প্রিয়জনেষু মা, বারবার বলেছো, "রান্না নিয়ে এত মেতে থেকো না, পুটুকে পড়াও"

Mother's Day 2023: জীবন যে কী আর মা কীভাবে তার সূত্র ধরে রাখে তা বুঝতে বুঝতেই জীবনের ড্রপসিন নামে।

Shrabanti
২ মিনিট
প্রিয়জনেষু মা, বারবার বলেছো, "রান্না নিয়ে এত মেতে থেকো না, পুটুকে পড়াও"

মা, আমার মা,

ছোটবেলায় বড়দের চিঠি লেখার যে সম্বোধন তুমি শিখিয়েছিলে প্রথমেই তা উড়িয়ে দিলাম। চরণপূজা তোমার ধাতে ছিল না। তোমাকে কখনও চিঠি তো লিখিনি তাই চিঠিতে এই রীতি তুমি পছন্দ করো কিনা তাও জানা হয়নি। বাংলা সাহিত্যের মনোযোগী ছাত্রী, যে কোনও বিষয় পড়ানোতে দক্ষ, সাবধানী, খুঁতখুঁতে তুমি (যেমন আমার ক্লাস ফাইভে ছিলে) হয়তো হালকা চোখ পাকাবে। আবার আমার পরিণত বয়সের তুমি, মানে মারোয়ার মাম্মাম হয়তো বলবে এটাই ঠিক আছে।

তোমার সঙ্গে আমার গল্পের রিয়েল টাইম আটত্রিশ বছর। মনের ক্যালাইডোস্কোপে তা হয়তো আরও সংক্ষিপ্ত। যে নৈর্ব্যক্তিকতায় তুমি জীবনকে যাপন করতে চেয়েছিলে বা করতে বাধ্য হয়েছ তা নিতান্তই সরলরৈখিক হওয়ার কারণে তাতে টিভির মেগাসিরিয়ালের মতো ডালপালা জুড়ে গল্পের কিলবিলানি নেই। ঈশ্বরী পাটনীর মতো সন্তানকে খাইয়ে পরিতৃপ্ত রাখার পাশাপশি তুমি চেয়েছিলে আমাদের সারস্বত বিকাশ। পরীক্ষায় ভালো রেজাল্টে খুশি হলেও তোমার একান্ত গর্ব ছিল সন্তানের সারল্যে ও বুদ্ধিমত্তায়, জীবনের উৎসবমুখরতায়, সবাইকে নিয়ে পথ চলার আনন্দে। এত সব আপাত সহজ কিন্তু বহুমাত্রিক লক্ষ্য পূরণে তুমি বারবার ক্লান্ত হয়েছ, খিন্ন অপরিতৃপ্তিতে মন, শরীর ভেঙেছে। নিজের জন্য তোমার বাঁচা হয়নি। তাই হয়তো আমার মধ্যেই সেই সব না পাওয়াকে আকার দিতে চেয়েছিলে। আমার স্বনির্ভরতা, স্বাধীন, সরব জীবন তোমাকে কী দিয়েছিল? জানতে চাইনি কখনও। আসলে নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম। তোমার মৃত্যুর আগে তোমার মধ্যে থাকা মানুষটাকে নিয়ে কখনও ভাবিনি! ভেবেও যে বড় আহত লাগে। আত্মগ্লানিতে জর্জরিত হই।

জীবন যে কী আর মা কীভাবে তার সূত্র ধরে রাখে তা বুঝতে বুঝতেই জীবনের ড্রপসিন নামে। মঞ্চনাটক, নাচ তোমার খুব প্রিয় ছিল। সেই ভালোলাগা ছুঁয়ে আজও নিয়ম করে নাটক দেখি, লিখি, পড়ি, ভাবি। রান্নাঘর তোমার সাম্রাজ্য ছিল। কিন্তু স্বেছায় রান্নাবান্নার কলাকৌশল আমাকে শেখাওনি কখনও। পাছে আমি তা নিয়েই মেতে থাকি। অভিমান হতো, খুব। শ্বশুরবাড়িতে এসে রান্নাবান্না নিয়ে খুব উৎসাহী হয়েছিলাম। তোমার কাছে তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও তুমি বিরক্ত হয়েছো। বারবার বলেছো, "রান্না নিয়ে এত মেতে থেকো না, পুটুকে পড়াও। গানের রেওয়াজ করো।" তোমার শাসন, মেজাজ, গাম্ভীর্যকে ভয় পেয়েছি, সমঝে চলেছি। এখন মনে হয় ভাগ্যিস তুমি এমন ছিলে তাই সকলসহার বিপ্রতীপে থাকা মানুষটার ভালোবাসার আঁচ পেয়ে মানুষী থেকে শুধু মানুষ হবার রাস্তায় স্বতঃস্ফুর্ত পা ফেলেছি। রান্নাঘরের বাইরে রান্নাখাওয়ার সংস্কৃতিগত চরিত্র, মনস্ত্বাত্তিক দিক নিয়ে ভাবতে চেষ্টা করছি।

লীলা মজুমদার তোমার খুব পছন্দের লেখিকা ছিলেন। বাতাসবাড়ির সেই পাহাড় চুড়োর অনেক উঁচুর ঘর, ছুরপি খেতে খেতে দম নিয়ে যেখানে উঠতে হয়, সেখানেই তুমি থাকো এখন? নাকি দেবযানের কোনও এক লোকে? কেউ জানে না। আমার স্মৃতির সত্ত্বা জুড়ে যে আঁধার আলোর জগত যার অনেকটা এখনও অচেনা সেখানেই তোমার বাস। যদি কখনও কোথাও দেখা হয় তখন এসব নিয়ে অনেক কথা হবে। সঙ্গে থাকবে শিঙ্গাড়া, জিলাপি, ডায়েট কোক আর এক খিলি একশ বিশ জর্দ্দা দেওয়া মিঠাপাতির পান।

ইতি,

তোমার রিমি

লিখেছেন
Shrabanti
Shrabanti
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।