প্রিয়জনেষু মা, সব হারিয়ে যাওয়াকেই তো মানুষ ‘মিসড কল’ দেয়...

Mother's Day 2023: সবাইকে ভালোবাসতে হয় না মা, সবার ভালোবাসার জন্য মরেও যেতে হয় না।

Kusumika Saha
২ মিনিট
প্রিয়জনেষু মা, সব হারিয়ে যাওয়াকেই তো মানুষ ‘মিসড কল’ দেয়...

প্রিয়জনেষু মা,

“সবাইকে এত ভালোবাসবি যে না চাইলেও তোকে ভালোবাসতে বাধ্য হবে সবাই।” - তুমি কি জানো মা, এইক'টা শব্দ আমার কত দুঃখের গোড়ার কথা? প্রাণপণে চেয়েছি তোমার মতো বিশ্বাস, তোমার মতো ভালোবাসা সঞ্চয় করে রাখতে। সব অপমান, সব প্রত্যাখ্যানের জবাবেও ছুঁড়ে দিতে চেয়েছি সেই একগাল জমানো ভালোবাসা। কিন্তু পুড়তে পুড়তে, জ্বলতে জ্বলতে সে ভালবাসার কী হলো বলো দেখি?

ভাবতাম পরের জন্মে তুমি মেয়ে হবে আমার, শক্ত দু'জনে কাদায় জল মিশিয়ে বানাব এক ‘সুখ’ নামের পাখি। তোমার এ জন্মের পুজোর ফুলের গন্ধ মাখা আঁচল হবে তার ডানা, আর আমার একরোখা পোড়া জেদ হবে তার ঠোঁটের ধার। যে তোমায় খুঁটে খেতে শেখাবে। শেখাবে কী করে একটা একটা করে খড়কুটো এনে নিজের বাসা বানাতে হয়। তারপর সে বাসা থেকেই একদিন ঠেলে ফেলে দেব তোমায়। পড়ে যেতে ভয় পাবে জানি, আমিও পাব, তবু দেব। দেখব, অপেক্ষা করব। যতক্ষণ না তুমি সর্বশক্তি দিয়ে আবার ওপরে উঠতে শুরু করো। যতক্ষণ না তোমার মাটি ছোঁয়ার ভয় আকাশ ছোঁয়ার দুঃসাহসে বদলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর একসঙ্গে উড়ব, অনেক অনেক উঁচুতে।

সবাইকে ভালোবাসতে হয় না মা, সবার ভালোবাসার জন্য মরেও যেতে হয় না। শুধু নিজেকে, আর ওই খোলা আকাশটাকে ভালোবাসতে হয়। এত ভালোবাসতে হয় যে সবাই তোমায় না চাইলেও ভালোবাসবে, বাধ্য হবে। নিজে মা হওয়ার পর বুঝলাম, তুমিও বুঝি এমনি করেই ঠেলে ফেলে দিতে চেয়েছিলে দিদুনকে, পারোনি। তার বদলে শিখিয়েছিলে, শিখিয়ে ফেলেছিলে, ভালোবাসতে হয়, এত ভালোবাসতে হয় যে...

ছবি সৌজন্যে- পত্রলেখক

আজকাল বন্ধুর মায়ের কাছে যাই বারবার, সে স্নেহময়ীও চাবি হারিয়ে ফেলেন তোমার মতো, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একসময় গিয়ে ধপ করে বসে পড়েন। তারপর তাঁর শিব ঠাকুরকে বলেন, "বাবা আর পারি না, এবার তুমি খোঁজো।" আমি দেখি তোমার মতোই আরও একজন মা। হুবহু তোমার মতো। দিনে তুমি কম করে দশবার চশমা হারাতে। আর ভাই মজা করে বলত, "মিসড কল দাও।" তখন হাসতাম ঠিকই। আজ জানি সব হারিয়ে যাওয়াকেই মানুষ আসলে ‘মিসড কল’ দেয়, অজান্তেই হয়তো বা!

শাশুড়ির জন্য সবসময়ের কাউকে রাখতে হয়। ভুলো মনের খ্যাপাটে একজনকে বাধ্য হয়ে অসময়ে রাখা হলো। সে কাজকম্ম ভুলভাল করে, বকলেও হাসে। গল্প করতে করতে হঠাৎ একদিন বলে, “দিদিভাই, ঠইক্যেন, জিইত্যেন না..” তারপর তাকেই যে কেন রেখে দিলাম সে কারণ তুমি নিশ্চয়ই জানো মা। সেই যে আমার ছোটবেলায় এক ডাকাত মতো দেখতে লোক দুপুরবেলা আমাদের বাড়ির সিঁড়িতে বসে পড়েছিল? তাকে দরজার তালা খুলে তুমি জল দিয়েছিলে। পিসি খুব বারণ করেছিল, তুমি বললে "কীই বা হবে, যদি সত্যিই জল তেষ্টা পেয়ে থাকে ওঁর!"

কোথাও এসে সব মায়েদের মুখই কেমন যেন এক হয়ে যায়, না মা? আমার বাকি জীবনটুকু তোমার জন্য চিঠি হয়েই এগোবে, আজ এইটুকু থাক বরং।

ইতি,

তোমার ‘মা’ হয়ে উঠতে চাওয়া ছোট্ট মেয়েটা

লিখেছেন
Kusumika Saha
Kusumika Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।