বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ টি শহরের মধ্যে ৩৯ টিই ভারতে! যে ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা

World's Most Polluted Cities: সবচেয়ে দূষিত ১০০ টিরও বেশি শহরের মধ্যে ৭২টিই দক্ষিণ এশিয়ায়। এই সমস্ত শহরগুলি মূলত ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের।

inscript
২ মিনিট
বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ টি শহরের মধ্যে ৩৯ টিই ভারতে! যে ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা

২০২২ সালে ভারত ছিল বিশ্বের অষ্টম সবচেয়ে দূষিত দেশ। তারও আগে ছিল ভারত ছিল দূষিত দেশের তালিকায় পঞ্চম স্থানে। যদিও PM 2.5-এর মাত্রা ৫৩.৩ মাইক্রোগ্রাম/ঘন মিটারে নেমে এসেছে ঠিকই তবে তা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার চাইতে ১০ গুণ বেশি! মঙ্গলবার 'ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট'-এ বাতাসে PM 2.5 এর স্তরের উপর ভিত্তি করে তৈরি হওয়া একটি তালিকা প্রকাশিত হয়েছে। ১৩১টি দেশের তথ্য নেওয়া হয়েছে ৩০,০০০ টিরও বেশি গ্রাউন্ড মনিটর থেকে। আর এই তালিকায় ভারতীয় শহরগুলির অবস্থান জানলে শিউরে উঠতে হয়! ৭,৩০০টিরও বেশি শহরের মধ্যে ভারতের শহরগুলির অবস্থান ঠিক কেমন?

তার আগে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। ভারতে PM 2.5 দূষণের ২০ থেকে ৩৫ শতাংশই ঘটে যানবাহনের মাধ্যমে। দূষণের অন্যান্য উৎসগুলি হলো শিল্প কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বায়োমাস দহন। পাকিস্তানের লাহোর এবং চিনের হোতান বিশ্বের দু'টি সবচেয়ে দূষিত শহর। চতুর্থ স্থানেই রয়েছে রাজস্থানের ভিওয়াদি এবং দিল্লি। দিল্লির PM 2.5 মাত্রা নিরাপদ সীমার চেয়ে ২০ গুণ বেশি, ৯২.৬ মাইক্রোগ্রাম।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দূষণে নাভিশ্বাস, রাজধানী দিল্লি পরিত্যক্ত নগরীতে পরিণত হবে?

Air pollution in Delhi: ভারতের রাজধানীর ধোঁয়া চিত্র বদলাচ্ছে না। সাম্প্রতিক দূষণের পরিমাণ দেখে চমকে উঠছেন সাধারণ মানুষ।

সবচেয়ে দূষিত ১০ টি শহরের মধ্যে ছয়টিই ভারতীয় শহর। সবচেয়ে দূষিত ২০ টির মধ্যে ১৪ টিই, আর সবচেয়ে দূষিত ৫০ টির মধ্যে ৩৯ টি এবং সবচেয়ে দূষিত ১০০টির মধ্যে ৬৫ টিই ভারতীয় শহর৷ দিল্লি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী ছিল ঠিকই কিন্তু এই বছরের প্রতিবেদন 'বৃহত্তর' দিল্লি এবং রাজধানী নয়াদিল্লির মধ্যে পার্থক্য তৈরি করেছে। দু'টিই সবচেয়ে দূষিত ১০ টি শহরের মধ্যে রয়েছে, তবে নয়াদিল্লি আছে দ্বিতীয় স্থানে। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে চাদের এন'জামেনা। এন'জামেনার জনসংখ্যা এক মিলিয়নেরও কম, আর নয়াদিল্লির জনসংখ্যা চার মিলিয়নের বেশি!

দিল্লির পাশের শহর গুরুগ্রাম, নয়ডা, গাজিয়াবাদ এবং ফরিদাবাদে দূষণের মাত্রা হ্রাস পেয়েছে - গুরুগ্রামে ৩৪ শতাংশ, ফরিদাবাদে ২১ শতাংশ কমেছে দূষণ। কিন্তু এই শহরগুলিতে দূষণের প্রকৃত মাত্রা ভারতীয় গড় দূষণের মাত্রার থেকে অনেক বেশি। ২০২২ সালে গাজিয়াবাদের PM 2.5-এর গড় ছিল ৮৮ মাইক্রোগ্রামের বেশি, গুরুগ্রামে ৭০। এই ধরনের দীর্ঘস্থায়ী উচ্চ মাত্রার দূষণে, সবচেয়ে বেশি ক্ষতির মুখে রয়েছে শিশুরা কারণ তাদের ফুসফুস এখনও ভালোভাবে তৈরিই হয়নি। বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা, বিশেষ করে যাদের হাঁপানি, ক্যান্সার এবং ডায়াবেটিস রয়েছে তারাও প্রবল ঝুঁকির মুখে রয়েছেন।

মজার বিষয় হলো, প্রায় ৩১টির মতো শহরে দূষণের মাত্রা দ্বিগুণ মাত্রায় হ্রাস পেয়েছে। এর মধ্যে ১০টি শহর উত্তরপ্রদেশের এবং ৭টি হরিয়ানার। সবচেয়ে বেশি দূষণ কমেছে আগ্রায়, ৫৫ শতাংশ! ২০১৭-২০২১ সালের মধ্যে গড় PM 2.5 ছিল ৮৫ মাইক্রোগ্রাম। ২০২২ সালে প্রতি ঘনমিটারে মাত্র ৩৮ মাইক্রোগ্রাম ছিল PM 2.5। অন্যদিকে, ৩৮টির মতো শহরে আগের বছরের তুলনায় দূষণ বেড়েছে।

অন্যান্য মহানগরীগুলির মধ্যে, দিল্লির পরেই কলকাতা সবচেয়ে দূষিত, তবে ফারাক অনেকটা। চেন্নাই সেই তুলনায় অনেকটাই পরিচ্ছন্ন নগরী, WHO-এর নিরাপদ স্তরের চেয়ে মাত্র ৫ গুণ বেশি সেখানের দূষণ। ২০১৭ সালের থেকে দূষণের মাত্রা গড়ের চেয়ে বেড়েছে হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে।

সবচেয়ে দূষিত ১০০ টিরও বেশি শহরের মধ্যে ৭২টিই দক্ষিণ এশিয়ায়। এই সমস্ত শহরগুলি মূলত ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের। দক্ষিণ এশিয়াকে বায়ু দূষণের কেন্দ্রবিন্দু মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বর্তমানে, PM 2.5 এর দূষণের কারণে এই অঞ্চলে দুই মিলিয়নেরও বেশি মানুষের অকাল মৃত্যু হচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।

নেপাল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেবে কে?

Climate Justice for nepal: ২৬ অগাস্ট লাংটাং লিরুং-এর হিমবাহ ধসে নেপালের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়—নিহত ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৭। পুনর্গঠনে প্রয়োজন ৪-৫ বিলিয়ন ডলার। কিন্তু লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে আছে মাত্র ৮২২ মিলিয়ন ডলার।নেপালের দাবি, চিন-ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দায় আছে। জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন এখন আন্তর্জাতিক কাঠগড়ায়।

নেপালের হড়পা বান থেকে বেঁচে ফিরলেন যাঁরা, তাঁদের চোখে ২৬ অগাস্ট

Nepal flash floods 2026: ২৬ অগাস্ট, ২০২৬-এ নেপালের হড়পা বানে ধ্বংসস্তূপের মাঝেও কিছু মানুষ বেঁচে ফিরেছেন। কেউ এক কাপ চায়ের বিরতির জন্য, কেউ গাড়ির একটা রিভার্স গিয়ারের কারণে, কেউ ডালপালা ছড়ানো একটা আমগাছ আঁকড়ে ধরে, আবার কেউ কেবল ১৫ সেকেন্ডের দৌড়ে ছিনিয়ে এনেছেন নিজের শ্বাস। মৃত্যু খুব কাছ থেকে অনুভব করে ফেরা সেই মানুষগুলির অভিজ্ঞতায় রইল রাসুয়া আর নুয়াকোটের সেই সকালের কথা।

হিমালয়ের বরফ গলছে দ্বিগুণ হারে, নেপালের বিপর্যয়ের বিজ্ঞান কী বলছে?

Nepal Flood 2026: বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন, ৪৫০০ থেকে ৬০০০ মিটার উচ্চতার মধ্যে থাকা হিমবাহ অঞ্চলের অন্তত ৭৮ শতাংশ উচ্চতা-নির্ভর উষ্ণায়নের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাঁচ মাস পর সেই সতর্কবাণীই যেন সত্যি হয়ে উঠল নেপালের উপত্যকায়।

ছয় দশকে কতটা সফল ভারত-নেপাল গান্ডাকচুক্তি?

Gandak dam history: নেপালের হিমবাহ থেকে পাথর ধসের পর জল নেমেছে ত্রিশূলী-কালীগণ্ডক হয়ে বিহারে। বাল্মীকিনগর বাঁধের ৩৬টি গেট খুলে প্রাণ বাঁচল বহু মানুষের। কিন্তু, ১৯৫৯ সালের গান্ডাক চুক্তি কি সত্যিই নেপাল ভারত দুই দেশের ‘সমন্বিত স্বার্থ’ রক্ষা করল? নেপালের তরাইয়ে জল মেলে না, ক্ষতিপূরণ মেলে না কৃষকদের। ৬০ বছরের পুরনো বাঁধ প্রকল্পকে নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে।

নেপালের বন্যায় সবচেয়ে বেশি বিপন্ন মহিলারাই, ঝুঁকিতে ১.৬ লক্ষ নারীর জীবন

Nepal Flash Floods: নেপালের ভয়াবহ হড়পা বানে প্রায় ১.৬ লক্ষ নারীর জীবন ঝুঁকিতে। বন্যার পর তাঁদের সামনে কী কী স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য ও জীবিকার সংকট তৈরি হয়েছে? রাষ্ট্রপুঞ্জের সতর্কবার্তা অনুযায়ী, নারীদের সুরক্ষায় কী পদক্ষেপ জরুরি?