জাতীয় রেকর্ডে নাম দুজনেরই, বাঁকুড়ার মা-মেয়ে এই জুটির ট্যালেন্ট জানলে অবাক হবেন আপনিও

India book's of records : মায়ের দেখানো পথেই হাঁটল ছোট্ট খুদে, মাত্র দুই মাসের ব্যবধানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম মা মেয়ে জুটির

inscript
২ মিনিট
জাতীয় রেকর্ডে নাম দুজনেরই, বাঁকুড়ার মা-মেয়ে এই জুটির ট্যালেন্ট জানলে অবাক হবেন আপনিও

মায়ের যোগ্য উত্তরাধিকারী মেয়েও, মাত্র সাড়ে চার বছর বয়সেই তাক লাগিয়ে দিয়েছে বাঁকুড়ার ঐশানি পাত্র। কিছুদিন আগে মা সঙ্গীতা পাত্রও নাম তুলেছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ। এবার মায়ের দেখানো সেই পথ অনুসরণ করে একই রেকর্ড ছিনিয়ে নিল খুদে ঐশানি। খবর প্রকাশ্যে আসতেই বাঁকুড়া লোকপুরে শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। মা এবং মেয়ের এই অভুতপূর্ব সাফল্যে গর্বিত পরিবারও।

এক রত্তি ছোট্ট মেয়ে ঐশানি, সবে স্কুলের গণ্ডিতে পা দিয়েছে। এর মধ্যেই সে গড় গড় করে বলে দিতে পারে যে কোনও দেশের রাজধানীর নাম। আমরা বড়রাই যেসব দেশের নাম শুনে মাথা চুলকাতে শুরু করি, সেই সব দেশের নাম শুনে নিমেষের মধ্যে তার রাজধানীর নাম বলে দিতে পারে ঐশানি। এই ট্যালেন্ট রীতিমতো কুর্নিশ জানানোর মতোই। গত বছর নভেম্বর মাসের ২৫ তারিখ মাত্র ৫৯ সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ অবস্থায় ১১৪ টি সঠিক শব্দ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম তুলে নেয় ঐশানি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১১ বছরের খুদের আবিষ্কারে মজেছিল গোটা বিশ্ব, যেভাবে এসেছিল কাঠি আইসক্রিম

১৯০৫ সালে বানানো একটি ১১ বছরের খুদের এই আবিষ্কার এক যুগান্তকারী সৃষ্টি হয়ে রইল। তাই যখনই এরপর পপসিকল মুখে পুরে তার স্বাদ নেবেন, তখন এপারসনের নামটা মনে পড়বেই।

তবে ঘটনার অভিনবত্ব এখানেই শেষ নয়, এই ঘটনার মাত্র মাস দুয়েক আগেই ঐশানির মা সঙ্গীতা পাত্র বরফ দিয়ে শিবলিঙ্গ বানিয়ে তাক লাগিয়েছিলেন। তিনিও নাম তুলে নিয়েছিলেন এই একই রেকর্ডস-এ। মায়ের পর সেই একই পথে এবার জয় এল মেয়েরও।

ছোট থেকেই মা সঙ্গীতার আদর্শে বড় হচ্ছে ঐশানি। নতুন কিছু করে দেখানোর একটা জেদ নিজের মধ্যে চিরকালই ছিল সঙ্গীতা দেবীর। মেয়ের মধ্যেও ছোট বয়স থেকেই সেই স্বপ্ন বুনে দিয়েছেন সযত্নে। ঠিক তাই ছোট বয়স থেকেই তিনি মুখে মুখে দেশের নাম, রাজধানীর নাম, ফল ফুলের নাম ইত্যাদি ছোট্ট ঐশানিকে মুখে মুখে পড়ে শোনাতেন। প্রাথমিকভাবে শুনে শুনেই মুখস্থ করে ফেলে সে। পরে মেয়ের আগ্রহ দেখে তিনি ঠিক করেন এই ট্যালেন্টকে সমাজের সামনে আনার কথা। মেয়েদের সাবলম্বী হওয়ার দিকেও জোর দেন তিনি। আর তার শুরুটা যে ওই ছোট বয়স থেকেই হয়ে যায় একথাও মেয়ের মধ্যে বপন করে দেন সঙ্গীতা দেবী। মা মেয়ে জুটির এই অনবদ্য সাফল্য তাই শুধু একটা পরিবারের কাছে গর্বের নয়, গোটা সমাজের কাছে একটা উদাহরণও বটে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।