মোদীর মণিপুর সফর, শান্তি ফেরানোর প্রয়াস নাকি রাজনৈতিক কৌশল?

Narendra Modi Likely To Visit Manipur: মোদীর সফর শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি হলেও, সম্প্রদায়গুলোর মধ্যে গভীর বিভেদ এবং রাজনৈতিক অস্থিরতা কী ভাবে মিটবে, সে প্রশ্ন থাকছেই।

inscript
২ মিনিট
মোদীর মণিপুর সফর, শান্তি ফেরানোর প্রয়াস নাকি রাজনৈতিক কৌশল?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য মণিপুর সফর নিয়ে আলোচনা তুঙ্গে। ২০২৩ সালের মে মাসে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর এটিই হতে চলেছে তাঁর প্রথম সফর। মণিপুরের স্বরাষ্ট্র দফতর ইতোমধ্যেই ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পুলিশ কর্মীদের ছুটি বাতিল করেছে। ফলে মনে করা হচ্ছে, এই সময়েই ওই সফরে হিংসাধ্বস্ত যেতে পারেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তিনি রাজধানী ইম্ফল ও সংঘর্ষে ক্ষতিগ্রস্ত চুরাচাঁদপুর পরিদর্শন করতে পারেন। তবে, এই সফর কি রাজনৈতিক কৌশল নাকি সত্যিই শান্তি ফেরানোর প্রয়াস, তা নিয়ে প্রশ্ন থাকছে। কারণ, গত ৮৫০ দিন ধরে মণিপুর অশান্ত। এই সংঘর্ষে ২৬০ জনেরও বেশি প্রাণ হারিয়েছে, ৬০,০০০ মানুষ বাস্তুচ্যুত। মোদী সরকারের দীর্ঘ নীরবতা এই পরিস্থিতিতে কারও নজর এড়ায়নি।

বিশেষজ্ঞরা মনে করেন, মোদীর এই সফরের সাফল্য নির্ভর করছে দুটি বিষয়ের উপর: কুকি-জো গোষ্ঠীর সঙ্গে নতুন সাসপেনশন অব অপারেশনস (এসওও) চুক্তি এবং নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগ ও সরকার গঠন। কুকি-জো গোষ্ঠীগুলোর ছত্রছায়া সংগঠন ইউনাইটেড পিপলস ফ্রন্ট (ইউপিএফ) ও কুকি ন্যাশনাল অর্গানাইজেশন (কেএনও) ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নতুন এসওও চুক্তি স্বাক্ষরের জন্য আমন্ত্রিত হয়েছে। ২০০৮ সালে প্রথম স্বাক্ষরিত এই চুক্তি অনুসারে, বিদ্রোহী গোষ্ঠীগুলো নির্দিষ্ট ক্যাম্পে অস্ত্র জমা রাখে। ২০২৩ সালের মে মাসে রাজনৈতিক সমঝোতার প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও সংঘর্ষের কারণে তা ভেস্তে যায়। কুকি-জো সম্প্রদায় পৃথক প্রশাসনের দাবি জানিয়ে আসছে। মৈতেই সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়েছে তাদের দাবি। ২০২৪ সালে কেন্দ্র সরকার কুকি-জো গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক আলোচনা পুনরায় শুরু করলেও, মৈতেই সমাজ এসওও চুক্তি বাতিলের দাবি তুলেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মণিপুর অসুস্থ, রোগের খোঁজ রাখে না ভারতবর্ষ

Revisiting Manipur: কোথাও যেন মণিপুর ভীষণ ক্লান্ত, আর পারছে না। মণিপুর এখনও অসুস্থ। কবে মণিপুর সুস্থ হবে তার উত্তর আছে সত্যিই কারও কাছে?

২০২৪ সালে নয়াদিল্লিতে তিন দফা আলোচনায় কুকি-জো গোষ্ঠী বিধানসভা-সহ ইউনিয়ন টেরিটরির দাবি তুলেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কাছে একটি খসড়া প্রস্তাব জমা পড়লেও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া মেলেনি। কুকি-জো’র পৃথক প্রশাসনের দাবি মেনে নিলে মৈতেই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়বে বলে বিজেপি ও কংগ্রেস সূত্র জানিয়েছে। ফলে আরও অশান্তি হতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২ ঘণ্টা ২০ মিনিটের ভাষণে ১০ মিনিট ঠাঁই মণিপুরের! মোদির মূল্যবান সময় যাচ্ছে কোথায়?

PM Modi On Manipur: প্রধানমন্ত্রী মোদি বিকেল ৫টায় বক্তৃতা শুরু করেন। ঘড়িতে যখন সন্ধা ৬ টা ৪২, তখন তিনি প্রথমে মণিপুরের কথা উল্লেখ করেন!

অন্য দিকে, মণিপুরে নতুন সরকার গঠনের প্রশ্নও জটিল। গত ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং পদত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে একটি অডিও টেপ প্রকাশিত হয়, যা এখন সুপ্রিম কোর্টের তদন্তাধীন। সুপ্রিম কোর্ট গত ২৫ অগাস্ট টেপটির সত্যতা যাচাইয়ের জন্য ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে পাঠানোর নির্দেশ দেয়। টেপটি বীরেন সিংয়ের কণ্ঠের সঙ্গে ৯৩% মিলে যাওয়ার দাবি করেছে একটি বেসরকারি ল্যাব। ৪৮ মিনিটের ওই ক্লিপে বীরেন সিংয়ের কন্ঠে কুকি এলাকায় বোমা হামলার নির্দেশ শুনতে পাওয়া গিয়েছিল।

৬০ সদস্যের মণিপুর বিধানসভায় এনডিএ ৪৪ জন বিধায়কের সমর্থন দাবি করলেও, দলের অভ্যন্তরীণ বিভেদ সরকার গঠন প্রক্রিয়াকে ক্রমশ জটিল করে তুলেছে। বিজেপির দশজন কুকি বিধায়ক বীরেন সিংয়ের নেতৃত্বের সমালোচনা করেছেন। দলের একটি অংশ নতুন করে নির্বাচনের দাবি তুলেছে। এই আবহে মোদীর সফর শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি হলেও, সম্প্রদায়গুলোর মধ্যে গভীর বিভেদ এবং রাজনৈতিক অস্থিরতা কী ভাবে মিটবে, সে প্রশ্ন থাকছেই। প্রশ্ন থাকছে, মোদী কি মৌনতার কার্যকারণ ব্যখ্যা করতে পারবেন?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।