শিক্ষায় এগিয়ে মেয়েরা, তাও কেন এই রাজ্যে কোনও মহিলাই ভোট পান না নির্বাচনে?

Nagaland Assembly Election 2023: এমনকী মহিলা প্রার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রেও খোদ মহিলারাই খুব একটা এগিয়ে আসেননি।

Madhurima Dutta
৩ মিনিট
শিক্ষায় এগিয়ে মেয়েরা, তাও কেন এই রাজ্যে কোনও মহিলাই ভোট পান না নির্বাচনে?

হেঁশেলে মহিলাদের দখল বেশি, সেখানে মেয়েদের সিদ্ধান্তই সারকথা। মহিলাদের শিক্ষা বেশি, মহিলাদের সিদ্ধান্ত গ্রহণও বেশি। তবে সেই সিদ্ধান্তগ্রহণ দেশের জন্য নয়, রাজ্যের জন্য নয়। কেবলই নিজস্ব গেরস্থালিতে সেই সিদ্ধান্তের মর্যাদা রয়েছে। উত্তরপূর্বের রাজ্য নাগাল্যান্ড ১৯৬৩ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। তারপর থেকে এই রাজ্যে ১৩টি বিধানসভা নির্বাচন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও মহিলা বিধানসভায় নির্বাচিত হননি।

দেশ প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে ইন্দিরা গান্ধীকে। সুষমা স্বরাজ থেকে শুরু করে নির্মলা সীতারমণ- প্রতিরক্ষা, বিদেশ থেকে শুরু করে অর্থমন্ত্রকের মতো শক্তিশালী দফতর সামলেছেন মহিলারা। জয়ললিতা, মায়াবতী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নাম উঠে এসেছে রাজ্য চালনার ক্ষেত্রে। নাগাল্যান্ড কেন এখনও কোনও মহিলাকে এতখানি ভরসা করতে পারল না তবে?

রাজ্যের মহিলাদের মধ্যে অনেকেই বিভিন্ন দিক থেকে এগিয়ে থাকা এবং তাঁদের সামাজিক-রাজনৈতিক চেতনাও তুখোড়। তা সত্ত্বেও নাগাল্যান্ডে এখনও পর্যন্ত একজনও মহিলা বিধায়ক নির্বাচনে জেতেননি। রাজনীতিতে মহিলাদের ক্ষমতায়নের কথা শুধু মুখেই বলা হচ্ছে না, নানাভাবে তা বাস্তবায়িত করার প্রয়াসও চলছে। তাহলে কেন এই পাহাড়ি রাজ্যে কিছুতেই তা সম্ভব হলো না?

২০২২ সালে, এস ফ্যংগং কোনইয়াক (রাজ্যসভা সদস্য) ইতিহাস তৈরি করেন। চার দশকেরও বেশি সময় পরে উত্তর-পূর্বে এই রাজ্য থেকে প্রথম মহিলা সাংসদ হন তিনি। ১৯৭৭ সালে রাজ্য থেকে লোকসভায় নির্বাচিত প্রয়াত রনো এম শাইজার পরে কোনইয়াকই দ্বিতীয় সাংসদ হন। নাগাল্যান্ডে মহিলাদের সামাজিক অবস্থান কিন্তু মোটেও খারাপ না। রাজ্যের মহিলা সাক্ষরতার হার ৭৬.১১ শতাংশ, যা জাতীয় গড় ৬৪.৬ শতাংশের চেয়ে বেশিই ভালো। এমনকী পুরুষদের সাক্ষরতার হারও বেশ ভালো। নাগাল্যান্ড রাজ্যে একাধিক নারী অধিকার সংস্থারও যথেষ্ট প্রভাব রয়েছে। তাহলে কেন এই অবস্থা রাজনীতির ক্ষেত্রে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধর্ম নয়, চাকরিই পথ! ত্রিপুরাতে কি এবার হারানো গড় ফিরে পাবে বামেরা?

Tripura Assembly Election 2023: রাজ্য ভাগাভাগি না করেই সাংবিধানিক কাঠামোর মধ্যেই আদিবাসীদের সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের ব্যবস্থা করতে চায় বামেরা।

নাগাল্যান্ডে এখনও পর্যন্ত মাত্র ২০ জন মহিলা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ২০১৮ সালেই পাঁচটি আসনে মহিলা প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন ভোটের ছয় ভাগের এক ভাগও পাননি। এখনও পর্যন্ত রাজ্য বিধানসভা নির্বাচনে লড়া ২০ জন মহিলার মধ্যে ১৩ জনের অবস্থা এই একই।

আসলে বাইরে থেকে যতই শিক্ষার হার বেশি হোক বা মাতৃতান্ত্রিকতার মোড়ক থাক, দেশ চালানোর ক্ষেত্রে মেয়েদের এগিয়ে আসা রুখতে হানাহানিও হয়েছে এই রাজ্যে। নাগাল্যান্ডের নির্বাচনী রাজনীতিতে মহিলাদের বিরোধিতা তাই নতুন নয়। ২০১৭ সালে, স্থানীয় নির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ঘোষণা করায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে ধর্মঘট ডাকে উপজাতীয় সংস্থাগুলি। সেই সময় হিংসার জেরে দুই ব্যক্তির মৃত্যুও হয়।

বিক্ষোভকারীদের দাবি ছিল, এই সংরক্ষণ সংবিধান দ্বারা নিশ্চিত করা নাগাল্যান্ডের বিশেষ অধিকারকে লঙ্ঘন করে। সংবিধানের ৩৭১(এ) ধারা প্রথাগত নাগা আইন এবং পদ্ধতি রক্ষা করে। বিক্ষোভকারীদের দাবি ছিল, নারীরা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় থাকতে পারে না। মহিলাদের টিকিট দিতে নারাজ রাজনৈতিক দলগুলোও। এমনকী মহিলা প্রার্থীদের ভোট দেওয়ার ক্ষেত্রেও খোদ মহিলারাই খুব একটা এগিয়ে আসেননি। গ্রাম পরিষদের চেয়ারম্যান পদে এখনও পর্যন্ত একজন নারী নির্বাচিত হয়েছেন, তাও সেই ২০০৫ সালে।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও নাগা জনগণকে এবার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। মহিলারা কেবল পরিবার নয়, সমাজের ও দেশের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় থাকতে পারেন এবং অনেক দক্ষভাবেই পারেন, বোঝানো হচ্ছে সকলকেই। নেফিউ রিওর নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) ৬০ সদস্যের বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করেছে, সেই ইস্তেহারে যথেষ্ট গুরুত্ব পেয়েছে লিঙ্গ সাম্যের বিষয়টি।

এনডিপিপি পশ্চিম আঙ্গামি এবং ডিমাপুর-৩ আসন থেকে দুইজন মহিলাকে নির্বাচনে প্রার্থী করেছে। সামগ্রিকভাবে, চারজন মহিলা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। কংগ্রেস এবং বিজেপিও যথাক্রমে টেনিং এবং আটোইজু আসনে একজন করে মহিলাকে প্রার্থী করেছে।

১২ মার্চ নাগাল্যান্ড নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। পাশাপাশি আরও দু'টি উত্তর-পূর্বের রাজ্য মেঘালয় এবং ত্রিপুরার ফলাফলও ঘোষণা করা হবে। ২০২৩ সালে ভারতের ব্যস্ত নির্বাচনী মরশুমের সূচনা হচ্ছে এই তিনটি ভোট দিয়েই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা ভোটগুলি ভীষণ গুরুত্বপূর্ণ।

বিজেপি ত্রিপুরাকে ধরে রাখতে এবং অন্য দু'টি রাজ্যে নিজেদের দখল আরও বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। অন্যদিকে, কংগ্রেস এবং বামেরা নিজেদের ময়দানে প্রাসঙ্গিক করে তুলতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে। আর তৃণমূলও পশ্চিমবঙ্গের বাইরে প্রভাব বিস্তারে মরিয়া। এই সমস্ত ক্ষমতা দখলের লড়াইয়ে মহিলারা কতখানি এগিয়ে আসবেন এবার? বদল কি হবে? সিদ্ধান্তগ্রহণ পুরুষদের একচেটিয়া অধিকারের জায়গা হয়েই রইবে কেবল? নাকি বদলাবে! প্রাচীন চিন্তার জগদ্দল নড়তে সময় তো লাগবেই, শুরুটা হবে সামান্য স্ফুলিঙ্গ থেকেই।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।