯৯ সালে ব্রিটিশ সৈন্যরা তাঁর শয্যাঘর থেকে এই তরবারিটি উদ্ধার করে

বয়স সবেমাত্র উনিশ সদ্য যৌবনের পা রাখা একটি মেয়ে মৌমিতা, অন্যদিকে মৌসুমী জীবনের ঘাত প্রতিঘাতে অনেকটা পরিণত। এর আগে একবার বিয়েও হয়েছিল মৌসুমীর। সাত এবং এগারো বছরের দুই সন্তানের মা সে। বিয়ের পরবর্তী জীবন কোনদিনই বিশেষ সুখকর ছিল না মৌসুমীর কাছে, মারধর করতো বর। তারপর থাকতে না পেরে একসময় ছাড়াছাড়ির পথ বেছে নেন মৌসুমী। কিন্তু ভেঙে পড়েননি। দুই সন্তানের দায়িত্ব একার কাঁধেই তুলে নিয়েছিলেন তিনি। এই বয়সে কী ভাবে এতটা সাহস আর লড়াই করার যে সঞ্চয় করল মৌমিতা এবং মৌসুমী তা যেন সত্যিই বিস্ময়। হয়তো প্রকৃত ভালোবাসাই পারে সমাজের যেকোনো চোখ রাঙানিকে উপেক্ষা করে দাঁতের দাঁত কামড়ে পড়ে থাকতে এবং লড়াই করতে শেখাতে। তাই এঁরাও পেরেছে। বছর উনিশের একটা মেয়ে তাই জোর দিয়ে বলতে পারে সমাজ কী ভাবল তাতে কিছুই যায় আসে না তার, তাই সারা জীবন এভাবেই একসঙ্গে থাকতে চায় তারা।

প্রসঙ্গত, বনগাঁর বাসিন্দা মৌমিতা মজুমদারের সঙ্গে কয়েকমাস আগেই ইনস্টাগ্রামে আলাপ হয় কলকাতার বছর ২৫-এর মৌসুমী দত্তর। দু'জনের মধ্যে আলাপ ক্রমেই ঘনিষ্ঠতায় পরিণত হয়। নিয়মিত ফোনে এবং ফেসবুকে কথাবার্তা শুরু হয় তাঁদের। এরপর একদিন হঠাৎ করেই মৌসুমীকে বিয়ের প্রস্তাব দেন মৌমিতা। লিভ ইন সম্পর্ক যদি আইনি স্বীকৃতি পেতে পারে তাহলে সমপ্রামী সম্পর্ক এই স্বীকৃতির দাবি রাখতে পারে এই বিশ্বাস নিয়েই তারা নিজেদের মতো করে ভালবাসার জয়গান লিখলেন এবং আগামী সময়কে লড়াই করার পথ চিনিয়ে দিলেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।